শিরোনাম
প্রকাশ: ১৩:২৪, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

এপস্টেইন ঝড়ে টালমাটাল ব্রিটেন, ক্ষমতা হারাতে পারেন স্টারমার

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
এপস্টেইন ঝড়ে টালমাটাল ব্রিটেন, ক্ষমতা হারাতে পারেন স্টারমার

জেফরি এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক না থাকলেও ভয়ংকর এই কেলেঙ্কারির ঢেউ এখন আছড়ে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এপস্টেইন ঝড়েই ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি। ডাউনিং স্ট্রিটে একের পর এক সংকটে স্টারমারের প্রধানমন্ত্রীত্ব কার্যত সুতোয় ঝুলছে।

আটলান্টিকের পূর্ব পারে যখন রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রে এপস্টেইনের ভুক্তভোগীরা ন্যায়বিচারের দাবিতে ওয়াশিংটনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই বৈপরীত্য স্পষ্ট করে দিচ্ছে ট্রাম্পের রাজনৈতিক শক্তি আর স্টারমারের সম্ভাব্য অস্তিত্বগত দুর্বলতার পার্থক্য।

বিশ্লেষকদের মতে যুক্তরাজ্যে জবাবদিহি ও তদন্তের জন্য নিবেদিত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে সক্রিয়। বিপরীতে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগে নিয়ন্ত্রণ এবং রিপাবলিকান কংগ্রেসের ওপর তার দৃঢ় প্রভাব তাকে কঠোর নজরদারি থেকে অনেকটাই রক্ষা করছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এপস্টেইন নথির বৈশ্বিক বিস্তার। নরওয়ে পোল্যান্ড পর্যন্ত পৌঁছে গেছে এই কেলেঙ্কারির ছায়া। এতে প্রমাণ মিলছে, এই কাহিনির প্রভাব কতটা গভীর ও বিস্তৃত। শুধু স্টারমার নন, আরও অনেক প্রভাবশালী ব্যক্তি এই উত্তাপে পুড়ছেন।

যুক্তরাজ্যে জনরোষ এতটাই তীব্র যে রাজা তৃতীয় চার্লস নিজের ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু, এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধু কে রাজকীয় উপাধি থেকে বঞ্চিত করেছেন এবং উইন্ডসর ক্যাসেলের একটি বাসভবন থেকেও সরিয়ে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে তদন্তকারীরা জানিয়েছে, ২০১৯ সালে কারাগারে বিচার শুরুর আগেই এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা ছিল। তবে সেখানে এমন কোনো দৃষ্টান্ত দেখা যায়নি যে, এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও কেউ বড় রাজনৈতিক মূল্য দিয়েছেন।

এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কারণে বড় প্রতিক্রিয়ার মুখে পড়েন সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রেসিডেন্ট গত বছর জনসম্মুখের কার্যক্রম থেকে সরে দাঁড়ান। কারণ এপস্টেইনের সঙ্গে তার ইমেইল প্রকাশ পায়, যেখানে নারীবিদ্বেষী মন্তব্য এবং প্রেমসংক্রান্ত পরামর্শের বিষয় উঠে আসে। তিনি বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে লজ্জিত।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই বিতর্ক পেছনে ফেলতে মরিয়া। বিচার বিভাগ জানিয়েছে, আর কোনো নতুন মামলা হবে না। ট্রাম্পের বিরুদ্ধে অপরাধের প্রমাণ নেই এবং নতুন নথিতে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়নি। যদিও নথিতে ট্রাম্পের কিছু উল্লেখ নিরীহ, তবু সেখানে যাচাই না হওয়া যৌন নিপীড়নের অভিযোগ এবং এপস্টেইনের ভুক্তভোগীদের অভিজ্ঞতার বিবরণ রয়েছে। ট্রাম্প সিএনএনকে বলেন, দেশের এখন অন্য কিছুর দিকে এগোনোর সময় এসেছে।

কিন্তু সবচেয়ে বড় বিপাকে পড়েছেন কিয়ার স্টারমার। বৃহস্পতিবার সকালে তার প্রধানমন্ত্রীত্ব কার্যত নড়বড়ে হয়ে পড়ে। লেবার পার্টির এমপিদের বিদ্রোহ ১০ নম্বর ডাউনিং স্ট্রিটকে আরও বিপর্যস্ত করে তোলে।

সংসদের উত্তপ্ত প্রশ্নোত্তর পর্বে স্টারমার স্বীকার করেন, সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসন, জেফরি এপস্টেইনের বন্ধুত্বের কথা তিনি জানতেন, তবু তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

গত বছর প্রকাশিত নথিতে দেখা যায়, ২০০৮ সালে ফ্লোরিডায় যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও ম্যান্ডেলসন এপস্টেইনের পাশে ছিলেন। পরে স্টারমার তাকে বরখাস্ত করেন। তবে নতুন নথিতে ইঙ্গিত মিলেছে, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় ম্যান্ডেলসন হয়তো গোপন তথ্য এপস্টেইনের কাছে পাচার করেছিলেন। এই তথ্য এপস্টেইন ও তার ওয়াল স্ট্রিট সহযোগীদের জন্য অমূল্য হতো। বর্তমানে ম্যান্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। তিনি হাউস অব লর্ডস ও লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন।

স্টারমার সংসদে বলেন, ম্যান্ডেলসন আমাদের দেশ, আমাদের সংসদ এবং আমার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

গত মাসে বিবিসিকে পাঠানো বিবৃতিতে পিটার ম্যান্ডেলসন, জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জন্য ক্ষমা চান। তিনি বলেন, দণ্ডিত হওয়ার পরও তাকে বিশ্বাস করা ছিল বড় ভুল। এতে ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে জানান, দলকে আরও বিব্রত হওয়া থেকে বাঁচাতেই তিনি লেবার পার্টি ছাড়ছেন।

বিশ্লেষকদের মতে ব্রিটেনে যে ঝড় বইছে, তা শুধু এপস্টেইনের যৌন পাচার ও নির্যাতনের অভিযোগে সীমাবদ্ধ নয়। এটি এমন এক কেলেঙ্কারি, যা ব্রিটিশ রাজনীতি, গণমাধ্যম ও জনজীবনের আগে থেকেই চলমান তিনটি বড় নাটককে আরও উসকে দিচ্ছে।

এটি এমন এক প্রধানমন্ত্রীর গল্প, যিনি ভূমিধস জয় দিয়ে ক্ষমতায় এলেও দুই বছরের কম সময়েই রাজনৈতিকভাবে প্রায় দেউলিয়া হয়ে পড়েছেন। সংসদে তার সাম্প্রতিক বিব্রতকর উপস্থিতি তাকে দুর্বল নেতার প্রতীকে পরিণত করেছে এবং লেবার পার্টির ভেতরে নেতৃত্ব চ্যালেঞ্জের গুঞ্জন জোরালো করেছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টরা নির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকলেও ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয় তিনি কতদিন টিকবেন সেই হিসাব। গত ১১ বছরে যুক্তরাজ্য পাঁচজন প্রধানমন্ত্রী বদলেছে, যা একসময় স্থিতিশীলতার প্রতীক দেশটিকে রাজনৈতিক অস্থিরতায় ঠেলে দিয়েছে।

এপস্টেইন কাহিনি আরও যুক্ত হয়েছে পিটার ম্যান্ডেলসনের দীর্ঘ রাজনৈতিক ট্র্যাজেডির সঙ্গে। প্রিন্স অব ডার্কনেস নামে পরিচিত এই দক্ষ কিন্তু দুর্ভাগা রাজনীতিবিদ বারবার নিজের পতনের জন্য নিজেই দায়ী হয়েছেন। ধনী, প্রভাবশালী ও খ্যাতিমান মহলে মিশতে তার প্রবল আকাঙ্ক্ষাই তাকে কেলেঙ্কারির পথে ঠেলে দেয়, যার চূড়ান্ত পরিণতি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব।

সোর্স: সিএনএন

বিডি প্রতিদিন/আশিক

এই বিভাগের আরও খবর
ট্রাম্পের হুমকির মুখে ৩৭ বছরের ঐতিহ্য ভাঙলেন খামেনি?
ট্রাম্পের হুমকির মুখে ৩৭ বছরের ঐতিহ্য ভাঙলেন খামেনি?
এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!
এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!
টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?
টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?
ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
লেবানন থেকে এক নেতাকে অপহরণ করল ইসরায়েলি বাহিনী
লেবানন থেকে এক নেতাকে অপহরণ করল ইসরায়েলি বাহিনী
ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?
ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?
প্রভাবশালীদের বাঁচাতে আগেই তৈরি করে রাখা হয় এপস্টেইনের ডেথ স্টেটমেন্ট?
প্রভাবশালীদের বাঁচাতে আগেই তৈরি করে রাখা হয় এপস্টেইনের ডেথ স্টেটমেন্ট?
ব্রিটিশ ও ফরাসি গোয়েন্দারাই গাদ্দাফি পুত্রকে হত্যা করেছে?
ব্রিটিশ ও ফরাসি গোয়েন্দারাই গাদ্দাফি পুত্রকে হত্যা করেছে?
এক সপ্তাহেই ইরানে ৪৬১ ভূমিকম্প, মাটির গভীরে কি হচ্ছে?
এক সপ্তাহেই ইরানে ৪৬১ ভূমিকম্প, মাটির গভীরে কি হচ্ছে?
মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম!
মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম!
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ, ইরানে চার রাজনীতিক গ্রেফতার
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ, ইরানে চার রাজনীতিক গ্রেফতার
বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করল নাসা
বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করল নাসা
সর্বশেষ খবর
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

এই মাত্র | জাতীয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণে শজনে ডাঁটা
ডায়াবেটিস নিয়ন্ত্রণে শজনে ডাঁটা

৫২ সেকেন্ড আগে | জীবন ধারা

রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

১ মিনিট আগে | অর্থনীতি

ট্রাম্পের হুমকির মুখে ৩৭ বছরের ঐতিহ্য ভাঙলেন খামেনি?
ট্রাম্পের হুমকির মুখে ৩৭ বছরের ঐতিহ্য ভাঙলেন খামেনি?

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বরিশালে খাল থেকে লাশ উদ্ধার
বরিশালে খাল থেকে লাশ উদ্ধার

৮ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের নির্বাচনি জনসভা
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের নির্বাচনি জনসভা

১০ মিনিট আগে | ভোটের হাওয়া

ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বিপর্যয়ে পড়বে: প্রিন্স
ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বিপর্যয়ে পড়বে: প্রিন্স

১২ মিনিট আগে | ভোটের হাওয়া

নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী বাবুলের ইশতেহার ঘোষণা
নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী বাবুলের ইশতেহার ঘোষণা

১২ মিনিট আগে | ভোটের হাওয়া

এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!
এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!

১২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ
কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

১৪ মিনিট আগে | ভোটের হাওয়া

স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান আরিফুর রহমান দোলনের
স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান আরিফুর রহমান দোলনের

১৫ মিনিট আগে | ভোটের হাওয়া

চাঁদপুরের সকল সমস্যা সবাইকে নিয়ে সমাধান করবো: শেখ ফরিদ আহমেদ
চাঁদপুরের সকল সমস্যা সবাইকে নিয়ে সমাধান করবো: শেখ ফরিদ আহমেদ

১৯ মিনিট আগে | ভোটের হাওয়া

দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির
দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানানোর নির্দেশ ইসির

১৯ মিনিট আগে | ভোটের হাওয়া

বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু
বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন সেবা চালু

২১ মিনিট আগে | জাতীয়

সাভারে সাবেক ছাত্রদল নেতাসহ আটক ৩
সাভারে সাবেক ছাত্রদল নেতাসহ আটক ৩

২৩ মিনিট আগে | দেশগ্রাম

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা
কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

২৩ মিনিট আগে | জাতীয়

টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?
টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আলাদিনের চেরাগ নয়, আমাদের আছে উন্নয়নের সদিচ্ছা: নওশাদ জমির
আলাদিনের চেরাগ নয়, আমাদের আছে উন্নয়নের সদিচ্ছা: নওশাদ জমির

৩৬ মিনিট আগে | ভোটের হাওয়া

তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন: মোশারফ হোসেন
তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন: মোশারফ হোসেন

৩৭ মিনিট আগে | ভোটের হাওয়া

ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

৩৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার
চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

৪১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

জয়পুরহাট-১ আসনে ধানের শীষের নির্বাচনি জনসভা
জয়পুরহাট-১ আসনে ধানের শীষের নির্বাচনি জনসভা

৪৫ মিনিট আগে | ভোটের হাওয়া

রায়পুরায় ব্যবসায়ীকে হত্যা: আটক হয়নি কেউ, মামলাও হয়নি
রায়পুরায় ব্যবসায়ীকে হত্যা: আটক হয়নি কেউ, মামলাও হয়নি

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস
ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

৪৮ মিনিট আগে | ভোটের হাওয়া

ওসির পক্ষপাতমূলক আচরণ তদন্ত করছে এসএমপি
ওসির পক্ষপাতমূলক আচরণ তদন্ত করছে এসএমপি

৪৯ মিনিট আগে | ভোটের হাওয়া

‘দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম’
‘দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম’

৫৪ মিনিট আগে | ভোটের হাওয়া

লেবানন থেকে এক নেতাকে অপহরণ করল ইসরায়েলি বাহিনী
লেবানন থেকে এক নেতাকে অপহরণ করল ইসরায়েলি বাহিনী

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জনগণ এবারও বিএনপিতে আস্থা রাখবে: আমীর খসরু
জনগণ এবারও বিএনপিতে আস্থা রাখবে: আমীর খসরু

৫৪ মিনিট আগে | ভোটের হাওয়া

ভোট দেওয়ার গোপন কক্ষের ছবি তোলা যাবে না: ইসি সচিব
ভোট দেওয়ার গোপন কক্ষের ছবি তোলা যাবে না: ইসি সচিব

৫৬ মিনিট আগে | জাতীয়

ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?
ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা
পিসিবি চেয়ারম্যান নাকভিকে বুলবুলের ধন্যবাদ, যেসব বিষয়ে হলো আলোচনা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত
দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

৯ ঘণ্টা আগে | জাতীয়

ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?
ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য
ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি
বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

৫ ঘণ্টা আগে | রাজনীতি

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব
১৯ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানে ফিরল ঘুড়ি উৎসব

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা
বৈঠকের পরও কাটেনি ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি
ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি

৩ ঘণ্টা আগে | জাতীয়

৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি
৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ
হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

৬ ঘণ্টা আগে | জাতীয়

থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক

১২ ঘণ্টা আগে | জাতীয়

মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা
মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

৭ ঘণ্টা আগে | জাতীয়

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…
মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…

৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

৪ ঘণ্টা আগে | রাজনীতি

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা

২১ ঘণ্টা আগে | জাতীয়

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির
সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

শোবিজ

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা

পেছনের পৃষ্ঠা

মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য
মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

নগর জীবন

নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে

প্রথম পৃষ্ঠা

‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন
‘সংস্কার সংহতির’ নিঃশব্দ পতন

সম্পাদকীয়

সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
সংসদ নির্বাচনে টানা তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

খবর

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব

নগর জীবন

জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর
জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর

খবর

নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ

প্রথম পৃষ্ঠা

সেনা হেফাজতে যুবকের মৃত্যু
সেনা হেফাজতে যুবকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

ঢাকা হবে নিরাপদ মহানগরী
ঢাকা হবে নিরাপদ মহানগরী

প্রথম পৃষ্ঠা

শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ
শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ

নগর জীবন

চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে

প্রথম পৃষ্ঠা

বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না
বিকাশ রকেট নগদে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

পেছনের পৃষ্ঠা

শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার
শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা
নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা

সম্পাদকীয়

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া
প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

পেছনের পৃষ্ঠা

জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে
জানুয়ারিতে অর্থনীতির গতি কমেছে

নগর জীবন

গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য

প্রথম পৃষ্ঠা

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

পেছনের পৃষ্ঠা

ভোটের মাঠে কালোটাকা
ভোটের মাঠে কালোটাকা

পেছনের পৃষ্ঠা

গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা

প্রথম পৃষ্ঠা

ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার
ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার

প্রথম পৃষ্ঠা

ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর
ব্যাংক লুটেরাদের নিয়ে দুর্নীতি দমন হাস্যকর

পেছনের পৃষ্ঠা

উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ
উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’
নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’

শোবিজ

সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম পৃষ্ঠা

দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু
দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

পেছনের পৃষ্ঠা