ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গত ২৮ ফেব্রুয়ারি হত্যার মধ্য দিয়ে দেশটির বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনির মৃত্যুর পর ইরানের সরকার ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করে। সেই শোক পালনে গতকাল দেশটির রাজধানী তেহরানে জনতার ঢল নেমেছে। এ শোকসভা থেকে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের বিপ্লবী জনতা। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের শোক মিছিলগুলো জোমহুরি স্কয়ার থেকে শুরু হয়ে খামেনি হত্যাকাণ্ডের স্থানে গিয়ে শেষ হয়। তেহরানের এসব শোকযাত্রায় শোকাহত মানুষ স্লোগান দেয়, শোকগাথা পাঠ করে এবং তার বিপ্লবী আদর্শের প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে। পাকিস্তানের মধ্যস্থতায়, যুক্তরাষ্ট্র ইরানের ১০ দফা প্রস্তাব গ্রহণ করার পর ১৪ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বুধবার ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা সংঘাতের সাময়িক অবসান নির্দেশ করে। ইসলামি বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত তার জীবদ্দশার নেতৃত্বের মতোই ইসলামি বিপ্লবকে আরও শক্তিশালী করেছে। জাতীয় ঐক্য, প্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে শত আঘাতকে তারা তার ত্যাগের ‘ঐশ্বরিক আশীর্বাদ’ হিসেবে উল্লেখ করে। আইআরজিসি আরও জানায়, তার উত্তরাধিকার প্রতিরোধ, স্বাধীনতা, ন্যায়বিচার ও আধ্যাত্মিকতার একটি পূর্ণাঙ্গ কাঠামো হিসেবে ইরানের শাসনব্যবস্থার পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে। -তাসনিম নিউজ
শিরোনাম
- ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জাঁকজমকে শুরু কান চলচ্চিত্র উৎসব, ৭৯তম আসরে তারকার মেলা
- সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে, রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় সোরিয়া
- শিল্প বাঁচাতে গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের
- বাতিহীন সড়কে অপরাধীর দাপট
- ইউরোপেও পোশাক রপ্তানিতে বড় ধাক্কা
- ‘দৃশ্যম’ কায়দায় লাশ গুম ফেনীতে, গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনে বালুচাপা
- ইসলামের দৃষ্টিতে আকিকা
- রহস্যে ঘেরা রুশ জাহাজডুবি, সত্যিই কি পারমাণবিক গোপন মিশন
- জ্যোতিষীকে রাজনৈতিক উপদেষ্টা করলেন বিজয়, মিত্রদের আপত্তি
- মেঘনায় নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, হাতিয়ায় আটক ৪৫ জেলে
- স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক
- টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে ছয়ে বাংলাদেশ
- চরম খাদ্য সংকটে ‘হাড্ডিসার’ ইউক্রেনের সম্মুখ সারির সেনারা: রিপোর্ট
- বাংলাদেশি পেসার হিসেবে যে রেকর্ড গড়লেন নাহিদ
- সাহসী সিদ্ধান্তই এনে দিল ঐতিহাসিক জয়: শান্ত
- চট্টগ্রাম নগরীতে হাম-রুবেলা টিকাদান ৯৪ শতাংশ সম্পন্ন : চসিক মেয়র
- সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে নীল ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
- যুদ্ধের জেরে আমেরিকায় মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
তেহরানে খামেনির স্মরণে জনতার ঢল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সত্যিই কি ইরানের যুদ্ধবিমানের সুরক্ষায় সহায়তা দিয়েছে পাকিস্তান? রিপোর্টে চাঞ্চল্য
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন