ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ জানিয়েছে, তারা ইরানের শাসকগোষ্ঠীর বিভিন্ন অবকাঠামোয় বড় হামলা চালিয়েছে।
ইরানের কোম শহরের অন্তত তিনটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কোমের একটি শিল্প এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানানোর পর ওই হামলা চালানো হয়। ইরানের নূর নিউজের এক প্রতিবেদনে এই হামলার কথা জানানো হয়েছে।
এদিকে, লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন। ইসরায়েলের আর্মি রেডিও এ কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।
সূত্র: আল জাজিরা
বিডি-প্রতিদিন/আশফাক