মরক্কোর উত্তরাঞ্চলের ফেজ শহরে পাশাপাশি দুটি আবাসিক ভবন ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। জানা গেছে, চারতলা ওই দুটি ভবনে আটটি পরিবার বসবাস করত। মঙ্গলবার রাত থেকে গতকাল ভোরের মধ্যে ভবন দুটি ধসে পড়ে। আহত সবাইকে জরুরি পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে। উদ্ধার কর্মীরা জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। তবে, ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ফেজ শহরটি মরক্কোর তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। জীবনযাত্রার মান নিয়ে দুই মাস আগে এ শহরের বাসিন্দারা সরকারবিরোধী বিক্ষোভ করেছিলেন। তাদের অভিযোগ, শহরটিতে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমুখী, শহরের বাসিন্দারা পর্যাপ্ত সরকারি সেবা পাচ্ছেন না। এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানিয়েছে, ‘ঘটনাস্থলের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ধসে যাওয়া ভবন দুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তবে কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।’ -আল-জাজিরা
শিরোনাম
- ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য
- ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২
- বগুড়ায় জামায়াতের জনসভা শুরু
- ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
- অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
মরক্কোয় ভবন ধসে ২২ জনের মৃত্যু
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর