শিরোনাম
প্রকাশ: ০৮:২৩, শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

অন্যায় কাজে বাধা দেওয়া ঈমানের দাবি

মুফতি মাহমুদ হাসান
অনলাইন ভার্সন
অন্যায় কাজে বাধা দেওয়া ঈমানের দাবি

আজকাল একটি প্রবণতা অনেক বেশি লক্ষ করা যাচ্ছে যে মানুষ কোনো অন্যায় কাজ হতে দেখেও নির্লিপ্ত থাকে। অনেক নামাজি দ্বিনদার মানুষও এটা মনে করে চুপ থাকে যে এটি তার ব্যক্তিগত বিষয়, তাতে হস্তক্ষেপ করা যাবে না। দ্বিনদার মানুষরাও আজ এতই লিবারেল সেজে বসেছে যে অন্যায় কাজে বাধা দেওয়াকে স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করে বিরত থাকছে। অনেকে বলে, ‘নিজে ভালো তো সব ভালো।’ 

আসলে বিষয়টি কি এমন? মানুষ সামাজিক জীব। সমাজের ভালো-খারাপের প্রভাব সবার ওপরই পড়ে থাকে। তাই এই চিন্তা সম্পূর্ণ অসার যে আমি ভালো হলেই সব ভালো। না, বরং আজ যদি আমি অন্যায় কাজে বাধা না দিই, আল্লাহ না করুন! এর কুপ্রভাব আমার ঘরে এসে পৌঁছবে।

তখন আমার নিজের সততা আমাকে কাজে দেবে না। হাদিস শরিফে বিষয়টিকে দ্বিতলবিশিষ্ট একটি জাহাজের সঙ্গে তুলনা দিয়ে বোঝানো হয়েছে। নিচতলার আরোহীরা বোকামিবশত যদি জাহাজের তলা ছিদ্র করতে শুরু করে, আর দোতলার আরোহীরা যদি তাদের বাধা না দেয়, তাহলে সবাই ডুবে মরবে। এ জন্যই ইসলাম সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান গুরুত্বপূর্ণ ফরজ সাব্যস্ত করেছে।

অন্যায় দেখে নির্লিপ্ততা মুমিনের আচরণ নয়

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো গর্হিত কাজ হতে দেখবে সে যদি নিজ হাত দ্বারা তা প্রতিহত করতে সক্ষম হয় সে যেন তা করে। আর যদি তাতে সক্ষম না হয় তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করবে। আর যদি (প্রতিকূল পরিবেশে) তাতেও সক্ষম না হয় তাহলে অন্তরে ঘৃণা করবে। আর এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর।’ (মুসলিম, হাদিস : ৪৯)

কোনো কোনো ব্যাখ্যাকার বলেন, অন্তরে শুধু ঘৃণাই যথেষ্ট নয়, বরং মনে মনে এ বিষয়ে অস্থিরতা থাকতে হবে এবং অন্যায় কাজটি রুখে দেওয়ার সুপরিকল্পনা নিয়ে ভাবতে হবে। এতে আল্লাহ তাআলা হয়তো কোনো সুপথ খুলে দেবেন। হাদিস শরিফের বর্ণনায় আগের যুগে একটি জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিলে ফেরেশতারা বললেন, সেখানে একজন নেককার লোক আছে। তখন আল্লাহ বললেন, তাকে সহ ধ্বংস করো, কেননা এত সব অন্যায় আচরণ দেখেও সে সামান্যতম ভ্রুকুঞ্চিত করেনি। (আলমুজামুল আওসাত : হাদিস ৭৬৬১)

গুনাহে বাধা না দিলে আল্লাহর অভিশাপ আসে

ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে যখন কেউ কোনো গুনাহের কাজ করত, তখন কোনো বারণকারী তাকে ওই কাজ থেকে বারণ করত। কিন্তু পরদিনই সে আবার ওই গুনাহে লিপ্ত ব্যক্তির সঙ্গে ওঠাবসা, খানাপিনা করা আরম্ভ করত, যেন সে তাকে গতকাল গুনাহে লিপ্ত দেখেনি। আল্লাহ তাআলা তাদের এ আচরণের কারণে তাদের অন্তরকে পরস্পরে মিলিয়ে দেন এবং তাদেরকে তাদের নবী দাউদ ও ঈসা (আ.)-এর জবানে অভিশপ্ত করেন, আর এটি তাদের নাফরমানি ও সীমা লঙ্ঘনের কারণেই। ওই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে এবং অন্যায়কারীর হাত টেনে ধরবে, নচেৎ আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের অন্তরকে মিলিয়ে দেবেন, অতঃপর তোমাদের ওপরও অনুরূপ অভিশাপ করা হবে, যেরূপ তারা অভিশপ্ত হয়েছিল। (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৩৩৬)

অপর বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে গোত্রের মধ্যে প্রতাপ ও দাপটের সঙ্গে এমন ব্যাপকভাবে গুনাহ হতে থাকে যে তারা তা পরিবর্তন করে না, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপকভাবে আজাবে নিপতিত করবেন।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৩৩৯)

অন্যায় কাজে প্রশ্রয় দিলে দোয়া কবুল হয় না

একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করো, নচেৎ আল্লাহ তাআলা তোমাদের ওপর তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট লোকদের চাপিয়ে দেবেন; ফলে তোমাদেরকে নিকৃষ্টতম আজাবে নিপতিত করা হবে। অতঃপর সৎ লোকেরা তোমাদের জন্য দোয়া করবে, তবে তা কবুল করা হবে না। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করো, নচেৎ আল্লাহ তাআলা তোমাদের ওপর এমন লোকদের চাপিয়ে দেবেন যে তোমাদের ছোটদের দয়া করবে না এবং বড়দের সম্মান করবে না।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২১৬৯)

অপর হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন আমার উম্মত জালিমকে তার মুখোমুখি জালিম বলতে ভয় করবে, তাদের থেকে আল্লাহর সাহায্য উঠে যাবে।’

(মুসনাদে আহমাদ, হাদিস : ৬৫২১)

সারকথা

কোনো মুমিন অন্যায় দেখে নির্লিপ্ত থাকতে পারে না, বরং সাধ্য অনুসারে বাধা দিতে হবে। হ্যাঁ, যদি বাধা দিতে গিয়ে পরিস্থিতি অধিক খারাপ হওয়ার আশঙ্কা ও প্রবল ধারণা হয়, তাহলে হিকমতের সঙ্গে বিজ্ঞ আচরণের মাধ্যমে কাজ করতে হবে। বোকামিপ্রসূত হেয়ালিপনার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করা থেকে বিরত থাকবে। বিজ্ঞ উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শের মাধ্যমে সঠিক ইসলামী নীতিতে কাজ করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা সব মুসলিমকে তাওফিক দান করুন।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়
পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়
৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন
৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন
২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
২০৩০ সালে বিস্ময় নিয়ে আসছে রমজান, ঘটবে বিরল ঘটনা
২০৩০ সালে বিস্ময় নিয়ে আসছে রমজান, ঘটবে বিরল ঘটনা
আজকের নামাজের সময়সূচি, ২৩ জানুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৩ জানুয়ারি ২০২৬
শাবান নফল রোজার আদর্শ মাস
শাবান নফল রোজার আদর্শ মাস
আজকের নামাজের সময়সূচি, ২২ জানুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২২ জানুয়ারি ২০২৬
মাদক নির্মূলে ইসলামের শিক্ষা
মাদক নির্মূলে ইসলামের শিক্ষা
হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি
হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি
আজকের নামাজের সময়সূচি, ২১ জানুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২১ জানুয়ারি ২০২৬
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
সর্বশেষ খবর
জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা
জরায়ুমুখ ক্যানসার সচেতনতায় বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা

১ সেকেন্ড আগে | হেলথ কর্নার

এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

২৫ মিনিট আগে | শোবিজ

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

৩৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | নগর জীবন

পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়
পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয়

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন
কাদা ছোড়াছুড়ি নয়, গণতন্ত্রকে জয়ী করুন

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

গাজীপুরের কালীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চার নভোচারীকে জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নাসা?
চার নভোচারীকে জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নাসা?

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

রুটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
রুটের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে’
‘প্রাথমিক শিক্ষাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে’

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুবি স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড একদিন পেছাল
কুবি স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড একদিন পেছাল

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাপার সভাপতি আলম, সম্পাদক জামিল
বাপার সভাপতি আলম, সম্পাদক জামিল

২ ঘণ্টা আগে | পরবাস

পুরো বাংলাদেশকে পরিবার ভাবার আহ্বান খোকন তালুকদারের
পুরো বাংলাদেশকে পরিবার ভাবার আহ্বান খোকন তালুকদারের

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

২ ঘণ্টা আগে | রাজনীতি

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা
ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র
যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার উদাসীন পেঙ্গুইনের সাথে গ্রিনল্যান্ডে ট্রাম্প!
এবার উদাসীন পেঙ্গুইনের সাথে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, নারী আটক
কুমিল্লায় বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, নারী আটক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই
নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই

৩ ঘণ্টা আগে | নগর জীবন

ভোটারদের জনসমুদ্র বলছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী
ভোটারদের জনসমুদ্র বলছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মাগুরা-২ আসনে বিএনপির মিছিল
মাগুরা-২ আসনে বিএনপির মিছিল

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৭ দিনে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি
৭ দিনে ১৪ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর গণসংযোগ
ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর গণসংযোগ

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার
সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য
ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল
ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান

১১ ঘণ্টা আগে | রাজনীতি

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

৬ ঘণ্টা আগে | রাজনীতি

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে
কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে

৯ ঘণ্টা আগে | জীবন ধারা

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

৬ ঘণ্টা আগে | রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী

১১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল
বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির
বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!
মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি
বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)

১৭ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রে সন্তানদের সামনেই স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়
যুক্তরাষ্ট্রে সন্তানদের সামনেই স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

৪ ঘণ্টা আগে | জাতীয়

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি
সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড
যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

খবর

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে যুবকের মৃত্যু
নির্মাণাধীন ভবনের রড পড়ে যুবকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

আবারও হচ্ছে ‘১১-দলীয় জোট’
আবারও হচ্ছে ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ

পেছনের পৃষ্ঠা

জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি
জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি

নগর জীবন

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ
বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ

পেছনের পৃষ্ঠা

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

নগর জীবন

কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট

নগর জীবন

সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা

রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

পেছনের পৃষ্ঠা