অস্থির বেলুচিস্তান প্রদেশে ধারাবাহিক সমন্বিত বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনায় গতকাল হামলাকারীদের সন্ধানে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সরকার জানিয়েছে, ১২০ জনের বেশি মানুষের প্রাণহানির কঠোর প্রতিশোধ নেওয়া হবে। প্রদেশের সবচেয়ে সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এএফপিকে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। কোয়েটা থেকে এএফপি জানায়, পাকিস্তান, সামরিক বাহিনীর হিসাবে, শনিবার জঙ্গিরা ব্যাংক, কারাগার ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন নিরাপত্তা সদস্যকে হত্যা করে। হামলার স্থানগুলোর মধ্যে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ প্রায় এক ডজন এলাকা এখনো ঘিরে রাখা হয়েছে এবং সেনারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। সামরিক বাহিনী আরও জানিয়েছে, এসব অভিযানে অন্তত ৯২ জন জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এক উপ-জেলা প্রশাসককে অপহরণ করা হয়েছে। প্রদেশজুড়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। একই সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং ট্রেন চলাচল স্থগিত রয়েছে। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠার পর সাধারণত ব্যস্ত কোয়েটা শহর গতকাল ছিল নীরব। প্রধান সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল এবং আতঙ্কে মানুষ ঘরের ভিতর অবস্থান করছে। কিছু সড়কে ধ্বংসপ্রাপ্ত ধাতব অংশ ও বিকৃত যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কোয়েটার ৩৯ বছর বয়সি দোকানদার হামদুল্লাহ এএফপিকে বলেন, ‘যে কেউ ঘর থেকে বের হলে নিরাপদে ফিরে আসার নিশ্চয়তা নেই। সব সময়ই আশঙ্কা থাকে, সে অক্ষত ফিরে আসবে কি না।’ পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, শনিবারের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তারা ‘পরিশোধন অভিযান’ চালাচ্ছে। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এই ঘৃণ্য ও কাপুরুষোচিত কর্মকাণ্ডের উসকানিদাতা, হামলাকারী, সহায়তাকারী ও মদতদাতাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’ সংগঠনটি জানিয়েছে, তারা বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে সামরিক স্থাপনার পাশাপাশি পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে। শনিবারের হামলাগুলো এমন এক সময় ঘটল, যখন তার আগের দিনই সামরিক বাহিনী প্রদেশে পৃথক দুটি অভিযানে ৪১ জন বিদ্রোহীকে হত্যার দাবি করেছিল। আফগানিস্তান ও ইরান সীমান্তঘেঁষা খনিজসমৃদ্ধ বেলুচিস্তানে কয়েক দশক ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সঙ্গে লড়াই করছে পাকিস্তান। সেখানে প্রায়ই নিরাপত্তা বাহিনী, বিদেশি নাগরিক এবং অন্য প্রদেশের পাকিস্তানিদের ওপর সশস্ত্র হামলা হয়। -বাসস
শিরোনাম
- জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
- ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
- লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও
- ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে যা বলল চীন ও যুক্তরাজ্য
- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান
- রাশিয়াই ইরানকে ড্রোন সরবরাহ করেছে, দাবি জেলেনস্কির
- সমুদ্রপথে যুদ্ধের বিভীষিকা: দুই সপ্তাহে ১৭টি জাহাজে হামলা ও প্রাণহানি
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না
- ইরান যুদ্ধ কীভাবে বদলে দিল এক দম্পতির বিয়ের আনন্দ
- কারা হচ্ছেন সংসদীয় কমিটির সভাপতি?
- প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী
- নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী
- ‘সংসদকে রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু করতে পারলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে’
- নরসিংদীতে হানিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে গণইফতার
- বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন
- প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে: কল্যাণ ট্রাস্টের এমডি
- বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
- পাকিস্তানের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা গুজব উড়িয়ে দিল পিসিবি
- ভোটের আগে পশ্চিমবঙ্গে মোদির কড়া বার্তা
- ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু
হামলাকারীদের খুঁজছে পাকিস্তান
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ক্ষতিপূরণ দিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে, তবেই যুদ্ধ থামবে; জানাল ইরান
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম