শিরোনাম
প্রকাশ: ০৮:৪৮, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

ট্রাম্পের ‘অপমানজনক’ বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ট্রাম্পের ‘অপমানজনক’ বক্তব্যে ক্ষুব্ধ ইউরোপ

আফগানিস্তান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনারা সম্মুখসমরে অংশ না নিয়ে ‘পেছনে নিরাপদ দূরত্বে’ অবস্থান করেছিল—এমন মন্তব্যে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যকে ইতিহাস বিকৃতি ও মিত্রদের প্রতি অবমাননাকর বলে আখ্যা দিয়েছেন ন্যাটোর বিভিন্ন ইউরোপীয় সদস্য দেশের নেতারা।

এমনিতেই গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন চলছে। এর মধ্যেই ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ইউরোপীয় রাজধানীগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইউরোপীয় নেতারা বলেছেন, আফগানিস্তানে ন্যাটোভুক্ত বহু দেশের সেনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং প্রাণও দিয়েছেন।
তাদের দাবি, ট্রাম্পের মন্তব্য ন্যাটোর ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ন করছে। এ কারণে প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত বলেও মত দিয়েছেন তারা।

গত বৃহস্পতিবার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আফগান যুদ্ধে ন্যাটোর সদস্যদেশগুলো খুব একটা সাহসী ভূমিকা রাখেনি। তিনি বলেন, তারা (ন্যাটোভুক্ত দেশ) বলবে যে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল। পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তারা সম্মুখসমর থেকে কিছুটা দূরে নিরাপদ অবস্থানে থাকত।

ট্রাম্পের এসব মন্তব্যে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্রিটিশ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘আফগানিস্তানে আমাদের সশস্ত্র বাহিনীর ৪৫৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন। আরও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।’

স্টারমার বলেন, ট্রাম্পের এই মন্তব্য শুধু অপমানজনক নয়, বরং অত্যন্ত নিন্দনীয়। যাঁরা তাঁদের স্বজনদের হারিয়েছেন, তাদের মনে ট্রাম্পের এই বক্তব্য গভীর ক্ষত সৃষ্টি করেছে। তিনি নিজে এমন ভুল তথ্য দিলে অবশ্যই ক্ষমা চাইতেন।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অবস্থানের পক্ষ নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এএফপিকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একদম সঠিক কথা বলেছেন। ন্যাটো জোটের অন্য সব দেশ সম্মিলিতভাবে যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি করেছে।

যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী, ২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত আফগানিস্তানে ১ লাখ ৫০ হাজারের বেশি ব্রিটিশ সেনা দায়িত্ব পালন করেছেন। যুদ্ধে প্রাণ হারানো ৪৫৭ জন ব্রিটিশ সেনার মধ্যে ৪০৫ জনই সরাসরি শত্রুসেনার হামলায় নিহত হয়েছেন। অন্যদিকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৪০০ জনের বেশি সেনা প্রাণ হারিয়েছেন বলে দেশটি জানিয়েছে।

যুক্তরাজ্যজুড়ে ট্রাম্পের সমালোচনা:

শুধু স্টারমার নন, ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক্সে (সাবেক টুইটার) নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তারা ছিলেন বীর। তারা জাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী আল কার্নস আফগানিস্তানে পাঁচটি মিশনে সরাসরি যুদ্ধ করেছেন। তিনি ট্রাম্পের দাবিকে ‘পুরোপুরি হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনক ট্রাম্পের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। এটি ন্যাটো জোটকে দুর্বল করে দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আফগান যুদ্ধে সম্মুখসমরে অংশ নেওয়া ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিও এক বিবৃতিতে ট্রাম্পের সমালোচনা করেছেন।

জোটের ইউরোপীয় নেতাদের ক্ষোভ:

এমনিতেই গ্রিনল্যান্ড দখল নিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্য চরমে পৌঁছেছে। ট্রাম্পের এমন মন্তব্য ইউরোপজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল আফগানিস্তান নিয়ে ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, এসব বক্তব্য অসত্য ও অসম্মানজনক। পোল্যান্ডের অবসরপ্রাপ্ত জেনারেল ও সাবেক বিশেষ বাহিনীর কমান্ডার রোমান পোলকো আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করেছিলেন। তিনি রয়টার্সকে বলেন, ‘এই জোটের জন্য আমরা রক্ত দিয়ে মূল্য দিয়েছি। আমরা সত্যিই আমাদের জীবন উৎসর্গ করেছি।’

ন্যাটোর চুক্তি অনুযায়ী কোনো সদস্যদেশের ওপর আক্রমণ হলে সেটি সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক বলেছেন, আফগান যুদ্ধে পোল্যান্ডের ত্যাগ ‘কখনোই ভুলে যাওয়া যাবে না এবং তা খাটো করে দেখানোরও সুযোগ নেই।’

অপরদিকে ডেনমার্কের পার্লামেন্টের বিরোধী দল কনজারভেটিভ পার্টির সদস্য রাসমুস জারলভ ট্রাম্পের এমন বক্তব্যকে ‘অজ্ঞতাপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। যুদ্ধে ডেনমার্ক তাদের ৪৪ জন সেনাকে হারিয়েছে, যা ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনুপাতে অন্যতম সর্বোচ্চ মৃত্যুহার। এ ছাড়া ফ্রান্সের ৯০ জন সেনা এবং জার্মানি, ইতালি ও অন্যান্য দেশের অনেক সেনা প্রাণ হারিয়েছেন।

ইউরোপের বাইরে আফগানিস্তানে ১৫০ জনের বেশি কানাডীয় সেনা নিহত হয়েছেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধে অন্তত ৪৬ হাজার ৩১৯ জন আফগানিস্তানের নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে অসুস্থ, খাদ্য, পানি এবং অবকাঠামো সুবিধার অভাবে সৃষ্ট পরোক্ষ মৃত্যু অন্তর্ভুক্ত করা হয়নি।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
চীনই আসল হুমকি: তাইওয়ান
চীনই আসল হুমকি: তাইওয়ান
মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়াতে নতুন বিল পাস করল যুক্তরাষ্ট্র
মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়াতে নতুন বিল পাস করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন
বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন
মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লড’-এর ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে
মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লড’-এর ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে
তিন বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে ডেমোক্র্যাটদের আশ্বাস
তিন বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে ডেমোক্র্যাটদের আশ্বাস
ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা
ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা
যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির
যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
নিউজিল্যান্ডে একজনের মৃত্যুর পর আরও ভারি বৃষ্টি, ঝড়ের পূর্বাভাস
নিউজিল্যান্ডে একজনের মৃত্যুর পর আরও ভারি বৃষ্টি, ঝড়ের পূর্বাভাস
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২
৩.৯ বিলিয়ন ডলারে সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া
৩.৯ বিলিয়ন ডলারে সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া
অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি
অভিবাসন নীতি কঠোরে আইন করছে ইতালি
সর্বশেষ খবর
রমজান আমাদের কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : প্রধান উপদেষ্টা
রমজান আমাদের কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : প্রধান উপদেষ্টা

১ সেকেন্ড আগে | জাতীয়

চীনই আসল হুমকি: তাইওয়ান
চীনই আসল হুমকি: তাইওয়ান

৩৭ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

৫৪ সেকেন্ড আগে | দেশগ্রাম

হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের প্রাণবন্ত সাহিত্য আড্ডা
হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের প্রাণবন্ত সাহিত্য আড্ডা

৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেফতার
যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেফতার

১৩ মিনিট আগে | দেশগ্রাম

মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়াতে নতুন বিল পাস করল যুক্তরাষ্ট্র
মিয়ানমার জান্তার ওপর চাপ বাড়াতে নতুন বিল পাস করল যুক্তরাষ্ট্র

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সিলেটের সড়কে ঝরল আরেক প্রাণ
সিলেটের সড়কে ঝরল আরেক প্রাণ

১৬ মিনিট আগে | চায়ের দেশ

নওগাঁয় খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ
নওগাঁয় খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ

২০ মিনিট আগে | দেশগ্রাম

মা-বাবাকে খুন করতে দা কেনেন শুভ, ছেলেকে হত্যা করে ৯৯৯-এ কল বাবার
মা-বাবাকে খুন করতে দা কেনেন শুভ, ছেলেকে হত্যা করে ৯৯৯-এ কল বাবার

২১ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন
বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য
৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য

৩০ মিনিট আগে | রাজনীতি

রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ
রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

৩১ মিনিট আগে | জাতীয়

'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'
'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'

৩২ মিনিট আগে | ভোটের হাওয়া

মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লড’-এর ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে
মাদুরোকে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লড’-এর ব্যবহার করেছিল মার্কিন সেনা, দাবি রিপোর্টে

৪১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অসহায় খোদেজা বেগমের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
অসহায় খোদেজা বেগমের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

৪২ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ফরিদপুর-৪ আসন: যেন ‘পাথরে ফুল ফোঁটালেন’ বিএনপির বাবুল
ফরিদপুর-৪ আসন: যেন ‘পাথরে ফুল ফোঁটালেন’ বিএনপির বাবুল

৪৩ মিনিট আগে | ভোটের হাওয়া

তিন বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে ডেমোক্র্যাটদের আশ্বাস
তিন বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে ডেমোক্র্যাটদের আশ্বাস

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

৪৬ মিনিট আগে | জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ
সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

৫৭ মিনিট আগে | ভোটের হাওয়া

বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল
বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল

১ ঘণ্টা আগে | জাতীয়

রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা
ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া

১ ঘণ্টা আগে | জাতীয়

মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?
‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

১ ঘণ্টা আগে | জাতীয়

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী
আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত
এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

২২ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত

৪ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা
ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

২২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?
সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

৫ ঘণ্টা আগে | জাতীয়

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি
বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

১৬ ঘণ্টা আগে | জাতীয়

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

২ ঘণ্টা আগে | রাজনীতি

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?
ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী
মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

২০ ঘণ্টা আগে | জাতীয়

আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

২ ঘণ্টা আগে | অর্থনীতি

তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান

২২ ঘণ্টা আগে | জাতীয়

শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

২২ ঘণ্টা আগে | জাতীয়

ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?
নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ
বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা

নগর জীবন

সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা
সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা

পেছনের পৃষ্ঠা

গালিগালাজ মানুষ আশা করেনি
গালিগালাজ মানুষ আশা করেনি

প্রথম পৃষ্ঠা

শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা
শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা

পেছনের পৃষ্ঠা

মন্ত্রিসভায় আসছেন কারা
মন্ত্রিসভায় আসছেন কারা

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার
বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত
৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত

প্রথম পৃষ্ঠা

নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য
নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য

প্রথম পৃষ্ঠা

‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’
‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’

নগর জীবন

ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি
ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি

পেছনের পৃষ্ঠা

দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ
দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ

পেছনের পৃষ্ঠা

সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য
সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য

প্রথম পৃষ্ঠা

কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী
কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী

মাঠে ময়দানে

নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের
নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের

পেছনের পৃষ্ঠা

এক গ্রামে তিন এমপি
এক গ্রামে তিন এমপি

নগর জীবন

নতুন সরকারের সামনে কঠিন পথ
নতুন সরকারের সামনে কঠিন পথ

প্রথম পৃষ্ঠা

দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত
দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত

প্রথম পৃষ্ঠা

এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়
এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়

পেছনের পৃষ্ঠা

মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ
মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ

প্রথম পৃষ্ঠা

২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের
২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের

পেছনের পৃষ্ঠা

ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক
ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক

প্রথম পৃষ্ঠা

১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে
১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে

নগর জীবন

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক

নগর জীবন

ছয়বারের এমপি জি এম সিরাজ
ছয়বারের এমপি জি এম সিরাজ

নগর জীবন

ভালোবাসা ও বসন্ত একাকার
ভালোবাসা ও বসন্ত একাকার

পেছনের পৃষ্ঠা

নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ
নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ

প্রথম পৃষ্ঠা

চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়
চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়

প্রথম পৃষ্ঠা

তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রথম পৃষ্ঠা

পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি
পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি

নগর জীবন