ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে। তিন দিন ধরে জ্বলছে উপত্যকার বিশাল অংশ। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্র্যাকিংয়ে গিয়েছিলেন চার স্থানীয় ট্র্যাকার। তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন। জুকোতে ট্র্যাকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা, তারপর তাঁবুর সামনে আগুন (ক্যাম্প ফায়ার) জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন। পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন, সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যেই আটকা পড়েন তারা। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে উপত্যকার ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্র্যাকাররা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। বর্তমানে কতখানি এলাকাজুড়ে দাবানল ছড়িয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। -দ্য হিন্দু
শিরোনাম
- ধর্মের অপব্যবহার রুখতে ভোটারদের সচেতন থাকার আহ্বান আমিনুল হকের
- সারা দেশে ‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব
- 'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?
- বিশ্বকাপ বয়কটে বাংলাদেশ একা নয়, ক্রিকেট ইতিহাসে আছে নজির
- বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ
- বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে কী বলছেন সাবেক ক্রিকেটাররা
- দলবাজির মধ্যে ধর্মকে আনা যাবে না : সানজিদা তুলি
- মুসাব্বির হত্যা : পুলিশি অভিযানে আরেক শুটার গ্রেফতার
- বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন
- পুষ্টিগুণে ভরপুর ব্রকলিতে মিলবে অনেক উপকার
- নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা
- সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
- সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন
- মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ৮০ শতাংশ মালিকানা দিয়ে যৌথ চুক্তি টিকটকের
- ২৪ ঘণ্টা থাকবে তিতাস গ্যাসের স্বল্পচাপ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প
- রাঙামাটিতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
- সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ
- খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা