শিরোনাম
প্রকাশ: ১১:২৫, শনিবার, ১৬ মে, ২০২৬

স্বাধীনতা ঘোষণা না করতে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
স্বাধীনতা ঘোষণা না করতে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক।”

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এর আগে বলেছিলেন, তাইওয়ানকে আলাদা করে স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন নেই, কারণ দেশটি নিজেকে আগে থেকেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে এবং দেশটির আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে সহায়তা দেওয়ার বিষয়েও আইনগত বাধ্যবাধকতা রয়েছে ওয়াশিংটনের। তবে একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতেও যুক্তরাষ্ট্রকে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, তাইওয়ান ইস্যুতে তিনি ‘কোনও পক্ষেই প্রতিশ্রুতি দেননি’। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও খোলা রেখেছে।

ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থান হলো- তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ‘এক চীন নীতি’ মেনে চলে, যার ভিত্তিতে বেইজিংকে চীনের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

চীন বরাবরই তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে’র কড়া সমালোচনা করে আসছে। বেইজিং তাকে ‘ঝামেলা সৃষ্টিকারী’ এবং ‘দুই তীরের শান্তি বিনষ্টকারী’ বলেও আখ্যা দিয়েছে।

তাইওয়ানের অনেক মানুষ নিজেদের আলাদা জাতি হিসেবে মনে করলেও অধিকাংশই বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। অর্থাৎ, তারা চীনের সঙ্গে একীভূত হওয়া বা আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা-কোনওটিই চায় না।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “আমাদের ৯ হাজার ৫০০ মাইল দূরে গিয়ে যুদ্ধ করতে হবে- আমি সেটা চাই না। আমি চাই পরিস্থিতি শান্ত হোক, চীনও শান্ত থাকুক।”

ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি ও শি জিনপিং তাইওয়ান ইস্যুতে ‘অনেক আলোচনা’ করেছেন। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করবে কি না- এ প্রশ্নে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ট্রাম্প বলেন, শি জিনপিং তাইওয়ান প্রশ্নে ‘খুবই দৃঢ় অবস্থানে’ আছেন এবং ‘স্বাধীনতার কোনও আন্দোলন দেখতে চান না’।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বৈঠকে শি জিনপিং বলেন, “তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়তে পারে।”

তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে চীন সামরিক মহড়া বাড়িয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

গত বছরের শেষ দিকে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ঘোষণা করে। এতে উন্নত রকেট লঞ্চার ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বেইজিং।

ট্রাম্প বলেন, অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। তিনি আরও জানান, এ বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে ‘বিস্তারিত আলোচনা’ হয়েছে।

তিনি বলেন, “এ বিষয়ে আমাকে এখন তাইওয়ান পরিচালনাকারী ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে।”

যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রয়েছে। সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা সরাসরি তাইওয়ানের নেতার সঙ্গে কথা বলেন না, কারণ এতে বেইজিংয়ের সঙ্গে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে।

তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী চেন মিং-চি শনিবার বলেন, ট্রাম্পের মন্তব্যের প্রকৃত অর্থ স্পষ্ট করা প্রয়োজন। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বৈধ ও অনুমোদিত।

চেন বলেন, “তাইওয়ান-যুক্তরাষ্ট্র অস্ত্র সহযোগিতা দীর্ঘদিন ধরেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি।”

অন্যদিকে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং জানান, তাদের সরকার যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে।

তিনি বলেন, “তাইওয়ান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার রক্ষক হিসেবে কাজ করেছে।” একই সঙ্গে তিনি চীনের ‘আক্রমণাত্মক সামরিক তৎপরতা ও কর্তৃত্ববাদী আচরণের’ সমালোচনাও করেন। সূত্র: ফক্স নিউজ, বিবিসি

বিডি প্রতিদিন/একেএ
 
এই বিভাগের আরও খবর
৩০০ কোটি টাকা মূল্যের যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

বাঁচতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন

সই জালিয়াতি: তৃণমূল কার্যালয়ে সিআইডির গোয়েন্দারা

একই দেশের প্রায় ৬ হাজার শ্বেতাঙ্গ শরণার্থীকে আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

‘সুইডেন যে দুর্দান্ত এক দল, তা আমরা প্রমাণ করেছি’

ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক

সর্বশেষ খবর
রেকর্ড কিং রোনালদোও বিশ্বকাপের যে রেকর্ড ভাঙতে পারবেন না

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২ সেকেন্ড আগে | মন্ত্রীকথন

বিশ্বকাপে পানির বোতলের বিধিনিষেধ শিথিল
বিশ্বকাপে পানির বোতলের বিধিনিষেধ শিথিল

২৭ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

ভিটে বিক্রি করেও মুক্তি মেলেনি লিবিয়ায় জিম্মি ফয়সলের!

১১ মিনিট আগে | দেশগ্রাম

আজকের নামাজের সময়সূচি, ১০ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১০ জুন ২০২৬

১২ মিনিট আগে | ইসলামী জীবন

পিরোজপুরে ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, যোগাযোগ বন্ধ

১৪ মিনিট আগে | দেশগ্রাম

৩০০ কোটি টাকা মূল্যের যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
৩০০ কোটি টাকা মূল্যের যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

২০ মিনিট আগে | জাতীয়

বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু, এখনো খোঁজ মেলেনি

৩০ মিনিট আগে | দেশগ্রাম

মেসি নাকি রোনালদো, বিশ্বকাপে পেনাল্টিতে কে বেশি কার্যকর?

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে ভেজাল খাদ্যপণ্যের কারখানায় র‌্যাবের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

৪৭ মিনিট আগে | নগর জীবন

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

পলাতক এমপি বাহারের বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

আলভারেজকে নিয়ে রিয়াল-বার্সার লড়াই, ১৫০ মিলিয়নের মেগা অফার প্রত্যাখ্যান অ্যাতলেটিকোর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আনচেলত্তি ভাঙতে পারবেন কি শতবর্ষের সেই ‘অভিশাপ’?

প্রক্টরের ওপর শিক্ষার্থীর হামলা, বিচার দাবিতে শিক্ষকদের মৌন মিছিল

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

চার বিশ্ববিদ্যালয়ের এক নাম: ভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকা চার ‘সাস্ট’-এর গল্প

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আজ ঢাকার বাতাসের মান কেমন?
আজ ঢাকার বাতাসের মান কেমন?

১ ঘণ্টা আগে | নগর জীবন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে গোপন অস্ত্র ব্যবহার করবে মেক্সিকো
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে গোপন অস্ত্র ব্যবহার করবে মেক্সিকো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প

১ ঘণ্টা আগে | জাতীয়

নজরদারির ফাঁকেই চলছে ‘প্রেসক্রিপশন বাণিজ্য’
নজরদারির ফাঁকেই চলছে ‘প্রেসক্রিপশন বাণিজ্য’

১ ঘণ্টা আগে | জাতীয়

বাঁচতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি
বাঁচতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

২ ঘণ্টা আগে | অর্থনীতি

মেসি মাঠে নামলেন, গোল করলেন, জয়ও পেলেন
মেসি মাঠে নামলেন, গোল করলেন, জয়ও পেলেন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা?

২ ঘণ্টা আগে | জাতীয়

পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা
পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের
সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের উন্মাদনায় মোংলার চিলা ব্রিজে শোভা পাচ্ছে বিভিন্ন দলের ১৮০টি পতাকা

সর্বাধিক পঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে
প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সে আমার স্ত্রীকে নিয়ে গেছে, পরে আমিও তার স্ত্রীকে নিয়ে এসে বিয়ে করেছি’

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা?
নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা?

২ ঘণ্টা আগে | জাতীয়

ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক
ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের
সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ ঘণ্টা আগে | জাতীয়

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ছয় দেশের সমন্বিত নিষেধাজ্ঞা
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ছয় দেশের সমন্বিত নিষেধাজ্ঞা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র
হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন
হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা
ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিনা জামানতে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ডাকাতি করতে গিয়ে প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৫ ঘণ্টা আগে | জাতীয়

দক্ষিণ লেবাননে নতুন করে হামলা শুরু ইসরায়েলের, বাড়ছে উত্তেজনা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্প যা বলবেন, নেতানিয়াহুকে তাই করতে হবে: ইসরায়েলি বিশ্লেষক

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

২১ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপ : যে রেকর্ড এখনও রজার মিলারের, তালিকায় রোনালদো-মেসিও

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের

২০ ঘণ্টা আগে | জাতীয়

নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে মামলার রায় বুধবার

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ
ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২২ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে হেলিকপ্টার বিধ্বস্ত, যেভাবে উদ্ধার হলো দুই মার্কিন সেনা
হরমুজে হেলিকপ্টার বিধ্বস্ত, যেভাবে উদ্ধার হলো দুই মার্কিন সেনা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২৫ জুনের পর হবে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি মাঠে নামলেন, গোল করলেন, জয়ও পেলেন
মেসি মাঠে নামলেন, গোল করলেন, জয়ও পেলেন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
ডাকাতির পর প্রবাসীর স্ত্রী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণ!

প্রথম পৃষ্ঠা

সীমান্তে আতঙ্ক, দিল্লিতে বৈঠক
সীমান্তে আতঙ্ক, দিল্লিতে বৈঠক

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বৃষ্টিপাত কমার ভয়ংকর প্রভাব রাজশাহীতে
বৃষ্টিপাত কমার ভয়ংকর প্রভাব রাজশাহীতে

নগর জীবন

জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে

প্রথম পৃষ্ঠা

খড়মপট্টি আছে খড়ম নেই
খড়মপট্টি আছে খড়ম নেই

পেছনের পৃষ্ঠা

কমতে পারে রেফ্রিজারেটর ও এসির দাম
কমতে পারে রেফ্রিজারেটর ও এসির দাম

প্রথম পৃষ্ঠা

শর্ত মেনে তারা নির্বাচন করতে পারবে
শর্ত মেনে তারা নির্বাচন করতে পারবে

প্রথম পৃষ্ঠা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়

আসামিদের ডেথ রেফারেন্স হাই কোর্টে
আসামিদের ডেথ রেফারেন্স হাই কোর্টে

প্রথম পৃষ্ঠা

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

মাঠে ময়দানে

শোলমারি নদী শুকিয়ে নালা
শোলমারি নদী শুকিয়ে নালা

পেছনের পৃষ্ঠা

২২০ টন আমন বীজে পোকা
২২০ টন আমন বীজে পোকা

দেশগ্রাম

অপরাধের কারখানা সোশ্যাল মিডিয়া!
অপরাধের কারখানা সোশ্যাল মিডিয়া!

পেছনের পৃষ্ঠা

কৃষি বরাদ্দের ওপর নির্ভর করবে খাদ্যনিরাপত্তা
কৃষি বরাদ্দের ওপর নির্ভর করবে খাদ্যনিরাপত্তা

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তির অন্ধ ব্যবহারে ধ্বংস ভবিষ্যৎ প্রজন্ম
প্রযুক্তির অন্ধ ব্যবহারে ধ্বংস ভবিষ্যৎ প্রজন্ম

পেছনের পৃষ্ঠা

চবিতে প্রথম মহাসাগরীয় উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন
চবিতে প্রথম মহাসাগরীয় উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন

নগর জীবন

শান্তিরক্ষীরা দেশকে তুলে ধরছেন গৌরবময় জাতি হিসেবে
শান্তিরক্ষীরা দেশকে তুলে ধরছেন গৌরবময় জাতি হিসেবে

প্রথম পৃষ্ঠা

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ

প্রথম পৃষ্ঠা

ময়লার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে খুন, গ্রেপ্তার ২

শিশু ধর্ষণ, এপেস্টাইন ও সুদি মহাজন
শিশু ধর্ষণ, এপেস্টাইন ও সুদি মহাজন

সম্পাদকীয়

ইসলামী ব্যাংক লুটে দুর্নীতিবাজদের বসাচ্ছে
ইসলামী ব্যাংক লুটে দুর্নীতিবাজদের বসাচ্ছে

প্রথম পৃষ্ঠা

হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে চিঠি  হাসপাতালগুলোকে
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে চিঠি হাসপাতালগুলোকে

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি অঙ্গীকার ও ব্যয় বৃদ্ধির বাজেট
নির্বাচনি অঙ্গীকার ও ব্যয় বৃদ্ধির বাজেট

প্রথম পৃষ্ঠা

কিশোরীকে হত্যার জেরে অগ্নিসংযোগ
কিশোরীকে হত্যার জেরে অগ্নিসংযোগ

প্রথম পৃষ্ঠা

সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

অর্থবছর ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেব
অর্থবছর ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেব

প্রথম পৃষ্ঠা

স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত

থ্রি-হুইলার আটক করায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
থ্রি-হুইলার আটক করায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

পেছনের পৃষ্ঠা

ড. ইউনূসের বিচার চাইলেন কারাভোগী ৬১ আইনজীবী