শিরোনাম
প্রকাশ: ১২:৫৩, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ আপডেট: ১৩:৪৫, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ

গত ২৮ ডিসেম্বর থেকে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। ওই সময় বিক্ষোভকারীদের দমন-পীড়নের অভিযোগ এনে তেহরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি বিবেচনায় গত সপ্তাহে সেই হামলা অত্যাসন্ন ছিল। কিন্তু হামলা থেকে বিরত থাকেন ট্রাম্প।

তবে তিনি বলছেন, ইরান প্রশ্নে তার লক্ষ্য হলো ‘জয়’ পাওয়া। তবে বিশ্লেষকদের মতে, আদর্শবাদী ও অস্তিত্ব রক্ষায় লড়াইরত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য সহজ কোনও বিজয়ের পথ নেই; বরং সামরিক সংঘাতে জড়ালে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানে সরকারের ওপর বড় ধরনের হামলা হলে তেহরান অর্থবহ ও শক্ত প্রতিশোধ নিতে পারে। আর সেই প্রতিশোধ গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কিংবা ২০২০ সালে শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরানের তুলনামূলক প্রতীকী প্রতিক্রিয়ার মতো হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যা করতে ‘ডিক্যাপিটেশন স্ট্রাইক’ চালালেও যে তাতে শাসনব্যবস্থা ভেঙে পড়বে তার নিশ্চয়তা নেই। বরং এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়লে তা যুক্তরাষ্ট্র ও পুরো অঞ্চলের জন্যই ভয়াবহ ও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

স্টিমসন সেন্টারের বিশিষ্ট গবেষক বারবারা স্লাভিন বলছেন, সব বিকল্পই ভয়াবহ। কোনও ধরনের হামলার পরিণতি কী হবে তা বোঝা খুবই কঠিন। বিশেষ করে শাসকগোষ্ঠী যদি মনে করে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাহলে তারা এই অঞ্চলে মার্কিন বাহিনী ও মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে।

প্রতিবাদ, হুমকি ও পিছু হটা

সম্প্রতি ইরানে সরকারবিরোধী আন্দোলন জোরদার হলে ট্রাম্প এ বিষয়ে সরব হন। তিনি হুঁশিয়ারি দেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। গত ২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরান যদি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে এবং তারা প্রস্তুত রয়েছে।

পরবর্তী দুই সপ্তাহে তিনি বারবার একই হুমকি দেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে বলেন, ‘সহায়তা আসছে’।

অন্যদিকে বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর দমন অভিযান চালায়। মানবাধিকারকর্মীদের হিসেবে, নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে ইরানে পুরোপুরি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যেই ট্রাম্পের অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যায়।

এক বক্তব্যে তিনি ইরানি কর্তৃপক্ষের বয়ান তুলে ধরে বলেন, নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলার জবাব দিচ্ছিল তারা। তিনি জানান, ইরান তাকে আশ্বস্ত করেছে যে, কোনও মৃত্যুদণ্ড কার্যকর হবে না।

এর দুই দিন পর ট্রাম্প জানান, বৃহস্পতিবার নির্ধারিত ৮০০ মৃত্যুদণ্ড বাতিল করায় তিনি ইরানের প্রতি ‘সম্মান’ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

সামরিক অপশন এখনও বিবেচনায়

কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, আপাতত আন্দোলনের গতি কমেছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় ইরানে ঠিক কী হচ্ছে তার প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, সংকট শেষ হয়নি। পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। আন্দোলন আবারও ছড়িয়ে পড়তে পারে, আর ট্রাম্প সামরিক পন্থায় এগোনোর সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পেন্টাগন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহরও নেওয়া হয়েছে।

ট্রাম্প আগেও নিজের লক্ষ্য পূরণে সামরিক শক্তি ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। তিনি আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে হত্যার কথা, সোলাইমানি হত্যাকাণ্ড এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে গর্ব করেছেন। চলতি মাসেই তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার নির্দেশ দেন।

তবে বিশেষজ্ঞদের মতে, ইরানে দ্রুত সামরিক বিজয়ের সম্ভাবনা খুবই কম। স্লাভিন বলেন, এটা ভেনেজুয়েলা নয়। এটা একবারেই শেষ হয়ে যাবে— এমন কিছু নয়। গ্রিনল্যান্ড দখলের মতো বিতর্কিত উদ্যোগসহ এত সংকটের মধ্যে ট্রাম্প কি সত্যিই মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ চান?

ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের জবাব ছিল সীমিত। কাতারের আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও কোনও প্রাণহানি হয়নি। তবে বিশ্লেষক ত্রিতা পার্সির মতে, তেহরান এখন আর বড় সংঘাত এড়াতে হামলা সহ্য করার নীতি মানবে না।

তার ভাষায়, ট্রাম্পের সাফল্যের মানদণ্ড আর ইরানের মানদণ্ড এক নয়। ইরান যুদ্ধ জিততে না পারলেও, যুক্তরাষ্ট্রকে দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতে জড়াতে পারলে সেটাই তাদের জন্য যথেষ্ট হতে পারে। তেলের দাম বাড়া, বৈশ্বিক মূল্যস্ফীতি— সব মিলিয়ে ট্রাম্পের প্রেসিডেন্সিই ঝুঁকিতে পড়তে পারে।

চাপেও টিকে আছে ইরান

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান যুদ্ধ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা করে টিকে আছে। তবে বিশ্লেষকদের মতে, ৪৭ বছরের ইতিহাসে দেশটি এখন সবচেয়ে কঠিন সময় পার করছে।

তেহরানের গড়ে তোলা আঞ্চলিক জোট প্রায় ভেঙে পড়েছে। গাজা ও লেবাননে ইসরায়েলের অভিযানে হামাস ও হিজবুল্লাহ দুর্বল হয়েছে। সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ঘটেছে। ভেনেজুয়েলাতেও মাদুরো আটক হওয়ায় ইরান এক গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে।

ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পর দেশটির প্রতিরোধক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পারমাণবিক কর্মসূচিও বড় ধাক্কা খেয়েছে। অর্থনৈতিকভাবে রিয়ালের মূল্য ৯০ শতাংশের বেশি কমেছে। তার ওপর সাম্প্রতিক বিক্ষোভ সরকারকে বৈধতার বড় সংকটে ফেলেছে।

কূটনৈতিক পথে সমাধানের সুযোগ কতটা?

ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর লিন্ডসি গ্রাহাম ইরানে সরকার পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তবে উপসাগরীয় মিত্ররা অস্থিরতা ও যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। দেশের ভেতরে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে যুদ্ধবিরোধী ‘আমেরিকা ফার্স্ট’ সমর্থকদের কথাও ভাবতে হচ্ছে।

বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, কূটনৈতিক সমাধানের আশা এখনও আছে। তবে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের দাবিগুলো অনেকটাই আত্মসমর্পণের মতো বলে মনে করছেন বিশ্লেষকরা। তবুও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে সমঝোতায় যেতে পারে ইরান। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ
 
এই বিভাগের আরও খবর
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা
গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চেয়েছে বিভিন্ন দেশ
গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চেয়েছে বিভিন্ন দেশ
পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
ফের শুরু হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা
ফের শুরু হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা
জেলেই চোখ পরীক্ষা, মানতে নারাজ ইমরান খানের দল
জেলেই চোখ পরীক্ষা, মানতে নারাজ ইমরান খানের দল
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ জন নিহত
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ জন নিহত
আফ্রিকার নেতৃত্বে নাইজেরিয়াকে এগিয়ে আসার আহ্বান গুতেরেসের
আফ্রিকার নেতৃত্বে নাইজেরিয়াকে এগিয়ে আসার আহ্বান গুতেরেসের
দেশ ছাড়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেফতার
দেশ ছাড়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেফতার
ভিসা ছাড়াই চীন ভ্রমণ কার্যকর হচ্ছে মঙ্গলবার
ভিসা ছাড়াই চীন ভ্রমণ কার্যকর হচ্ছে মঙ্গলবার
ভিসা ছাড়াই বেইজিংয়ে যেতে পারবেন ব্রিটিশ ও কানাডীয়রা
ভিসা ছাড়াই বেইজিংয়ে যেতে পারবেন ব্রিটিশ ও কানাডীয়রা
যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো ইরান
যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো ইরান
সর্বশেষ খবর
টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’
টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

৮ মিনিট আগে | দেশগ্রাম

জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো

১১ মিনিট আগে | অর্থনীতি

ফরিদপুর-৪ আসনে ৩০ বছর পর ধানের শীষের জয়
ফরিদপুর-৪ আসনে ৩০ বছর পর ধানের শীষের জয়

১৪ মিনিট আগে | ভোটের হাওয়া

টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই!
টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই!

১ ঘণ্টা আগে | শোবিজ

বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা
বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি বুয়েট অধ্যাপক আবদুল হাছিব

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চেয়েছে বিভিন্ন দেশ
গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চেয়েছে বিভিন্ন দেশ

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফের শুরু হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা
ফের শুরু হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিরোজপুরে ২ বিএনপি নেতা কুপিয়ে জখম
পিরোজপুরে ২ বিএনপি নেতা কুপিয়ে জখম

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সোনারগাঁয়ে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামের দৃষ্টিতে দেশ গড়ার চ্যালেঞ্জ
ইসলামের দৃষ্টিতে দেশ গড়ার চ্যালেঞ্জ

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার
মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফোকলা অর্থনীতি সচল করার পরীক্ষা
ফোকলা অর্থনীতি সচল করার পরীক্ষা

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

৫ ঘণ্টা আগে | নগর জীবন

নির্মাণাধীন বাড়ির ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
নির্মাণাধীন বাড়ির ট্যাংকে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

জেলেই চোখ পরীক্ষা, মানতে নারাজ ইমরান খানের দল
জেলেই চোখ পরীক্ষা, মানতে নারাজ ইমরান খানের দল

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমারখালীতে ইমামের ওপর হামলার অভিযোগ
কুমারখালীতে ইমামের ওপর হামলার অভিযোগ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে

৫ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

এ ধরনের ‘নতুন সংস্কৃতি’ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনে: তাহের
এ ধরনের ‘নতুন সংস্কৃতি’ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনে: তাহের

৫ ঘণ্টা আগে | রাজনীতি

সরকারের ব্যাংক ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা
সরকারের ব্যাংক ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মন্ত্রিপরিষদে আলোচনায় সিলেটের এম নাসের রহমান
মন্ত্রিপরিষদে আলোচনায় সিলেটের এম নাসের রহমান

৬ ঘণ্টা আগে | রাজনীতি

নতুন চার মহাকাশচারী পৌঁছালেন মহাকাশ স্টেশনে
নতুন চার মহাকাশচারী পৌঁছালেন মহাকাশ স্টেশনে

৬ ঘণ্টা আগে | বিজ্ঞান

পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

৬ ঘণ্টা আগে | জাতীয়

বিয়ের গুজব নিয়ে ম্রুণাল বললেন ‌‘টাকা দিয়েও এত পাবলিসিটি পেতাম না’
বিয়ের গুজব নিয়ে ম্রুণাল বললেন ‌‘টাকা দিয়েও এত পাবলিসিটি পেতাম না’

৬ ঘণ্টা আগে | শোবিজ

বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, থাকছেন না তাসকিন
বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, থাকছেন না তাসকিন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মার্চ-এপ্রিলে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা
মার্চ-এপ্রিলে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা

৭ ঘণ্টা আগে | জাতীয়

জুলাইয়ে মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের নতুন আসর
জুলাইয়ে মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের নতুন আসর

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত

১৯ ঘণ্টা আগে | জাতীয়

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যে সিদ্ধান্ত জানাল ইসি
বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যে সিদ্ধান্ত জানাল ইসি

১২ ঘণ্টা আগে | জাতীয়

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?
‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

১৬ ঘণ্টা আগে | জাতীয়

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান
উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

১৩ ঘণ্টা আগে | জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

১৬ ঘণ্টা আগে | জাতীয়

শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

২০ ঘণ্টা আগে | জাতীয়

'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'
'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

৮ ঘণ্টা আগে | রাজনীতি

কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

১২ ঘণ্টা আগে | রাজনীতি

পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল
পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল

১৪ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

১০ ঘণ্টা আগে | রাজনীতি

৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য
৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

রমজানে স্কুল বন্ধের বিষয়ে যা বলছে অধিদফতর
রমজানে স্কুল বন্ধের বিষয়ে যা বলছে অধিদফতর

৯ ঘণ্টা আগে | জাতীয়

ভিসা ছাড়াই চীন ভ্রমণ কার্যকর হচ্ছে মঙ্গলবার
ভিসা ছাড়াই চীন ভ্রমণ কার্যকর হচ্ছে মঙ্গলবার

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি

১০ ঘণ্টা আগে | জাতীয়

দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

৮ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’
পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

