মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিকেলে প্রায় ৪০ মিনিট স্থায়ী এই কথোপকথনে উঠে আসে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের নানা গুরুত্বপূর্ণ দিক।
ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মোদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আপডেট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে চলমান বড়মাপের বাণিজ্যিক প্রকল্পগুলো নিয়েও তাদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে।
মোদি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, ভারতের সাধারণ মানুষ তাঁকে অত্যন্ত ভালোবাসেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষে মার্কিন প্রচেষ্টার পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটাই ছিল প্রথম কথা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবে ভারতীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত রাখছেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/এনএইচ