শিরোনাম
প্রকাশ: ০৩:৫২, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মানুষকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসেন

মুফতি মুহাম্মদ মর্তুজা
অনলাইন ভার্সন
মানুষকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসেন

যে কয়টি গুণ মানুষকে আল্লাহর প্রিয় করে তোলে তার অন্যতম হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসা। মানুষকে ভালোবাসা শুধু একটি মানবিক আবেগের বিষয় নয়, বরং এটি ঈমানের দাবি। জান্নাতের পাথেয়। যে হৃদয় আল্লাহর মাখলুকের প্রতি নরম হয়, আল্লাহর রহমত তার সঙ্গে থাকে।

ইসলাম এমন এক মহান ধর্ম, যেখানে ইবাদত শুধু নির্দিষ্ট কিছু কাজ যেমন—নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদিতে সীমাবদ্ধ নয়; বরং মানুষের উত্তম আচরণ, সহানুভূতি, ক্ষমা ও ভালোবাসার মধ্যেও ইবাদতের রুহ লুকিয়ে আছে। তাই নিম্নে ভালোবাসা নিয়ে কোরআন-হাদিসের আলোকে কিছু তথ্য তুলে ধরা হলো—

মুমিন অপর মুমিনকে ভালোবাসে : মুমিনের ভালোবাসার ভিত্তি হলো ঈমান। মুমিনে ঈমানের দাবিতে একে অপরকে ভালোবাসে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর মুমিন বান্দাদের ব্যাপারে বলেন, ‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১০)

তাই মুমিনের উচিত সর্বদা অপর মুমিনকে ভালোবেসে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। তার কল্যাণকামী হওয়া। কারো মধ্যে বিরোধ দেখা দিলে তাদের মধ্যে সমঝোতা করে দেওয়া।

মানুষকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা মেলে : মহান আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি সহজ মাধ্যম হলো আল্লাহর বান্দাদের ভালোবাসা। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। (আবু দাউদ, হাদিস : ৪৯৪১)

সুবহানাল্লাহ! আসমানের মালিকের প্রিয় হওয়ার সৌভাগ্য লাভ করার সূত্র তিনি নিজেই আমাদের বাতলে রেখেছেন, কিন্তু আমরা নিজেদের অবহেলা, অহংকার, বিদ্বেষ ও হিংসার কারণে এই অমূল্য নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি কি না, তা খেয়াল রাখা উচিত।

মানুষের প্রতি ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না : অন্যের প্রতি কল্যাণকামী হওয়া ঈমানের দাবি। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্যও পছন্দ না করা পর্যন্ত ঈমানদার হতে পারবে না।(তিরমিজি, হাদিস : ২৫১৫)

এই হাদিস দ্বারা বোঝা যায়, আত্মকেন্দ্রিকতা ঈমানকে পূর্ণ করতে পারে না, বরং প্রকৃত ও পরিপূর্ণ ঈমানদার হতে গেলে অন্য মুমিনকে ভালোবাসতে হবে, তার কল্যাণকামী হতে হবে।

আল্লাহর জন্য মানুষকে ভালোবাসলে আরশের ছায়া দানের ওয়াদা : কিয়ামতের ভয়াবহ দিনে যখন কোনো ছায়া থাকবে না, সেদিন মহান আল্লাহ কিছু বিশেষ বান্দাদের আরশের ছায়ায় আশ্রয় দানের ওয়াদা করেছেন। তার মধ্যে অন্যতম হলো যারা একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে।

মহানবী (সা.) বলেছেন, সাত রকমের লোক, যাদের আল্লাহ কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া হবে না...। এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পর ভালোবাসা রাখে...। (বুখারি, হাদিস : ৬৮০৬)। এই হাদিস দ্বারা বোঝা যায়, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসলে আখিরাতে নিরাপত্তা লাভের আশা করা যায়।

ভালোবাসা ও নম্রতায় মানুষের মন জয় করা যায় : মানুষের মন জয় করার অন্যতম শক্তি হলো ভালোবাসা ও নম্রতা। দাওয়াতি কাজ থেকে শুরু করে যেকোনো প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গেলে এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে গুরুত্বারোপ করতে গিয়ে মহান আল্লাহ তাঁর নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

আল্লাহর প্রিয় হওয়া যায় : যে ব্যক্তি মানুষকে ভালোবেসে তাদের উপকার করে, সে আল্লাহর প্রিয় হয়ে ওঠে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।’ (মু‘জামুল আওসাত, তাবারানি)

মানুষের উপকার করা, তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা, হাসিমুখে কথা বলা, তাদের দুঃখ ভাগ করে নেওয়া ইত্যাদি সবই ফজিলতপূর্ণ ইবাদত। যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়।

মহান আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তাওফিক দান করুন। আমাদের অন্তরকে পাপাচার, অহংকার ও হিংসা-বিদ্বেষের আবর্জনা থেকে মুক্ত করুন। আমিন।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা সৌদি আরবের
১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা সৌদি আরবের
আজকের নামাজের সময়সূচি, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১১ ফেব্রুয়ারি ২০২৬
রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি
রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি
'টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না'
'টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না'
বিদ্বেষহীন মন জান্নাতের পথ সুগম করে
বিদ্বেষহীন মন জান্নাতের পথ সুগম করে
আজকের নামাজের সময়সূচি, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন
কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন
রমজানে এক হাজার পণ্যে মূল্যহ্রাস করবে কাতার
রমজানে এক হাজার পণ্যে মূল্যহ্রাস করবে কাতার
মাদক নির্মূলে ইসলামের শিক্ষা
মাদক নির্মূলে ইসলামের শিক্ষা
আজকের নামাজের সময়সূচি, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ৯ ফেব্রুয়ারি ২০২৬
দুয়ারে কড়া নাড়ছে রমজান
দুয়ারে কড়া নাড়ছে রমজান
বিদ্বেষ সত্য গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়
বিদ্বেষ সত্য গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়
সর্বশেষ খবর
কঠোর নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
কঠোর নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু

৩৪ সেকেন্ড আগে | ভোটের হাওয়া

কুমারখালীতে ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার
কুমারখালীতে ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

১ মিনিট আগে | ভোটের হাওয়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

১৫ মিনিট আগে | দেশগ্রাম

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

১৬ মিনিট আগে | ভোটের হাওয়া

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

১৮ মিনিট আগে | জাতীয়

রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার
রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

১৮ মিনিট আগে | দেশগ্রাম

কুমিল্লার ১১ আসনের ১,৪৯১ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম
কুমিল্লার ১১ আসনের ১,৪৯১ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

১৯ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

২০ মিনিট আগে | জাতীয়

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৬ হাজারের বেশি যানবাহন
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৬ হাজারের বেশি যানবাহন

২২ মিনিট আগে | দেশগ্রাম

মেহেরপুরে দুইটি আসনে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু
মেহেরপুরে দুইটি আসনে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু

২৫ মিনিট আগে | ভোটের হাওয়া

মাদারীপুরে ভোটকেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
মাদারীপুরে ভোটকেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

২৯ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা
নির্বাচন ও গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা

৩২ মিনিট আগে | ভোটের হাওয়া

বলের আঘাতের পর স্টোকসের অস্ত্রোপচার
বলের আঘাতের পর স্টোকসের অস্ত্রোপচার

৩৯ মিনিট আগে | মাঠে ময়দানে

নির্বাচনে নাশকতা প্রতিহত করতে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের
নির্বাচনে নাশকতা প্রতিহত করতে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের

৩৯ মিনিট আগে | ভোটের হাওয়া

বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
বনানীতে ফ্রি এনিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

৪১ মিনিট আগে | নগর জীবন

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

৪২ মিনিট আগে | জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের সরঞ্জাম বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

৪৮ মিনিট আগে | ভোটের হাওয়া

সংসদ নির্বাচন : যশোরে ৮২৪ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন
সংসদ নির্বাচন : যশোরে ৮২৪ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন

৪৮ মিনিট আগে | ভোটের হাওয়া

যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়
যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

৪৮ মিনিট আগে | জাতীয়

কুড়িগ্রামের ৭০৬ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ৭০৬ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ

৫০ মিনিট আগে | ভোটের হাওয়া

ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করল ছোট উড়োজাহাজ
ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করল ছোট উড়োজাহাজ

৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

৫৬ মিনিট আগে | ভোটের হাওয়া

জয়পুরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
জয়পুরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

৫৭ মিনিট আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু
গোপালগঞ্জে নির্বাচন ও গণভোটের সরঞ্জাম বিতরণ শুরু

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গাংনীতে ভোটকেন্দ্রের পাশে ককটেল উদ্ধার
গাংনীতে ভোটকেন্দ্রের পাশে ককটেল উদ্ধার

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দৌলতপুরে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
দৌলতপুরে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

১ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকবে স্পেশাল ইউনিট
রাজধানীতে ভোটের দিনে মোতায়েন থাকবে স্পেশাল ইউনিট

১ ঘণ্টা আগে | নগর জীবন

রাজশাহীতে ১ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন
রাজশাহীতে ১ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝালকাঠির ২৩৭ কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ঝালকাঠির ২৩৭ কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা হয় কীভাবে?
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা হয় কীভাবে?

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি
মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে ভীষণ দুশ্চিন্তায় ভারত!
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে ভীষণ দুশ্চিন্তায় ভারত!

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় : আসিফ নজরুল
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় : আসিফ নজরুল

২৩ ঘণ্টা আগে | জাতীয়

সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে
সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ছোটো দেশ, জনসংখ্যা মাত্র ৬০ লাখ; তবুও কেন তাদের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান?
ছোটো দেশ, জনসংখ্যা মাত্র ৬০ লাখ; তবুও কেন তাদের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান?

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত
প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান
৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ
ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক
বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?
দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির: রয়টার্স
নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির: রয়টার্স

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে
পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর
যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসপাতালে ভর্তি রিজভী
হাসপাতালে ভর্তি রিজভী

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে
যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, ছেলের ‘চোখ নষ্টের’ খবরে মায়ের মৃত্যু
নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, ছেলের ‘চোখ নষ্টের’ খবরে মায়ের মৃত্যু

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?

৫ ঘণ্টা আগে | জীবন ধারা

নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল
নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মহাকাশ যুদ্ধে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের মাথা ঘুরিয়ে দিল চীন?
মহাকাশ যুদ্ধে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের মাথা ঘুরিয়ে দিল চীন?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব
ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

২০ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান
ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
আশাবাদী জামায়াত
আশাবাদী জামায়াত

প্রথম পৃষ্ঠা

ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ

পেছনের পৃষ্ঠা

দুজন ছাড়া সব উপদেষ্টা কোটিপতি
দুজন ছাড়া সব উপদেষ্টা কোটিপতি

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা

নগর জীবন

আত্মবিশ্বাসী বিএনপি
আত্মবিশ্বাসী বিএনপি

প্রথম পৃষ্ঠা

দেশের ১২টি জাতীয় সংসদ নির্বাচনের ইতিবৃত্ত
দেশের ১২টি জাতীয় সংসদ নির্বাচনের ইতিবৃত্ত

ভোটের মাঠে

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

ভুল হলে সবাই ক্ষমা করবেন
ভুল হলে সবাই ক্ষমা করবেন

প্রথম পৃষ্ঠা

রাজশাহীতে সাবেক এমপির মার্কেট দখল ও লুটপাট, তদন্তে পিবিআই
রাজশাহীতে সাবেক এমপির মার্কেট দখল ও লুটপাট, তদন্তে পিবিআই

নগর জীবন

জাপানের চুক্তি প্রভাব রাখবে কূটনীতিতে
জাপানের চুক্তি প্রভাব রাখবে কূটনীতিতে

প্রথম পৃষ্ঠা

ঐতিহাসিক ভোটের লড়াই কাল
ঐতিহাসিক ভোটের লড়াই কাল

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ঘিরে দ্বন্দ্ব তীব্র
বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ঘিরে দ্বন্দ্ব তীব্র

পেছনের পৃষ্ঠা

দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার
দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার

সম্পাদকীয়

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় প্রস্তুতি
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় প্রস্তুতি

প্রথম পৃষ্ঠা

ভোটের উৎসব চাই শান্তির দেশ চাই
ভোটের উৎসব চাই শান্তির দেশ চাই

প্রথম পৃষ্ঠা

এ নির্বাচন জাতিকে কী উপহার দেবে
এ নির্বাচন জাতিকে কী উপহার দেবে

সম্পাদকীয়

নির্বাচনি আমেজে ঢাকা ঈদের মতোই ফাঁকা
নির্বাচনি আমেজে ঢাকা ঈদের মতোই ফাঁকা

পেছনের পৃষ্ঠা

ইসলামী ব্যাংকের সন্দেহজনক লেনদেনে ভোট কেনার শঙ্কা দুলুর
ইসলামী ব্যাংকের সন্দেহজনক লেনদেনে ভোট কেনার শঙ্কা দুলুর

নগর জীবন

কেমন চলেছে ক্রীড়াঙ্গন
কেমন চলেছে ক্রীড়াঙ্গন

মাঠে ময়দানে

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

প্রথম পৃষ্ঠা

ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি
ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি

প্রথম পৃষ্ঠা

মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণে কৌশলী ধানি তুলিকার
মেয়ে পাখির দৃষ্টি আকর্ষণে কৌশলী ধানি তুলিকার

পেছনের পৃষ্ঠা

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক
যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক

প্রথম পৃষ্ঠা

নির্বাচনে আতঙ্ক হতে পারে কিশোর গ্যাং
নির্বাচনে আতঙ্ক হতে পারে কিশোর গ্যাং

পেছনের পৃষ্ঠা

দুর্যোগকালীন সরঞ্জাম দেওয়া হলো সশস্ত্র বাহিনীকে
দুর্যোগকালীন সরঞ্জাম দেওয়া হলো সশস্ত্র বাহিনীকে

খবর

আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

কারচুপি করে পার পাওয়া যাবে না
কারচুপি করে পার পাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

ভিন্ন কৌশলে প্রচার!
ভিন্ন কৌশলে প্রচার!

দেশগ্রাম

নারী ভোটার টানতে নানান চেষ্টা
নারী ভোটার টানতে নানান চেষ্টা

দেশগ্রাম