রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও রুশ তদন্তকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার উফা শহরের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ক্লাবে দুর্ভাগ্যজনক হামলার ঘটনা ঘটেছে। চার ভারতীয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে রুশ তদন্তকারীরা জানিয়েছেন, ১৫ বছর বয়সি এক কিশোর শিক্ষার্থীদের ওপর ছুরি নিয়ে হামলা করে।
এ ঘটনায় কর্মকর্তাদের অবহেলার অভিযোগে একটি ফৌজদারি মামলা করা করেছে। যারা একজন ছাত্রের আচরণগত সমস্যা সম্পর্কে জানতেন কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তা।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত উফা শহর। সূত্র : রয়টার্স।