বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটলে ইরান পুনরায় হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম এলাহি।
রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে নিরাপত্তার স্বার্থে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখছে। এলাহি বলেন, ইরান বিশ্বজুড়ে কোনো ধরনের সংকট বা অস্থিরতা তৈরি করতে চায় না বরং তারা বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক এবং বন্ধুত্ব বজায় রাখতে আগ্রহী।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান যুদ্ধাবস্থা শেষ হওয়ার পর হরমুজ প্রণালী উন্মুক্ত করা হলে সব দেশই এর সুফল ভোগ করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির কর্তৃপক্ষ বর্তমানে এই প্রণালী দিয়ে নির্দিষ্ট কিছু দেশের জাহাজ চলাচলের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করে রেখেছে। ইতিপূর্বে অনুমতি ছাড়া এই পথে যাতায়াত করা বেশ কিছু ট্যাঙ্কারে হামলার ঘটনাও ঘটেছে।
বিডি প্রতিদিন/নাজমুল