যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুঁশিয়ারির মধ্যেও কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল হাভানায় নিযুক্ত রুশ কূটনীতিকের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য নিশ্চিত করেছে। ভিক্টর করোনেলি বলেন, সাম্প্রতিক বছরে রাশিয়া কিউবাকে তেল সরবরাহ করেছে। মস্কো বলেছে আগামীতেও এ ধারা সমুন্নত রাখা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করে। সেই সঙ্গে দেশটিতে তেল পাঠালে যেকোনো দেশের যুক্তরাষ্ট্র রপ্তানির ওপর শুল্ক আরোপের হুমকি দেয়। এরপর ট্রাম্প প্রশাসন কিউবার সর্বোচ্চ ব্যক্তিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এমন হুঁশিয়ারির পরও চীন কিউবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেয়। -রয়টার্স
পরে হাভানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। প্রসঙ্গত, ভেনেজুয়েলার পর কিউবাকে চেপে ধরতে যুক্তরাষ্ট্র দেশটিতে তেল সরবরাহ বন্ধ করার পদক্ষেপ নেয়। এতে কিউবাতে খাদ্য ও পরিবহনের দাম বেড়েছে এবং রাজধানী হাভানায় তীব্র জ্বালানি ঘাটতি এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। -রয়টার্স