জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আবারও শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি। দেশটির আদালতের মুখপাত্র জানিয়েছেন, আগামী রবিবার মামলার কার্যক্রম ফের শুরু হবে। এর আগে ইরান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার ফলে এই বিচারিক কার্যক্রম সাময়িক স্থগিত ছিল। এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচারব্যবস্থা স্বাভাবিক কার্যক্রমে ফেরার পর শুনানি নিয়মিতভাবে শুরু হবে। আদালত জানিয়েছেন, রবিবার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে চার দিন নিয়মিতভাবে শুনানি অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে চলা এ দুর্নীতি মামলা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
-দ্য টাইমস অব ইসরায়েল