ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে প্রাচীন শিল্পকর্মের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। দেশটির সুলাওয়েসি প্রদেশের মুনা দ্বীপের চুনাপাথরের গুহায় ৬৮ হাজার বছরের পুরোনো হাতের ছাপযুক্ত চিত্রকর্মের সন্ধান পাওয়া গেছে। এ চিত্রকর্ম বিশ্বে আবিষ্কৃত প্রাচীনতম গুহাচিত্র হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এ গবেষণা ২১ জানুয়ারি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, এসব চিত্র আগের রেকর্ডের চেয়েও অন্তত ১৫ হাজার বছরের পুরোনো। একই গবেষক দল ২০২৪ সালে সুলাওয়েসি অঞ্চলে যে শিল্পকর্ম আবিষ্কার করেছিল তা নতুন আবিষ্কার তার তুলনায় অনেক বেশি প্রাচীন। ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর ও অস্ট্রেলিয়া অঞ্চল প্রাচীন মানব ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। গবেষকরা বলছেন, এ গুহাচিত্র প্রমাণ করে যে সুলাওয়েসি হয়ে প্রাচীন মানুষের অভিবাসন ঘটেছিল। ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির প্রত্নতত্ত্ববিদ আদি আগুস অক্টাভিয়ানা বলেন, এ শিল্পকর্ম প্রমাণ করে আমাদের পূর্বপুরুষরা শুধু দক্ষ নাবিকই ছিলেন না, তারা শিল্পীও ছিলেন। -এএফপি
শিরোনাম
- ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
- ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
- নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
- জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
- নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
- সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
- সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
- গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
- গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী
- হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
- ২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
- ৭ নারী প্রার্থীর বিশাল জয়
- এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
- পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
- ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে পার্থ
- নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
- ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
- সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
- বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা
প্রাচীনতম চিত্রকর্মের সন্ধান মিলল ইন্দোনেশিয়ায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর