ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করার ঘটনায় দেশটির রাষ্ট্রদূত মোহাম্মদ হাসান হাবিবোল্লাহজাদকে তলব করেছে আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে ব্যাখ্যা চাইতেই রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে।
এর আগে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে ন্যাটো সেটি ভূপাতিত করে। পরে ক্ষেপণাস্ত্রটির কিছু ধ্বংসাবশেষ তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপের একটি খালি মাঠে পড়ে।
এছাড়া ৪ মার্চ ইরান থেকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে এগোচ্ছিল। তবে সেটিও ন্যাটোর আকাশ ও স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়। এই ঘটনার পর আঙ্কারা আনুষ্ঠানিকভাবে ইরানের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল