ইসরায়েলের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন ‘এল আল’ প্রথম প্রান্তিকে প্রথম প্রান্তিকে (ফার্স্ট কোয়ার্টার) লোকসানের মুখে পড়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধের কারণে ‘এল আল’ প্রথম প্রান্তিকে প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারের নিট লোকসান গুনেছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধের কারণে ইসরায়েলের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য বহুলাংশে বন্ধ ছিল।
এল আল জানায়, জানুয়ারি-মার্চ মেয়াদে তাদের মোট লোকসান হয়েছে ৬ কোটি ৭০ লাখ ($৬৭ মিলিয়ন) ডলার। অথচ আগের বছরের একই সময়ে তাদের নিট লাভ হয়েছিল ৯ কোটি ৬০ লাখ ($৯৬ মিলিয়ন) ডলার।
এল আল আরও জানায়, শেকেলের বিপরীতে ডলারের দুর্বল অবস্থান এবং জ্বালানির উচ্চ মূল্যের কারণে এই প্রান্তিকে তাদের রাজস্ব (রেভিনিউ) ২৭ শতাংশ কমে ৫৬ কোটি ২০ লাখ ($৫৬২ মিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে।
ইসরায়েলি এই বিমান সংস্থাটির তথ্যমতে, যুদ্ধজনিত কারণে তাদের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৫০ লাখ ($১৪৫ মিলিয়ন) ডলার; যার মধ্যে প্রথম প্রান্তিকে ক্ষতি হয়েছে ৯ কোটি ($৯০ মিলিয়ন) ডলার এবং দ্বিতীয় প্রান্তিকে ক্ষতি হয়েছে ৫ কোটি ৫০ লাখ ($৫৫ মিলিয়ন) ডলার।
উল্লেখ্য-ইরানের সাথে সংঘাতের জেরে আকাশপথ দীর্ঘদিন বন্ধ থাকা, জ্বালানির উচ্চমূল্য এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় এই আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত