ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত, যার মধ্যে রয়েছে সম্ভাব্য হামলার পরিকল্পনা এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে অস্থিতিশীলতা তৈরিতে অভিযুক্ত গোষ্ঠীগুলোকে অর্থায়ন।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ সরকার সম্পদ বাজেয়াপ্ত, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং পরিচালক পদে থাকার অযোগ্য ঘোষণা করার মতো পদক্ষেপগুলোর রূপরেখা তুলে ধরেছে।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বিএম