যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, এই উপলক্ষে ১০ হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে।

এতে সহায়তা করছে রেঞ্জার্সসহ বিভিন্ন আধাসামরিক বাহিনী, পাশাপাশি ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

শহরের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ইসলামাবাদ ট্রাফিক পুলিশ এবং ন্যাশনাল হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ।

নিরাপত্তার এই কঠোর ব্যবস্থার মধ্যেই চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আগমন ও অবস্থান সংক্রান্ত প্রস্তুতি।





সংবাদ ও ছবি সূত্র: ডন
বিডি প্রতিদিন/আশিক