দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে ইরানি ড্রোন পড়েছে বলে জানিয়েছে সিরিয়ার সংবাদমাধ্যম।
খবরে বলা হয়, মনুষ্যবিহীন এই উড়োযানটি ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
দেশটির আল-ইখবারিয়া টিভি জানায়, দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আকাশেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
একই সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার সিরিয়ার দারা প্রদেশের আল-হারা শহরের আকাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করে ইসরাইলি বাহিনী। এর একদিন আগে উত্তর দারার ইনখিল শহরে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়।
তবে সিরিয়ায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/নাজিম