টানা ৩৯ দিন ভয়াবহ সংঘাতের পর সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসছে দুই পক্ষ।
এই বৈঠকের আগে একটি যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে বৃহস্পতি বা শুক্রবার হরমুজ প্রণালী খুলে দিতে পারে তেহরান।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে তেহরান এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে।
রয়টার্সকে ওই কর্মকর্তা আরও জানান, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