অস্ট্রেলিয়ার গোলবার্ন রিভার ন্যাশনাল পার্কে একটি বিশাল দাবানল ইতোমধ্যেই ৯ হাজার হেক্টর (২০ হাজার একর) বনভূমিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুষ্ক বনাঞ্চল ও দমকা গরম হাওয়ায় এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি উদ্ধারকর্মীদের উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ডিন নারামোরে জানিয়েছেন, রাজ্যজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এই কয়েক ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক। ডিন নারামোরে আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই তাপপ্রবাহের সঙ্গে রয়েছে গরম ও দমকা বাতাস। এই বাতাসই দাবানলকে আরও বিপজ্জনক ও চরম অবস্থায় ঠেলে দিচ্ছে। অস্ট্রেলিয়ায় গরমের মৌসুমে দাবানল একটি অত্যন্ত সাধারণ ঘটনা, আর তীব্র গরম ও বাতাসের কারণে একই সময়ে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দাবানল থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়া একেবারে নতুন নয়। বিশেষত জনবসতি কম এমন অঞ্চলে দাবানল দ্রুত ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী মাঠে কাজ করছে। -এএফপি
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২
- বগুড়ায় জামায়াতের জনসভা শুরু
- ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
- অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
- নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের
অস্ট্রেলিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর