শিরোনাম
প্রকাশ: ০৫:২৪, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ইসলামী বিচারব্যবস্থায় তদন্তের মূলনীতি

মো. আলী এরশাদ হোসেন আজাদ
অনলাইন ভার্সন
ইসলামী বিচারব্যবস্থায় তদন্তের মূলনীতি

আবেগ-অনুমান, প্রতিহিংসা বা সত্যের কণ্ঠস্তব্ধ করার জন্য কাউকে বিচারের মুখোমুখি করা অথবা শাস্তি দেওয়া ইসলামী ন্যায়বোধ পরিপন্থী। ইসলামের দৃষ্টিতে অপরাধ উদ্ঘাটনের মৌলিক উপাদান হলো সুনির্দিষ্ট সুস্পষ্ট সাক্ষ্য-প্রমাণ। মহান আল্লাহ বলেন, ‘মুমিনরা তো পরস্পর ভাই ভাই; কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস মীমাংসা করে দাও। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’ (সুরা হুজুরাত, আয়াত : ১০)

তদন্ত প্রক্রিয়ায় হুদুদ (কোরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত শাস্তি), কিসাস (প্রতিশোধ) এবং তাজির (বিবেচনামূলক শাস্তি)-এ তিন ধরনের অপরাধ ও শাস্তির বিভাজন অনুসরণ করে ইসলামে তদন্তের মূলনীতি হলো—

(ক) তথ্যের প্রামাণ্যতা

সন্দেহের বশবর্তী হয়ে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা অথবা দণ্ডিত ঘোষণা করে শাস্তি দেওয়া যাবে না। তথ্যের সত্যতা যাচাই প্রসঙ্গে মহান আল্লাহর নির্দেশ—‘হে মুমিনরা, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।’ (সুরা হুজরাত, আয়াত : ০৬)

(খ) ব্যক্তির মর্যাদা, অধিকার সুরক্ষা

ইসলামে ব্যক্তির মর্যাদা ও অধিকারের ব্যাপারে তাগিদ আছে। কারো প্রতি মন্দ ধারণা পোষণ করা অন্যায়।

প্রিয়নবী (সা.) বলেন, ‘তোমরা অনুমান বা ধারণা থেকে বেঁচে থাকো। কেননা, ধারণা মিথ্যা কথার নামান্তর।’ (বুখারি ও মুসলিম)
(গ) প্রতিরোধমূলক পদ্ধতি অবলম্বন

অপরাধ যেন সংঘটিত হতে না পারে সে জন্য আগেই প্রতিরোধমূলক পদ্ধতি হিসেবে সামাজিক দ্বন্দ্বের অবসান এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। পবিত্র কোরআনের বিঘোষিত নীতি ‘লা তাজলিমুনা ওলা তুজলামুন’ অর্থাৎ অন্যের ওপর অত্যাচার করো না, তোমাদের ওপরও অত্যাচার করা হবে না। (সুরা বাকারা, আয়াত : ২৭৯)

(ঘ) সত্য উদঘাটন

ব্যক্তিস্বার্থে বিঘ্ন ঘটা, দলগত চেতনা ও মতবাদের পরিপন্থী বলে তথ্য ও সত্য গোপন করা মহাপাপ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা সাক্ষ্য গোপন করো না, আর যে তথ্য গোপন করে নিশ্চয়ই তার অন্তর মহাপাপী।’ (সুরা বাকারা, আয়াত : ২৮৩)

(ঙ) বস্তুনিষ্ঠতা

ক্রোধ, আক্রোশ বা অন্যকে হেয় প্রতিপন্ন করবার উদ্দেশে সত্যেরপথ ত্যাগ করা ইসলামে নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন কখনো তোমাদের সত্য পরিহারে প্ররোচিত না করে।’ (সুরা মায়েদা, আয়াত : ০৮)

(চ) সর্বোচ্চ সতর্কতা

ইসলাম সত্যের যথার্থ উপস্থাপন উৎসাহিত করে।

তদন্তের ক্ষেত্রে সত্যের বিকল্প নেই। প্রিয়নবী (সা.) বলেন ‘অন্যতম কবিরা গুনাহ... মিথ্যাসাক্ষ্য ও মিথ্যা সংবাদ।’ (বুখারি)
তিনি আরো বলেন, ‘মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনবে যাথাই-বাছাই ছাড়া তা-ই প্রচার করবে।’ (মুসলিম)

(ছ) সুধারণার নীতি

কারও বিষয়ে অতিউৎসাহ, অধিক অনুমান ও ধারণা, কারো কোনো গোপন দোষ সন্ধান করা ইসলামে নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা, তোমরা বেশি অনুমান থেকে দূরে থাকো। কারণ কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না...।’ (সুরা হুজরাত, আয়াত : ১২)

(জ) বাদী-বিবাদীর বক্তব্য শোনা

একপক্ষের বক্তব্যের ভিত্তিতে তদন্ত সম্পাদন ইসলামে নিষিদ্ধ। প্রিয়নবী (সা.) বলেন, ‘তোমার কাছে যখন দুজন লোক বিচারের জন্য আবেদন করে, তখন তুমি দ্বিতীয় পক্ষের বক্তব্য সম্পূর্ণরূপে না শুনেই প্রথম পক্ষের কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেবে না।’ (তিরমিজি)

(ঞ) অপরাধীর প্রতি সহানুভূতি

খলিফা ওমর (রা.)-এর শাসনামালে এক বেদুইন যুবকের মৃত্যুদণ্ড হয়। যুবক জামিন প্রার্থনা করে। জামিনদার হলেন সাহাবি আবুজর গিফারি (রা.)। শর্ত হলো, যুবক না ফিরলে মৃত্যুদণ্ড হবে সাহাবির!...যুবকের ফিরে আসা দেখে; সবাই হতবাক! খলিফা বলেন, তুমি জানো তোমার মৃত্যুদণ্ড; তার পরও ফিরে এলে? যুবক বলল, ‘আমি ফিরে এসেছি, কেউ যাতে বলতে না পারে, এক মুসলমানের বিপদে আরেক মুসলামান সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়ল...’!

বস্তুত, সত্যের মধ্যে ইসলামের সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। কবির ভাষায়—

‘যদি দুঃখ দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়।

যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়।

যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয়।

জয় জয় সত্যের জয়।’

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ

কাপাসিয়া, গাজীপুর

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর
আজকের নামাজের সময়সূচি, ২০ জানুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২০ জানুয়ারি ২০২৬
মানুষের প্রতি দয়া করতে বলে ইসলাম
মানুষের প্রতি দয়া করতে বলে ইসলাম
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
হজযাত্রীদের সেবায় ১০০ হজ গাইড নিয়োগ
হজযাত্রীদের সেবায় ১০০ হজ গাইড নিয়োগ
আল্লাহর প্রতি বান্দার সন্তুষ্টি যেমন হবে
আল্লাহর প্রতি বান্দার সন্তুষ্টি যেমন হবে
শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়
শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়
আজকের নামাজের সময়সূচি, ১৯ জানুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৯ জানুয়ারি ২০২৬
আল্লাহর রহমত ও দয়া অপরিসীম
আল্লাহর রহমত ও দয়া অপরিসীম
রমজানে ওমরাহ ব্যয় নিয়ে শঙ্কা, খরচ বাড়তে পারে তিন গুণ
রমজানে ওমরাহ ব্যয় নিয়ে শঙ্কা, খরচ বাড়তে পারে তিন গুণ
হজযাত্রীদের ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ
হজযাত্রীদের ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ
আজকের নামাজের সময়সূচি, ১৮ জানুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৮ জানুয়ারি ২০২৬
মনুষ্যজাতির অপার শক্তি ও গুরুদায়িত্ব
মনুষ্যজাতির অপার শক্তি ও গুরুদায়িত্ব
সর্বশেষ খবর
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ আট জনপ্রতিনিধি
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ আট জনপ্রতিনিধি

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী
সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী

৪ মিনিট আগে | রাজনীতি

স্বর্ণার ছক্কার রেকর্ডের ম্যাচে সহজ জয় বাংলাদেশের
স্বর্ণার ছক্কার রেকর্ডের ম্যাচে সহজ জয় বাংলাদেশের

১২ মিনিট আগে | মাঠে ময়দানে

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৫ মিনিট আগে | জাতীয়

২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির
২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির

২০ মিনিট আগে | নগর জীবন

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০ মিনিট আগে | জাতীয়

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৬
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৬

২২ মিনিট আগে | জাতীয়

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

২২ মিনিট আগে | পরবাস

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, যে জীবন গানের
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, যে জীবন গানের

২৮ মিনিট আগে | শোবিজ

ইতিহাস সাক্ষ্য দেয়—একবার ‘ক্ষমতার চেয়ারে বসলে’ আর ছাড়তে চাই না: ধর্ম উপদেষ্টা
ইতিহাস সাক্ষ্য দেয়—একবার ‘ক্ষমতার চেয়ারে বসলে’ আর ছাড়তে চাই না: ধর্ম উপদেষ্টা

৩২ মিনিট আগে | জাতীয়

সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার
সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার

৩৩ মিনিট আগে | চায়ের দেশ

গাজীপুরে আইএসইউর উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে আইএসইউর উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ মিনিট আগে | ক্যাম্পাস

বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা

৩৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কুষ্টিয়া জামায়াত আমিরের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
কুষ্টিয়া জামায়াত আমিরের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

শাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে রাবি শিবিরের প্রতিবাদ
শাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে রাবি শিবিরের প্রতিবাদ

৩৮ মিনিট আগে | ক্যাম্পাস

নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা
নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা

৪৬ মিনিট আগে | শোবিজ

গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা
গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা

৫০ মিনিট আগে | জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় : মার্কিন দূতাবাস
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় : মার্কিন দূতাবাস

৫৩ মিনিট আগে | নগর জীবন

গ্যাস সংকটে ভরসা ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেড কোনটি সেরা?
গ্যাস সংকটে ভরসা ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেড কোনটি সেরা?

৫৩ মিনিট আগে | জীবন ধারা

মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

৫৩ মিনিট আগে | পরবাস

সংসদ গান শোনানো কিংবা ব্যক্তিপূজা করার জায়গা নয়: রিজওয়ানা হাসান
সংসদ গান শোনানো কিংবা ব্যক্তিপূজা করার জায়গা নয়: রিজওয়ানা হাসান

৫৫ মিনিট আগে | ভোটের হাওয়া

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫৮ মিনিট আগে | রাজনীতি

‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’
‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’

১ ঘণ্টা আগে | জাতীয়

ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ নয় : মার্কিন দূতাবাস
ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ নয় : মার্কিন দূতাবাস

১ ঘণ্টা আগে | জাতীয়

নরসিংদীতে জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ
ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

কনে বদলের অভিযোগে পাল্টাপাল্টি মামলা, বর কারাগারে
কনে বদলের অভিযোগে পাল্টাপাল্টি মামলা, বর কারাগারে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাদক কারবারি মানিক মিয়া কারাগারে
মাদক কারবারি মানিক মিয়া কারাগারে

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত
ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত

১ ঘণ্টা আগে | রাজনীতি

প্লে-অফের লড়াই : ব্যাটিংয়ে রংপুর, দুইদলের একাদশেই পরিবর্তন
প্লে-অফের লড়াই : ব্যাটিংয়ে রংপুর, দুইদলের একাদশেই পরিবর্তন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

১৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

১৯ ঘণ্টা আগে | ইসলামী জীবন

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

২০ ঘণ্টা আগে | জাতীয়

মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা
১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

২০ ঘণ্টা আগে | রাজনীতি

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প
এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

২৩ ঘণ্টা আগে | জাতীয়

‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল
‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত

২১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস
২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খেলা শেষে কাঁদলেন দিয়াজ
খেলা শেষে কাঁদলেন দিয়াজ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ
ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি
রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা