শিরোনাম
প্রকাশ: ০০:১৬, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কিউবা ঘিরে বাড়ছে ভূ-রাজনৈতিক উত্তেজনা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
কিউবা ঘিরে বাড়ছে ভূ-রাজনৈতিক উত্তেজনা

ক্যারিবীয় অঞ্চলে ড্রোন যুদ্ধের বিস্তার এবং পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা গভীর হওয়ার সাথে সাথে কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কেবল প্রথাগত সামরিক হুমকি হিসেবে নয় বরং অসম চাপ, গোয়েন্দা প্রতিযোগিতা এবং ভূ-রাজনৈতিক সংঘাতের এক নতুন ক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। 

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার জোন’ এক প্রতিবেদনে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’-এর প্রস্তুতি পর্বে ক্যারিবীয় অঞ্চলে বহু মার্কিন যুদ্ধবিমান উন্মুক্তভাবে পার্ক করে রাখা হয়েছিল। এর ফলে কিউবা থেকে সম্ভাব্য ড্রোন হামলার মুখে মার্কিন সামরিক সক্ষমতা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ এই ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাত্মক ক্ষমতাকে বিশ্বমঞ্চে নতুন করে প্রমাণ করেছে। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর চলতি মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের এপ্রিলে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলায় অন্তত ২২৮টি স্থাপনা ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে, যেখানে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল এবং উচ্চ-প্রযুক্তিসম্পন্ন ‘ই-৩ সেন্ট্রি’ কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তার জন্য আরেকটি বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে কিউবায় অবস্থিত চীন ও রাশিয়ার গোয়েন্দা বা নজরদারি ঘাঁটিগুলো। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ২০২৪ সালের ডিসেম্বরের একটি যৌথ প্রতিবেদনে গবেষক ম্যাথিউ ফুনাইওল উল্লেখ করেন, কিউবার বেজুকার, ওয়াজায়, কালাবাজার এবং এল সালাও—এই চারটি সাইটে এমন অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে যা মার্কিন যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত করতে, স্যাটেলাইটের ওপর নজরদারি চালাতে এবং সামরিক কার্যক্রম ট্র্যাক করতে সক্ষম। 

কিউবা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার খুব কাছাকাছি হওয়ায় সেখান থেকে মার্কিন সামরিক যোগাযোগ, রকেট উৎক্ষেপণ এবং নৌবাহিনীর কার্যক্রম সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এছাড়া, রাশিয়ার বৃহত্তম বিদেশি সিগন্যাল ইন্টেলিজেন্স সাইট 'লুর্দেস'-এ রুশ কর্মীদের পুনরায় প্রত্যাবর্তন ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে এই ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেও ভিন্নমত পোষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ‘ডিফেন্স প্রায়োরিটিজ’-এর ২০২৬ সালের জানুয়ারির একটি প্রতিবেদনে গবেষক ড্যানিয়েল ডেপেট্রিস যুক্তি দেখিয়েছেন যে, কিউবাকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও ১৯৬২ সালের ঐতিহাসিক ‘কিউবান মিসাইল ক্রাইসিস’ বা কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় যে 'মিউচুয়ালি অ্যাসিউর্ড ডেস্ট্রাকশন'  যুক্তি কাজ করেছিল, তা আজও যেকোনো বড় ধরনের উত্তেজনা বৃদ্ধিকে স্তিমিত করে রাখছে। তিনি আরও যোগ করেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতের মূল কেন্দ্রস্থল যেহেতু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, তাই কিউবায় থাকা চীনা গোয়েন্দা ঘাঁটিগুলো বেইজিংয়ের জন্য খুব বেশি কৌশলগত সুবিধা দেবে না।

তা সত্ত্বেও, কিউবার মতো তুলনামূলক ছোট একটি দেশের হুমকি মোকাবিলা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের কৌশলগত মূল্য দিতে হচ্ছে, যা মার্কিন সামরিক শক্তিকে অন্য ফ্রন্টে দুর্বল করে ফেলছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, কিউবাকে ভয় দেখানোর জন্য বা সেখানে হামলার প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে গিয়ে ওয়াশিংটন তার বৈশ্বিক সম্পদ ও মনোযোগের ভারসাম্য হারাচ্ছে। মার্কিন সামরিক পত্রিকা ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বরে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর সময় যুক্তরাষ্ট্র তার মোট সচল যুদ্ধজাহাজের ২০ শতাংশই ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করতে বাধ্য হয়েছিল। যার ফলে ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো মার্কিন বিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) শূন্য হয়ে পড়েছিল।

কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের গুঞ্জন তৈরি হলেও, স্প্যানিশ ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক রোসিও দে লোস রেয়েস রামিরেজ ২০২৬ সালের এপ্রিলের এক নিবন্ধে লিখেছেন, নিকট ভবিষ্যতে কিউবায় সরাসরি মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা কম। তবে রাজনৈতিক ও জনবক্তৃতায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি ক্রমশ স্বাভাবিক ঘটনা হিসেবে আলোচনায় উঠে আসছে।

কিউবার অভ্যন্তরীণ অর্থনৈতিক ও জ্বালানি সংকট, তীব্র গণবিক্ষোভ এবং ভৌগোলিক নৈকট্যের কারণে মার্কিন নীতিনির্ধারকদের সামনে এখন তীব্র চাপ সৃষ্টি বা সীমিত হস্তক্ষেপের মতো বহুমুখী বিকল্প উন্মুক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সীমাবদ্ধতা যেমন, ভোটারদের যুদ্ধবিমুখতা, অর্থনৈতিক চাপ, অভিবাসন সমস্যা এবং ফ্লোরিডার রাজনৈতিক সংবেদনশীলতার কারণে ট্রাম্প প্রশাসন সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলতে চাইছে। পরিবর্তে, তারা কিউবার ওপর নিয়ন্ত্রিত চাপ, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ এবং কৌশলগত অস্পষ্টতার নীতি বজায় রাখছে।

অন্যদিকে, কিউবায় মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ব্লুপ্রিন্ট বা 'এন্ডগেম' নিয়ে এক ভিন্ন তথ্য দিয়েছেন জার্মান থিংক ট্যাংক এসডব্লিউপির গবেষক ক্লডিয়া জিলা। ২০২৬ সালের এপ্রিলের এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র মূলত অর্থনৈতিক অবরোধ, জবরদস্তি এবং কিউবার বর্তমান শাসকগোষ্ঠীর উচ্চমহলের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে চায়।

তবে এই প্রক্রিয়ায় তারা কিউবার গণতান্ত্রিক শক্তির চেয়ে বর্তমান ক্ষমতাসীন অভিজাতদের প্রাধান্য দিচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের অধীনে কিউবায় একটি কর্তৃত্ববাদী কাঠামোই টিকে থাকতে পারে। তবে এই ধরনের মার্কিন হস্তক্ষেপ কিউবার ভবিষ্যৎ সংকট মোচন করতে পারবে না বলে সতর্ক করেছেন গবেষক মাইকেল বুস্তামান্তে। তিনি জানান, বহু কিউবান নাগরিক মার্কিন হস্তক্ষেপ সমর্থন করলেও দীর্ঘদিনের মেরুকরণ ও একনায়কতান্ত্রিক শাসনের পর সেখানে নতুন করে প্রতিষ্ঠান গড়ে তোলা, জনগণের আস্থা পুনরুদ্ধার, অর্থনৈতিক পুনর্গঠন এবং সামাজিক বৈষম্য দূর করার মতো জটিল অভ্যন্তরীণ সমস্যার সমাধান মার্কিন সামরিক শক্তি দিয়ে সম্ভব নয়। এখন কিউবার জনগণকে বেছে নিতে হবে তারা মার্কিন পুতুল রাষ্ট্র হবে, নাকি নিজেদের ভবিষ্যৎ নিজেদের নিয়ন্ত্রণে নেবে।

অবশেষে, কিউবা ও ভেনেজুয়েলার ওপর মার্কিন এই আগ্রাসী নীতির পেছনে মূল চালিকাশক্তি হিসেবে ‘জ্বালানি রাজনীতি’কে দায়ী করেছেন ভারতের 'এমপি-আইডিএসএ' -এর গবেষক সৌরভ মিশ্র। ২০২৬ সালের এপ্রিলের এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন অজুহাত তৈরি করছে, যেমন ভেনেজুয়েলায় মাদকপাচার, ইরানে পারমাণবিক ঝুঁকি এবং কিউবায় শত্রুভাবাপন্ন বিদেশি শক্তির উপস্থিতি। তবে এই সমস্ত প্রচারণার মূল উদ্দেশ্য হলো দেশগুলোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি খাতকে মার্কিন নিয়ন্ত্রণের জন্য উন্মুক্ত করা এবং সেখানে চীন ও রাশিয়ার প্রভাব খর্ব করা। তিনি দাবি করেন, ভেনেজুয়েলা এবং ইরান কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি না থাকা সত্ত্বেও মার্কিন আক্রমণের শিকার হয়েছে। ঠিক একইভাবে, কিউবাকে এতকাল কেবল নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে রাখা হলেও, দেশটির অফশোর তেল বা সমুদ্রবক্ষের বিপুল জ্বালানি সম্ভাবনা এবং চীন-রাশিয়ার সাথে সম্পর্কের কারণে একে যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় জরুরি অবস্থা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মূলত পশ্চিম গোলার্ধ ও মধ্যপ্রাচ্যে মার্কিন জ্বালানি আধিপত্য নিশ্চিত করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য।

সূত্র: এশিয়া টাইমস 

বিডি প্রতিদিন/এনএইচ

টপিক

এই বিভাগের আরও খবর
চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের
বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের
খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট
খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট
নিউজিল্যান্ডের রাজধানীতে ট্রেন লাইনচ্যুত, আহত ৬
নিউজিল্যান্ডের রাজধানীতে ট্রেন লাইনচ্যুত, আহত ৬
কানাডা সরকারের নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ঘোষণা
কানাডা সরকারের নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ঘোষণা
বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড
ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জিসিসি অঞ্চলের বিমান চলাচলে বড় বিপর্যয়
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জিসিসি অঞ্চলের বিমান চলাচলে বড় বিপর্যয়
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

এই মাত্র | ক্যাম্পাস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা

১৩ মিনিট আগে | অর্থনীতি

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার
ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের
বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ
জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ

৬ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ
বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন
মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা
আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা

৬ ঘণ্টা আগে | ইসলামী জীবন

প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন

৬ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি
দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার
ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী

৭ ঘণ্টা আগে | নগর জীবন

ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স
স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জামিনের পর কিশোরীকে অপহরণ, উদ্ধারের পর সেফ কাস্টডি
জামিনের পর কিশোরীকে অপহরণ, উদ্ধারের পর সেফ কাস্টডি

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের ৮৯ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতের ৮৯ হাজার টাকা জরিমানা

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও
যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা
ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা

১৭ ঘণ্টা আগে | হেলথ কর্নার

বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?
ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল
নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড
ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে
বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা
‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল
৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা
সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা

১৯ ঘণ্টা আগে | চায়ের দেশ

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?
১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

২০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

প্রথম পৃষ্ঠা

বিপদ শুধু বাড়ছেই
বিপদ শুধু বাড়ছেই

প্রথম পৃষ্ঠা

হলো না হ্যাটট্রিক শিরোপা
হলো না হ্যাটট্রিক শিরোপা

মাঠে ময়দানে

রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

২৯ কোটি টাকার লিচুবাগান
২৯ কোটি টাকার লিচুবাগান

পেছনের পৃষ্ঠা

ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব
ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব

প্রথম পৃষ্ঠা

কী করে ঔষধ প্রশাসন
কী করে ঔষধ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?
প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?

প্রথম পৃষ্ঠা

আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি
আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি

প্রথম পৃষ্ঠা

গ্রামের পর লোডশেডিং শহরেও
গ্রামের পর লোডশেডিং শহরেও

পেছনের পৃষ্ঠা

বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা
বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা

নগর জীবন

বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা
বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা

পেছনের পৃষ্ঠা

সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা
সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

নগর জীবন

শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী
শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী

মাঠে ময়দানে

নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম
নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম

সম্পাদকীয়

মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে
মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে

পেছনের পৃষ্ঠা

ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন
ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন

প্রথম পৃষ্ঠা

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম পৃষ্ঠা

ঋণের বোঝায় অর্থনীতি
ঋণের বোঝায় অর্থনীতি

পেছনের পৃষ্ঠা

উপকারী গাছের ছাল থাকে না
উপকারী গাছের ছাল থাকে না

পেছনের পৃষ্ঠা

অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ
অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

দেশগ্রাম

কমাতে হবে জটিলতা
কমাতে হবে জটিলতা

পেছনের পৃষ্ঠা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ

নগর জীবন

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী
অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী

প্রথম পৃষ্ঠা

হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান
হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান

পেছনের পৃষ্ঠা

চ্যাম্পিয়ন ১৯ বছরের মিরা আন্দ্রিভা
চ্যাম্পিয়ন ১৯ বছরের মিরা আন্দ্রিভা

মাঠে ময়দানে

বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ জীবন
বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ জীবন

দেশগ্রাম

সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে
সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে

প্রথম পৃষ্ঠা