যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন আইন প্রয়োগ অভিযানে পাঁচ বছর বয়সি এক শিশু ও তার বাবাকে আটক করেছে মার্কিন অভিবাসনবিষয়ক সংস্থা আইসিই। এ ঘটনা কেন্দ্র করে স্থানীয় জনগণ, শিক্ষা প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতি আরও বিতর্কিত করে তুলেছে। বিবিসি এ খবর জানিয়েছে। পরিবারটির আইনজীবী মার্ক প্রোকোশ জানান, শিশুটির নাম লিয়াম রামোস। তিনি বলেন, ‘এ শিশুর পরিবারটি ২০২৪ সালে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে এসে আশ্রয়ের আবেদন করেছিল এবং নিয়ম মেনেই বসবাস করছিল। এ পরিবার কোনোভাবেই আইসিই এড়িয়ে চলছিল না। তারা নির্ধারিত সব নিয়ম অনুসরণ করছিল। একটি ছোট শিশুর সঙ্গে অপরাধীর মতো আচরণ করার কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই।’ কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল থেকে ফেরার পর লিয়াম তার বাবার সঙ্গে বাড়িতে ছিল। ঠিক সেই সময় আইসিই কর্মকর্তারা বাড়ির সামনে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যায়, এক কর্মকর্তা শিশুটির স্কুলব্যাগ ধরে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন।
শিরোনাম
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
- বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা
মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর