সহিংস আন্দোলনের পরও তেহরানে শান্তি প্রতিষ্ঠায় হস্তক্ষেপের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। রবিবার (১৮ জানুয়ারি) বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে জনসন এই মন্তব্য করেন।
তবে নিরাপরাধ নাগরিক ও বিক্ষোভকারীদর হত্যা বন্ধে বিশ্ব নেতাদের কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি। জনসন বলেন, আন্দোলনের প্রথম থেকে মার্কিন প্রেসিডেন্টে বিক্ষোভকারীদের জোরালো সমর্থন করেছেন। একই সাথে তিনি সব পক্ষের মতামতকে স্বাধীনতা দিয়ে আসছে। আমরা মনে করি না, সেখানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নেই।
জনসন আরও বলেন, মার্কিন সাংবিধানিক ব্যবস্থার অধীনে, কংগ্রেসের যুদ্ধ ঘোষণা করার ভূমিকা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমি মনে করি না, আমরা এর কাছাকাছি বা এর কোনও প্রয়োজনে আছে।
বিডি প্রতিদিন/কামাল