পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করতে মধ্যেপ্রাচ্যর দেশগুলার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে রাশিয়া। রবিবার (৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের পাঁচ দিনব্যাপী বিশ্ব প্রতিরক্ষা সম্মেলনে রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, পঞ্চম জেনারেল যুদ্ধবিমান এবং সবশেষ অস্ত্রসহ বিমানের যৌথ নকশা এবং উৎপাদনের বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এগিয়ে চলছে। দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো নিয়ে আলোচনা করার জন্য বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে। জটিল প্রযুক্তিগত কারণে কিছুটা সময়ের প্রয়োজন বলেও সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে। তবে প্রকল্পগুলো কখন চালু হতে পারে তা নিশ্চিত করা হয়নি।
এদিকে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের পৃষ্ঠপোষকতায় এবং জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজ দ্বারা আয়োজনে আজ থেকে বিশ্ব প্রতিরক্ষা সম্মেলনে শুরু হয়েছে। সম্মেলনে বিশ্বজুড়ে প্রতিরক্ষা ও সামরিক কোম্পানিগুলোকে একত্রিত করে উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এতে সরকারি প্রতিনিধিদল, সরকারি সংস্থা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলো অংশ নিয়েছে।
রিয়াদ ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সামরিক শিল্পগুলোকে স্থানীয়করণ এবং অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করছে। ব্যাপক জাতীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং সামরিক ব্যয়ের ৫০ শতাংশেরও বেশি স্থানীয়করণ করা একই সাথে অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত স্বায়ত্তশাসন বৃদ্ধি করছে।
সূত্র: তাস।
বিডি প্রতিদিন/কামাল