সাবেক ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াল হুলাতা যখন সিএনএনের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই মুহূর্তেই সাইরেন বেজে ওঠায় সাক্ষাৎকার থামিয়ে তাকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়।
সিএনএনের সাংবাদিক এরিন বার্নেটকে দেওয়া ওই সাক্ষাৎকারে হুলাতা দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল ‘প্রভূত উন্নতি’ করছে।
তবে নিজের বক্তব্যের মাঝপথেই সাইরেনের শব্দ শোনা গেলে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার সময় তিনি মন্তব্য করেন, চারদিকে সাইরেন বাজছে আর আমরা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছি—এমন পরিস্থিতিতে যুদ্ধের অগ্রগতির কথা বলাটা কিছুটা অদ্ভুত শোনালেও এটিই বর্তমান বাস্তবতা।
চলমান সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই ঘটনাটি ঘটে, যা সরাসরি সম্প্রচারিত হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি