মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে নতুন করে হতাহত ও হামলার খবর সামনে এসেছে। বিভিন্ন স্থানে হামলা পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
এক নজরে সবশেষ আপডেট
- পশ্চিম ইরানের আরাক এলাকায় ইসরায়েলি হামলায় এক নারী ও তার শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা অ্যারাবিক।
- উত্তর ইসরায়েলের জারজির এলাকায় এক হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরাকের ইরবিল শহরে এক হামলায় একজন ফরাসি সৈন্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
- ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর ওপর প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
- সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, রাতভর আকাশপথে আসা হামলা তারা প্রতিহত করেছে।
- দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটি একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
- জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ দেখা গেছে তা ইরান, লেবানন এবং অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সোর্স: আল জাজিরা
বিডি প্রতিদিন/আশিক