পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করার অনুমতি পেয়েছেন আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। গতকাল সালমানকে এ অনুমতি দেওয়ার পাশাপাশি তাকে ‘আদালতের বন্ধু’ হিসেবে ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
আদালত জানিয়েছে, ‘ইমরান খানের বর্তমান বসবাস ও অবস্থার বিষয়ে একটি প্রতিবেদন চাওয়া হচ্ছে। এজন্য আইনজীবী সালমান সাফদারকে পিটিআই প্রতিষ্ঠাতার ব্যারাকে প্রবেশের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে তিনি প্রতিবেদন প্রস্তুত করতে পারবেন।’ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ইমরান খানের কারাবাসের পরিস্থিতি নিয়ে ওই প্রতিবেদন আজকের মধ্যেই জমা দিতে হবে। -জিও নিউজ