নরওয়ের রাজধানী ওসলোয় অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত না হলেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গতকাল দেশটির পুলিশ জানায়, রাজধানী ওসলোয় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে স্থানীয় সময় শনিবার রাতে একটি বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের যৌথ তদন্ত ও গোয়েন্দা বাহিনীর প্রধান ফ্রোড লারসেন দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এ ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে, তদন্ত চলছে।’
লরসেন আরও বলেন, ‘এ ঘটনার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে কি না তা আমরা খতিয়ে দেখছি।’ তবে এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে নরওয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। -বিবিসি