শিরোনাম
প্রকাশ: ২১:০২, সোমবার, ১১ মে, ২০২৬ আপডেট: ২১:০৪, সোমবার, ১১ মে, ২০২৬

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ ক্রয় না করতে বলছেন মোদি?

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ ক্রয় না করতে বলছেন মোদি?

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিদেশ ভ্রমণ কমানো, স্বর্ণ কেনা থেকে বিরত থাকা এবং জ্বালানি সাশ্রয়ী জীবনযাপন করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার দক্ষিণ ভারতের হায়দারাবাদ শহরে এক জনসভায় তিনি এই আহ্বান জানান।

মোদি বলেন, কোভিড-১৯ মহামারির সময় যেভাবে বিশ্বজুড়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজের সংস্কৃতি চালু হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও মানুষকে সেই পদ্ধতিতে ফিরে যেতে হবে।

তার ভাষায়, অপ্রয়োজনীয় যাতায়াত কমলে জ্বালানি খরচও কমবে।

তিনি অনলাইন বৈঠক বাড়ানো, গণপরিবহন ব্যবহার এবং কারপুলিংয়ের ওপর জোর দেন। একই সঙ্গে পরিবারগুলোকে রান্নার তেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এটি যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি দেশপ্রেমেরও পরিচায়ক।

ভারতের প্রধানমন্ত্রী অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধ রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি ভারতীয়দের স্বর্ণ কেনা থেকেও বিরত থাকার অনুরোধ করেন।

এছাড়া কৃষকদের সার ব্যবহারের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনারও আহ্বান জানান তিনি।

মোদি বলেন, “বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের ওপর আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

কেন উদ্বিগ্ন ভারত?
ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। যুদ্ধ শুরুর আগের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৮৭ ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ ডলারের বেশি, যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।

যুদ্ধের শুরুতে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনায় হামলার কারণে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। পরে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ বিশ্ব জ্বালানি পরিবহনকে আরও জটিল করে তোলে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে ইরান সীমিত কিছু দেশের জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে।

অন্যদিকে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগামী জাহাজে নৌ অবরোধ ঘোষণা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জ্বালানির দাম বাড়ায় আন্তর্জাতিক বিমান ভাড়াও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আন্তর্জাতিক ভ্রমণ ব্যয় বৃদ্ধির কারণে বিদেশ সফরে চাপ তৈরি হয়েছে।

এছাড়া উপসাগরীয় অঞ্চল দিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া ও অন্যান্য সার রফতানি হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে সেই সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, ১ মে পর্যন্ত দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৬৯০ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

মার্চের শেষের তুলনায় এটি প্রায় ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার কম। যুদ্ধ শুরুর আগে ২৭ ফেব্রুয়ারি ভারতের রিজার্ভ ছিল ৭২৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে ভারতের চলতি হিসাব ঘাটতি (কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট) দাঁড়াতে পারে ৮৪ বিলিয়ন ডলারে।

তেল, স্বর্ণ ও বিদেশ ভ্রমণ কেন গুরুত্বপূর্ণ?
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। গত অর্থবছরে দেশটি ১২৩ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল আমদানি করেছে।

এর পরেই রয়েছে স্বর্ণ আমদানি। ২০২৫-২৬ অর্থবছরে ভারত ৭২ বিলিয়ন ডলারের স্বর্ণ আমদানি করেছে, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

বিদেশ ভ্রমণেও ভারতীয়দের ব্যয় ব্যাপক। ২০২৩-২৪ সালে বিদেশ সফরে ভারতীয়রা প্রায় ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয় করেছেন।

এছাড়া ভারত বিশ্বের সবচেয়ে বড় ইউরিয়া সার আমদানিকারক দেশ। গত বছর দেশটি প্রায় ১ কোটি টন ইউরিয়া আমদানি করেছে। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ
 
এই বিভাগের আরও খবর
চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের
চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের
বাণিজ্যিক জাহাজে হামলায় তীব্র প্রতিবাদ জানাল দিল্লি
বাণিজ্যিক জাহাজে হামলায় তীব্র প্রতিবাদ জানাল দিল্লি
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’
২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তি: পাকিস্তান
২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তি: পাকিস্তান
বেরিয়ে এলো জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির ভয়াবহ হামলার চিত্র
বেরিয়ে এলো জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির ভয়াবহ হামলার চিত্র
ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত
ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত
আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান
আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান
মেয়েকে নিয়ে ছয়তলা থেকে লাফ: মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু
মেয়েকে নিয়ে ছয়তলা থেকে লাফ: মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
ইউক্রেনে মে মাসে বেসামরিক হতাহতের ঘটনা সর্বোচ্চ, নিহত অন্তত ২৭৪
ইউক্রেনে মে মাসে বেসামরিক হতাহতের ঘটনা সর্বোচ্চ, নিহত অন্তত ২৭৪
মার্কিন অর্থায়নে বিশ্বজুড়ে ১২০ বিপজ্জনক ল্যাবে চলত ভয়ঙ্কর রোগ নিয়ে গবেষণা
মার্কিন অর্থায়নে বিশ্বজুড়ে ১২০ বিপজ্জনক ল্যাবে চলত ভয়ঙ্কর রোগ নিয়ে গবেষণা
হরমুজ নিয়ে শিগগিরই আসছে ইরান-ওমানের যৌথ বিবৃতি: আরাগচি
হরমুজ নিয়ে শিগগিরই আসছে ইরান-ওমানের যৌথ বিবৃতি: আরাগচি
সর্বশেষ খবর
আখাউড়ায় কুটির শিল্প মেলা
আখাউড়ায় কুটির শিল্প মেলা

১ সেকেন্ড আগে | দেশগ্রাম

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

৫ মিনিট আগে | দেশগ্রাম

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭৭ লাখ টাকার চেক বিতরণ
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭৭ লাখ টাকার চেক বিতরণ

৬ মিনিট আগে | দেশগ্রাম

নাক ফজলি: ৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা, বাজার না থাকায় শঙ্কা
নাক ফজলি: ৫ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা, বাজার না থাকায় শঙ্কা

৮ মিনিট আগে | দেশগ্রাম

কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?
কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী
‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৩ মিনিট আগে | মন্ত্রীকথন

বিদেশে কর্মী প্রেরণে সফল হতে ডায়াস্পোরা কমিউনিটিকে যুক্ত করতে হবে : নুরুল হক নুর
বিদেশে কর্মী প্রেরণে সফল হতে ডায়াস্পোরা কমিউনিটিকে যুক্ত করতে হবে : নুরুল হক নুর

১৫ মিনিট আগে | মন্ত্রীকথন

নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৭ জনের নামে মামলা
নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৭ জনের নামে মামলা

২৩ মিনিট আগে | দেশগ্রাম

চোট কাটিয়ে অনুশীলনে ইয়ামাল-নিকো উইলিয়ামস
চোট কাটিয়ে অনুশীলনে ইয়ামাল-নিকো উইলিয়ামস

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

৩০ মিনিট আগে | জাতীয়

উন্মাতাল ব্রাজিলিয়ান সমর্থক, প্রস্তুত হচ্ছে সেলেসাও শিবির
উন্মাতাল ব্রাজিলিয়ান সমর্থক, প্রস্তুত হচ্ছে সেলেসাও শিবির

৩২ মিনিট আগে | মাঠে ময়দানে

মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো
মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো

৪০ মিনিট আগে | মাঠে ময়দানে

বগুড়ায় জিআর চাল বিতরণ করলেন এমপি রেজাউল করিম
বগুড়ায় জিআর চাল বিতরণ করলেন এমপি রেজাউল করিম

৪২ মিনিট আগে | দেশগ্রাম

সিডনিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
সিডনিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

৪৩ মিনিট আগে | পরবাস

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল
প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

৫১ মিনিট আগে | রাজনীতি

মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৫১ মিনিট আগে | দেশগ্রাম

মিশরের সাত তারায় ফিফার ছুরি!
মিশরের সাত তারায় ফিফার ছুরি!

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

৫৬ মিনিট আগে | মন্ত্রীকথন

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে দুই সেতু
সাঘাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে দুই সেতু

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

অন্ধকার ভয় পাওয়া সেই কিশোরই এখন ছড়াচ্ছেন বিস্ময়কর আলো
অন্ধকার ভয় পাওয়া সেই কিশোরই এখন ছড়াচ্ছেন বিস্ময়কর আলো

১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ

১ ঘণ্টা আগে | শোবিজ

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো টুরাগ অ্যাক্টিভ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ
জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো টুরাগ অ্যাক্টিভ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

১ ঘণ্টা আগে | নগর জীবন

রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

আসামি ধরতে অভিনব পন্থা পুলিশের
আসামি ধরতে অভিনব পন্থা পুলিশের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাফিনিয়ার সাফল্যের পেছনে যিনি
রাফিনিয়ার সাফল্যের পেছনে যিনি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টায় রং মিস্ত্রি গ্রেফতার
মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টায় রং মিস্ত্রি গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম
ঢাকা বাঁচাতে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে: আবদুস সালাম

১ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

৭ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা
বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিরাজকে নিয়ে শেষ ওয়ানডের দল ঘোষণা করলো বাংলাদেশ
মিরাজকে নিয়ে শেষ ওয়ানডের দল ঘোষণা করলো বাংলাদেশ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?

২৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু

২২ ঘণ্টা আগে | নগর জীবন

নাঈম ইস্যুতে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম
নাঈম ইস্যুতে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি তামিম

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম সংরক্ষণে যে পদক্ষেপ নিয়েছে ইরান
মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম সংরক্ষণে যে পদক্ষেপ নিয়েছে ইরান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্যারাগুয়েকে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের
প্যারাগুয়েকে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বার কাউন্সিলের এমসিকিউ পাস করলেন জাইমা রহমান
বার কাউন্সিলের এমসিকিউ পাস করলেন জাইমা রহমান

৮ ঘণ্টা আগে | জাতীয়

‘ব্রাজিলের সব খেলোয়াড়ই বিশ্বমানের, তবে আমাদেরও নিজস্ব শক্তি আছে’
‘ব্রাজিলের সব খেলোয়াড়ই বিশ্বমানের, তবে আমাদেরও নিজস্ব শক্তি আছে’

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স
রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানসহ চার দেশের নাগরিকদের আফ্রিকায় পাঠাল যুক্তরাষ্ট্র
ইরানসহ চার দেশের নাগরিকদের আফ্রিকায় পাঠাল যুক্তরাষ্ট্র

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা দেয়নি কানাডা, ঘানার প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় তারকা মিডফিল্ডার
ভিসা দেয়নি কানাডা, ঘানার প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় তারকা মিডফিল্ডার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেরিয়ে এলো জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির ভয়াবহ হামলার চিত্র
বেরিয়ে এলো জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে আইআরজিসির ভয়াবহ হামলার চিত্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা
অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন নেইমার?
মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন নেইমার?

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান
আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইবিজায় ছুটিতে থাকাকালে বিশ্বকাপ দলে ডাক, আবেগে ভাসলেন আর্জেন্টাইন তারকা
ইবিজায় ছুটিতে থাকাকালে বিশ্বকাপ দলে ডাক, আবেগে ভাসলেন আর্জেন্টাইন তারকা

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রশাসনে বড় রদবদল
প্রশাসনে বড় রদবদল

২৩ ঘণ্টা আগে | জাতীয়

আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা
আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা

২২ ঘণ্টা আগে | জাতীয়

আর্জেন্টিনার পর এবার ইরান! বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা কি তবে পুরোপুরি ভেঙে পড়ল?
আর্জেন্টিনার পর এবার ইরান! বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা কি তবে পুরোপুরি ভেঙে পড়ল?

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেয়েকে নিয়ে ছয়তলা থেকে লাফ: মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু
মেয়েকে নিয়ে ছয়তলা থেকে লাফ: মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিল–মরক্কো ম্যাচে কার পাল্লা ভারী? যা বলছে পরিসংখ্যান
ব্রাজিল–মরক্কো ম্যাচে কার পাল্লা ভারী? যা বলছে পরিসংখ্যান

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
শিল্পকারখানায় ছাঁটাই আতঙ্ক
শিল্পকারখানায় ছাঁটাই আতঙ্ক

পেছনের পৃষ্ঠা

রাজধানীতে আরেক শীর্ষ সন্ত্রাসীকে গুলি, আতঙ্ক
রাজধানীতে আরেক শীর্ষ সন্ত্রাসীকে গুলি, আতঙ্ক

পেছনের পৃষ্ঠা

ভারত-বাংলাদেশ এক হলে পরিণত হবে বিশ্বশক্তিতে
ভারত-বাংলাদেশ এক হলে পরিণত হবে বিশ্বশক্তিতে

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চোরাচালানের হাব চট্টগ্রাম
চোরাচালানের হাব চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

এআই মামলার নামে প্রতারণায় বিদেশি চক্র
এআই মামলার নামে প্রতারণায় বিদেশি চক্র

পেছনের পৃষ্ঠা

প্রতিপক্ষ মরক্কো বলে টেনশনে ব্রাজিল
প্রতিপক্ষ মরক্কো বলে টেনশনে ব্রাজিল

প্রথম পৃষ্ঠা

ব্যাংক চোরদের শান্তিতে থাকতে দেব না
ব্যাংক চোরদের শান্তিতে থাকতে দেব না

প্রথম পৃষ্ঠা

সুপারিতে কোটি টাকা আয়
সুপারিতে কোটি টাকা আয়

শনিবারের সকাল

আমলাতন্ত্র ও ইউনূসের আবর্জনা বাজেট বাস্তবায়নে যত বাধা
আমলাতন্ত্র ও ইউনূসের আবর্জনা বাজেট বাস্তবায়নে যত বাধা

প্রথম পৃষ্ঠা

শুরুতেই আলোচনায় লাল কার্ড
শুরুতেই আলোচনায় লাল কার্ড

প্রথম পৃষ্ঠা

এভারেস্টজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ
এভারেস্টজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ

পেছনের পৃষ্ঠা

গোপালগঞ্জে মেসি নেইমার
গোপালগঞ্জে মেসি নেইমার

পেছনের পৃষ্ঠা

ধোঁয়ায় আটকা ঢাকাবাসী
ধোঁয়ায় আটকা ঢাকাবাসী

পেছনের পৃষ্ঠা

তরুণদের অগ্রাধিকার বাজেট
তরুণদের অগ্রাধিকার বাজেট

প্রথম পৃষ্ঠা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট যুবক গ্রেপ্তার
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট যুবক গ্রেপ্তার

নগর জীবন

অবাস্তব পরিকল্পনা নেই
অবাস্তব পরিকল্পনা নেই

প্রথম পৃষ্ঠা

অস্তিত্বসংকটে কুষ্টিয়ার নদনদী
অস্তিত্বসংকটে কুষ্টিয়ার নদনদী

পেছনের পৃষ্ঠা

এক টুকরো নিজস্ব মাটি
এক টুকরো নিজস্ব মাটি

সম্পাদকীয়

প্রকাশ্যে আসার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
প্রকাশ্যে আসার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

নগর জীবন

তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র
তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র

পেছনের পৃষ্ঠা

বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা
বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা

সম্পাদকীয়

জলসীমায় নজরদারি ব্যবহার হচ্ছে ড্রোন
জলসীমায় নজরদারি ব্যবহার হচ্ছে ড্রোন

প্রথম পৃষ্ঠা

পদ্মায় গোসলে নেমে মৃত্যু দুই শিশুর
পদ্মায় গোসলে নেমে মৃত্যু দুই শিশুর

দেশগ্রাম

আর্জেন্টিনার পতাকা ও বরিশালে ব্রাজিলের পতাকা নিয়ে শোভাযাত্রা
আর্জেন্টিনার পতাকা ও বরিশালে ব্রাজিলের পতাকা নিয়ে শোভাযাত্রা

নগর জীবন

ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা
ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা

দেশগ্রাম

বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি
বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি

প্রথম পৃষ্ঠা

বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন
বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন

নগর জীবন

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

দেশগ্রাম

করতোয়া নদীতে অজ্ঞাত লাশ
করতোয়া নদীতে অজ্ঞাত লাশ

দেশগ্রাম