ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা কমানোর কোনো লক্ষণই দেখাচ্ছে না দখলদার ইসরায়েল বাহিনী।
মঙ্গলবার ভোরের দিকে খান ইউনিস শহরের কাছে পুলিশ কর্মকর্তাদের একটি দলের ওপর হামলা চালানো হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েল তাদের অবশিষ্ট যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখবে।
অন্যদিকে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির বাধ্যবাধকতা নষ্ট করার অভিযোগ তুলেছে এবং মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছে।
গাজায় স্থিতিশীলতা ফেরানোর প্রকৃত কোনো রোডম্যাপ দেখা বর্তমানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই চলমান হামলাগুলো কেবল ধ্বংসযজ্ঞ এবং হতাহতের ঘটনাই ঘটাচ্ছে না, বরং যে সম্প্রদায়গুলো এখনও কাটিয়ে ওঠার সময়টুকু পায়নি, তাদের মধ্যে নতুন করে চরম ভীতি ছড়িয়ে দিচ্ছে।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বিএম