১০ ঘণ্টা আগে | জাতীয়

১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন
বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত
এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার পর কেউ ওঠেননি সেই লাল বাড়িটিতে
খালেদা জিয়ার পর কেউ ওঠেননি সেই লাল বাড়িটিতে

পেছনের পৃষ্ঠা

কী ঘটেছিল হাতিয়ায়
কী ঘটেছিল হাতিয়ায়

প্রথম পৃষ্ঠা

জুলাই জাদুঘরে ঢুকতে হবে পাঁচ গুণ বেশি টাকা দিয়ে!
জুলাই জাদুঘরে ঢুকতে হবে পাঁচ গুণ বেশি টাকা দিয়ে!

প্রথম পৃষ্ঠা

ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ ভোট
ধানের শীষে ৫০, দাঁড়িপাল্লায় পড়েছে ৩২ শতাংশ ভোট

প্রথম পৃষ্ঠা

মিষ্টি আর ফুল পাঠালেন মমতা
মিষ্টি আর ফুল পাঠালেন মমতা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ইয়াবার আরও ভয়াবহ বিস্তার অপ্রচলিত মাদকে নতুন ভয়
ইয়াবার আরও ভয়াবহ বিস্তার অপ্রচলিত মাদকে নতুন ভয়

পেছনের পৃষ্ঠা

নারী দল নিয়ে কেন লুকোচুরি!
নারী দল নিয়ে কেন লুকোচুরি!

মাঠে ময়দানে

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

প্রথম পৃষ্ঠা

ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ
ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

সম্প্রীতির নতুন রাজনীতি
সম্প্রীতির নতুন রাজনীতি

প্রথম পৃষ্ঠা

ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

প্রথম পৃষ্ঠা

কাল বিদায় অন্তর্বর্তী সরকারের
কাল বিদায় অন্তর্বর্তী সরকারের

প্রথম পৃষ্ঠা

নির্বাচন : ধর্ম, রাজনীতি ও ব্যক্তিগত জীবন
নির্বাচন : ধর্ম, রাজনীতি ও ব্যক্তিগত জীবন

সম্পাদকীয়

যথাসময়েই গেজেট হয়েছে, অভিযোগ থাকলে কোর্টে যান
যথাসময়েই গেজেট হয়েছে, অভিযোগ থাকলে কোর্টে যান

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশকে নিয়ে মুগ্ধ সুস্মিতা
বাংলাদেশকে নিয়ে মুগ্ধ সুস্মিতা

শোবিজ

আমি পদত্যাগ করিনি
আমি পদত্যাগ করিনি

প্রথম পৃষ্ঠা

নির্বাচন নিয়ে যা বললেন রাশিয়ার সিইসি
নির্বাচন নিয়ে যা বললেন রাশিয়ার সিইসি

প্রথম পৃষ্ঠা

রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ
রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ

প্রথম পৃষ্ঠা

আবেগাপ্লুত মেহজাবীন
আবেগাপ্লুত মেহজাবীন

শোবিজ

কাল খোলা আকাশে ব্যতিক্রমী শপথ
কাল খোলা আকাশে ব্যতিক্রমী শপথ

প্রথম পৃষ্ঠা

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা
ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা

প্রথম পৃষ্ঠা

ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ
ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ

পেছনের পৃষ্ঠা

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় ঐক্যের
৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় ঐক্যের

প্রথম পৃষ্ঠা

জোনায়েদ সাকির বিজয়ে শোকরানা ও মিলাদ মাহফিল
জোনায়েদ সাকির বিজয়ে শোকরানা ও মিলাদ মাহফিল

দেশগ্রাম

তৎসম শব্দের গাম্ভীর্য কাটিয়ে ভাষা সাধারণের বোধগম্য হয়েছে
তৎসম শব্দের গাম্ভীর্য কাটিয়ে ভাষা সাধারণের বোধগম্য হয়েছে

প্রথম পৃষ্ঠা

বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত একে-অপরের ওপর হামলা
বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত একে-অপরের ওপর হামলা

পেছনের পৃষ্ঠা

ভোটের পর বড় উত্থান
ভোটের পর বড় উত্থান

পেছনের পৃষ্ঠা

টর্চের আলোয় বাঁচল প্রাণ
টর্চের আলোয় বাঁচল প্রাণ

পেছনের পৃষ্ঠা

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ
রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

পেছনের পৃষ্ঠা