মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। নতুন করে হামলা পাল্টা হামলা ও হুঁশিয়ারির খবর আসছে বিভিন্ন দেশ থেকে। ইসরায়েল, ইরান, লেবানন, ইরাকসহ পুরো অঞ্চলে উত্তেজনা বাড়ছে।
এক নজরে সর্বশেষ পরিস্থিতি
- ইসরায়েলজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মধ্যে সাইরেন বাজতে থাকে। ইরান এবং লেবাননের হিজবুল্লাহর হামলার সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষে হোলন শহরে আগুন লাগে।
- শনিবার সকালে বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আল জাজিরাকে সূত্র জানিয়েছে।
- ইরান দাবি করেছে, তারা ইরাক ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। একই সময় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব জানিয়েছে তারা আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, ইরান তার সঙ্গে একটি চুক্তির বিষয়ে যোগাযোগ করেছে, তবে শর্তগুলো এখনো গ্রহণযোগ্য নয়।
- ট্রাম্প হরমুজ প্রণালি খোলা রাখতে মিত্র দেশ ও চীনের প্রতি আহ্বান জানানোর পর ফ্রান্স জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে এমন খবর সঠিক নয়।
- লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
- ইরানের ইসফাহান প্রদেশে মার্কিন ও ইসরায়েলি হামলায় একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
- ইরান দাবি করেছে, তারা ইসরায়েলে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ইরাক ও কুয়েতের মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু করেছে।
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৮ লাখ ৩১ হাজার।
- ইরানের ফার্স প্রদেশের রাজধানী শিরাজে আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি হামলা হয়েছে বলে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
- পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হয়ে তথ্য দেওয়ার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধে সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান জানিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
- ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ১০টি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে।
- ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, যুদ্ধ চলতে থাকলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে অভিযান চালানো হবে।
- ভোরের দিকে ইসফাহান শহরে নতুন করে বিমান হামলা হয়েছে। আল জাজিরা যাচাই করা ভিডিওতে শহরের আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
- লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনের শারহাবিল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন।
- জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নীতিনির্ধারক তাকায়ুকি কোবায়াশি বলেছেন, হরমুজ প্রণালি রক্ষায় যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার মানদণ্ড অত্যন্ত কঠিন।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/আশিক