জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। দেশটির সংসদের স্পিকার গতকাল একটি চিঠি পড়ে আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় সংসদের আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী ‘বাঞ্জাই’ স্লোগান দিয়ে সাড়া দেন। ৪৬৫ সদস্যের নিম্নকক্ষের এ বিলুপ্তি এখন ১২ দিনের নির্বাচনি প্রচারণার পথ প্রশস্ত করেছে যা আনুষ্ঠানিকভাবে আগামী মঙ্গলবার শুরু হবে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত সোমবার আগাম নির্বাচনের ঘোষণা দেন। গত বছরের অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করা তাকাইচি কেবল মাত্র তিন মাস দায়িত্বে আছেন। তবে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে জরিপে দেখা গেছে। তিনি তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারানো শাসক দলকে ফের শক্ত অবস্থানে নিয়ে আসার আশা ব্যক্ত করেছেন। তাকাইচির লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) সমন্বিত শাসক জোটের খুবই সীমিত সংখ্যাগরিষ্ঠতা আছে শক্তিশালী নিম্নকক্ষে। তসুকুবা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের প্রফেসর হিদেহিরো ইয়ামামোতো বলেন, ‘এটা স্পষ্ট নয় যে, তাকাইচি মন্ত্রিসভার প্রতি উচ্চ জনমত আসলেই এলডিপির সমর্থন বাড়াবে কি না। জনতার দেখার বিষয় মূল্যস্ফীতি মোকাবিলায় তাদের পদক্ষেপ কী।’ -আনাদলু এজেন্সি
শিরোনাম
- বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ ভারতকেই নিতে হবে: বিবিসির প্রতিবেদন
- রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ
- 'কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই'
- তিন বছরের মধ্যেই চলে যাবেন ট্রাম্প, ইউরোপকে ডেমোক্র্যাটদের আশ্বাস
- নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি
- সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
- বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল
- ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া
- ‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?
- এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত
- এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল
- 'একটা লোকও ভোট দিল না'
- মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
- নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
- আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
- যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির
- গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন
- সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ
- শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান