শিরোনাম
প্রকাশ: ০৯:৩১, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস

মুফতি মনসূরুল হক
অনলাইন ভার্সন
ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস

পুরুষরা অলসতাবশত বা কর্মব্যস্ততার অজুহাতে বা গাফিলতির কারণে ঈমান শিক্ষা করে না এবং ফরজে আইন পরিমাণ ইলম অর্জন করে না। অথচ শরিয়ত এটা ফরজ ঘোষণা করেছে এবং এ ব্যাপারে কোনো হিলা-বাহানা গ্রহণযোগ্য নয়।

নিজের বিবি বাচ্চাদের দ্বিনি জরুরি তালিম দেওয়া থেকে উদাসীন থাকে; অথচ এটাও তার ওপর ফরজ দায়িত্ব। (তারগিব তারহিব, পৃষ্ঠা-৩০৪৮)

সালামের অভ্যাস উম্মত থেকে বিদায় নিচ্ছে, যা ছিল গুরুত্বপূর্ণ সুন্নত। অন্যদিকে অনেকে তো সালামের জবাবই দেয় না, আর কেউ দিলেও ঘাড় নেড়ে বা মনে মনে দেয়। অথচ জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব। (শুআবুল ঈমান, হাদিস : ৮৭৮৭)

স্ত্রী থেকে নিজের হক পাওনা থেকে বেশি আদায় করে, কিন্তু তার ওপর স্ত্রীর যে অধিকার আছে, তা আদায় করতে রাজি না। বরং অনেক ক্ষেত্রে পরিবারের ওপর জুলুম করে থাকে।এটা অন্যায়। (সুরা : বাকারাহ, আয়াত : ২২৮)

সাংসারিক কোনো কাজে পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে পরামর্শ করে না। যার কারণে পারস্পরিক অন্তঃকলহ বেড়ে যায়। স্ত্রী ও বুঝমান সন্তানদের সঙ্গে পরামর্শ করবে, তারপর যেটা ভালো বুঝে আসে, যেটার মধ্যে কল্যাণ মনে হয়, সেটার ফয়সালা দেবে। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

নিজের মা-বাবার খেদমত স্ত্রীর ওপর ফরজ মনে করে, অথচ মা-বাবার খেদমত ছেলের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর খেদমত করা এবং সুযোগমতো নিজ মা-বাবার খোঁজখবর রাখা। (সুরা : বাকারাহ, আয়াত : ৮৩)

অনেক বোকা পুরুষ বিয়ের পর নিজ মা-বাবা, ভাই-বোনকে পর ভাবতে শুরু করে। আর শ্বশুরবাড়ির আত্মীয়দের আপন মনে করে। এমনটা করা মোটেও ঠিক নয়। বরং উভয় কুলের আত্মীয়দের তাদের প্রাপ্য হক যথাযথভাবে দেওয়া কর্তব্য। (বুখারি, হাদিস : ৫৯৮৬)

সন্তান ছেলে হওয়ার ব্যাপারে বেশি আগ্রহ থাকে, পক্ষান্তরে মেয়ে হলে স্ত্রীকে দোষারোপ করতে থাকে। অথচ ছেলে বা মেয়ে হওয়া আল্লাহর ইচ্ছা, এতে স্ত্রীর কোনো হস্তক্ষেপ নেই। অন্যদিকে মেয়েসন্তানের ফজিলত অনেক বেশি, মেয়েসন্তান লালন-পালন ও দ্বিনি তালিমকে বেহেশতের সনদ বলা হয়েছে। (সুরা : শুরা, আয়াত : ৪৯, সহিহ বুখারি, হাদিস : ১৪১৮)

যৌবনের তাড়নায় ভোগবিলাসে মত্ত থাকে। ইসলামের হুকুম-আহকাম মেনে চলে না। ইসলামী জীবনযাপন বার্ধক্যের জন্য গচ্ছিত রাখে। যেমন—যুবক অবস্থায় হজ ফরজ হলেও তা আদায় করা বার্ধক্যের সময়ের দায়িত্ব মনে করে, অথচ এটা গুনাহর কাজ। (ফাতাওয়ায়ে শামি, খণ্ড-৩ পৃষ্ঠা-৫২০)

বিয়ের মজলিসে বেশি পরিমাণ মোহরানা নির্ধারণ করা সামাজিক মর্যাদার বিষয় হিসেবে দেখা হয়। অথচ এটা মর্যাদার কোনো বিষয় নয়। নবী (সা.)-এর স্ত্রী ও কন্যাদের সর্বোচ্চ মোহর ছিল দেড় শ তোলা রুপা বা তার সমমূল্য। তা ছাড়া মোটা অঙ্কের মোহর ধার্যকালে বেশির ভাগ লোকের তা পরিশোধ করার নিয়ত থাকে না, যা অনেক বড় গুনাহ।

উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের তোয়াক্কা করে না। ন্যায়-অন্যায় যে পথেই পয়সা আসে, সেটাই গ্রহণ করে থাকে এবং নিজের উপার্জনের মাধ্যমকেই রিজিকদাতা ভাবে। যে কারণে তা নষ্ট হলে পেরেশানির সীমা থাকে না। অথচ এগুলো মাধ্যম বা রিজিক পৌঁছানোর পিয়ন মাত্র। আসল রিজিকদাতা হলেন মহান রাব্বুল আলামিন। কারো রিজিকের একটা পথ বন্ধ হলে তিনি আরো পথ খুলে দেন। (সুরা : মুমিন, আয়াত : ৫১, সুরা : হুদ, আয়াত : ৬)

অনেকে মা-বাবাকে সম্মান করে না। তাঁদের খোঁজখবর রাখে না। অথচ মা-বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩৬৬২)

অনেক বদমেজাজি পুরুষ সামান্য কারণে স্ত্রীকে মারধর করে থাকে। এমনকি রাগের মাথায় তিন তালাক দিয়ে দিতেও কুণ্ঠা বোধ করে না। এজাতীয় পুরুষরা আল্লাহর স্পষ্ট হুকুম—‘আর স্ত্রীর সঙ্গে সত্ভাবে জীবন যাপন করো।’ (সুরা : নিসা, আয়াত : ১৯)-এর ওপর আমল করছে না এবং আল্লাহর দয়া থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ভবঘুরে স্বামী নিয়মিত সংসারের খোঁজখবর রাখে না। তাদের হক আদায়ের কোনো তোয়াক্কা করে না। অনেক মূর্খ মানুষ এটাকে বলে আল্লাহর ওপর ভরসা করি, যা ইসলামবিরোধী কথা।

অনেক ভাই বোনদের পাওনা মিরাস আদায় করতে চায় না। অথচ বোনদের পাওনা আদায় করা ভাইদের ওপর ফরজ দায়িত্ব। এটা না করলে তাদের রিজিক হারামমিশ্রিত হয়ে যায় এবং জান ও মালের বরকত নষ্ট হয়ে যায়। আরো দুঃখজনক কথা হলো, অনেক জালিম পিতাও নিজের মেয়েকে মাহরুম করতে বা কম দিতে চেষ্টা করে থাকে; অথচ হাদিস অনুযায়ী এটা সরাসরি জাহান্নামে যওয়ার রাস্তা। (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৮, মুসনাদে আহমদ, হাদিস : ২১১৩৯)

স্বামীরা স্ত্রীদের দায়িত্ব তথা সংসার সামলানোকে ছোট নজরে দেখে এবং এটা স্ত্রীর দায়িত্ব মনে করে, তাই এটার কোনো মূল্যায়নও করে না। এবং কখনো স্ত্রীর রান্নাবান্নার এবং অন্যান্য ভালো কাজের শুকরিয়া আদায় ও প্রশংসা করতে চায় না। এতে স্ত্রীরা সাংসারিক কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অথচ স্বামীর সামান্য প্রশংসায় স্ত্রী হাজারো কষ্টের কাজ হাসিমুখে আঞ্জাম দিতে পারে। (জামে তিরমিজি, হাদিস : ১৯৫৫)

অনেকে বিয়ের পর স্ত্রীপক্ষ থেকে যৌতুক গ্রহণ করে। কেউ কেউ যৌতুকটাই ভিন্ন নামে ভিন্নভাবে গ্রহণ করে। অথচ চাপ প্রয়োগের মাধ্যমে বা কৌশল করে কারো থেকে ধন-সম্পদ অর্জন করা হারাম। (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৮, মুসনাদে অহমদ, হাদিস : ২১১৩৯)

পুরুষরা সাধারণত বিয়ের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য ও বিত্ত-বৈভবকে দ্বিনদারির ওপরে প্রাধান্য দিয়ে থাকে। অথচ হাদিসে দ্বিনদারিকে সৌন্দর্য ও সম্পদের ওপর অগ্রাধিকার দিতে বলা হয়েছে এবং এরই মধ্যে কামিয়াবি নিহিত আছে বলা হয়েছে। এর ব্যতিক্রম করলে সুখ-শান্তি তো হয়ই না, বরং দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়। (বুখারি, হাদিস : ৫০৯০)

অনেক নব্যশিক্ষিত মানুষ কোরআন-হাদিসের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা পড়ে নিজেকে ইসলামী চিন্তাবিদ মনে করে। এমনকি হাদিস ও ফিকহের অনেক বিষয়ে দ্বিনের বিশেষজ্ঞ তথা হক্কানি আলেমদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এদের ব্যাপারে হাদিসে কঠোর ধমকি এসেছে। এদের উচিত হক্কানি উলামাদের সমালোচনা ছেড়ে দিয়ে তাঁদের পরামর্শ অনুযায়ী জীবন যাপন করা। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৬০)

অনেকে দ্বিন শেখার জন্য আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না। বরং বিভিন্ন টিভি চ্যানেল বা ইন্টারনেট প্রোগ্রামকে দ্বিন শেখার মাধ্যম হিসেবে গ্রহণ করে। অথচ এসব গুমরাহির মাধ্যম। কিয়ামত পর্যন্ত ঈমান ও আমল হাসিলের একমাত্র পথ হক্কানি উলামায়ে কেরামের সাহচর্য। (সুরা : তাওবা, আয়াত : ১১৯, সুনানে দারেমি, হাদিস : ৪২৭)

সাধারণ মানুষ ব্যবসা, লেনদেন, বিবাহ, তালাক ইত্যাদির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এর হুকুম-আহকাম সম্পর্কে উলামাদের কাছে জিজ্ঞাসা করে না। যখন কঠিন কোনো সমস্যায় নিপতিত হয়, তখন আলেমদের কাছে ছুটে যায়, অথচ আগেই যদি সে আলেমদের সঙ্গে পরামর্শ করে নিত, তাহলে হয়তো এই সমস্যার সম্মুখীন হতো না। অথবা সমাধান দেওয়া সহজ হতো। (সুরা : নাহল, আয়াত : ৪৩)

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
মাদক নির্মূলে ইসলামের শিক্ষা
মাদক নির্মূলে ইসলামের শিক্ষা
আজকের নামাজের সময়সূচি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সুশাসনের তাগিদ দেয় ইসলাম
সুশাসনের তাগিদ দেয় ইসলাম
আজকের নামাজের সময়সূচি, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান
আজকের নামাজের সময়সূচি, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সালাতের গুরুত্ব
সালাতের গুরুত্ব
১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা সৌদি আরবের
১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা সৌদি আরবের
আজকের নামাজের সময়সূচি, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১১ ফেব্রুয়ারি ২০২৬
রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি
রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি
'টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না'
'টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না'
সর্বশেষ খবর
সন্ধায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
সন্ধায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

৯ সেকেন্ড আগে | ভোটের হাওয়া

বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল
বিকালে প্রেস ব্রিফিংয়ে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল

৪ মিনিট আগে | জাতীয়

রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

১২ মিনিট আগে | জাতীয়

ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা
ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’: ওবামা

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া

১৯ মিনিট আগে | জাতীয়

মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত

২০ মিনিট আগে | দেশগ্রাম

‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?
‘ছায়া মন্ত্রিসভা’ আসলে কী?

২২ মিনিট আগে | জাতীয়

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৩ মিনিট আগে | দেশগ্রাম

আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী
আমি আপনার রাস্তাটি করে দেব ‘মা’, এটা আমার দায়িত্ব: এস এম জিলানী

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

৩৮ মিনিট আগে | দেশগ্রাম

এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত
এক লাখের বেশি ভোটে জয়ী ৩১ প্রার্থী, কোন দলে কত

৪০ মিনিট আগে | ভোটের হাওয়া

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল
এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল

৫৫ মিনিট আগে | জাতীয়

কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত
কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত

৫৭ মিনিট আগে | ভোটের হাওয়া

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা

১ ঘণ্টা আগে | জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা
বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান

১ ঘণ্টা আগে | জাতীয়

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব
নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

১ ঘণ্টা আগে | পরবাস

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন
আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

১ ঘণ্টা আগে | অর্থনীতি

যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির
যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান রেজা পাহলভির

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মাগুরা-১ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করালেন নবনির্বাচিত এমপি
মাগুরা-১ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করালেন নবনির্বাচিত এমপি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প
খামেনির সঙ্গে সরাসরি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন
গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন

১ ঘণ্টা আগে | জাতীয়

সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ
সামাজিক মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে থাকার পরামর্শ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাবিবসহ ৫ আসামির রায় কবে, জানা যাবে আজ
হাবিবসহ ৫ আসামির রায় কবে, জানা যাবে আজ

২ ঘণ্টা আগে | জাতীয়

শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

২১ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা
ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

২১ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত

৩ ঘণ্টা আগে | জাতীয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

২২ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

২২ ঘণ্টা আগে | জাতীয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

২২ ঘণ্টা আগে | জাতীয়

সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?
সরাসরি খামেনির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বিদায়ের আগে যা বললেন আলী রীয়াজ
বিদায়ের আগে যা বললেন আলী রীয়াজ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

৪ ঘণ্টা আগে | জাতীয়

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি
বিশৃঙ্খলা করায় ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

১৫ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

১২ ঘণ্টা আগে | জাতীয়

মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী
মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?
ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

১৯ ঘণ্টা আগে | জাতীয়

তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
ঢাকা-১৬ আসনে পুনর্নির্বাচনের দাবি আমিনুলের

২২ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান
জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

'একটা লোকও ভোট দিল না'
'একটা লোকও ভোট দিল না'

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
ইরানে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?
নতুন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আসলে কি ঘটছে?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ
বিজয়ের পর খালেদা জিয়ার স্মৃতির বেদনায় কাঁদলেন ডা. জাহিদ

২০ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা
মন্ত্রিত্বের আলোচনায় সিলেটের সাত নেতা

নগর জীবন

সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা
সহিংসতা ঠেকাতে কঠোর নির্দেশনা

পেছনের পৃষ্ঠা

গালিগালাজ মানুষ আশা করেনি
গালিগালাজ মানুষ আশা করেনি

প্রথম পৃষ্ঠা

শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা
শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার
বাংলাদেশ পাচ্ছে ভারতীয় নতুন হাইকমিশনার

প্রথম পৃষ্ঠা

মন্ত্রিসভায় আসছেন কারা
মন্ত্রিসভায় আসছেন কারা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত
৩০ আসনে শপথ স্থগিত চায় জামায়াত

প্রথম পৃষ্ঠা

নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য
নির্বাচন আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য

প্রথম পৃষ্ঠা

‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’
‘আ.লীগ পুনর্বাসনের শর্তে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে’

নগর জীবন

ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি
ভোট দেওয়ায় তালাক পাওয়া গৃহবধূর দায়িত্ব নিল বিএনপি

পেছনের পৃষ্ঠা

দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ
দেশ ছাড়লেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ

পেছনের পৃষ্ঠা

সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য
সহিংসতা প্রতিশোধ নয়, ঐক্য

প্রথম পৃষ্ঠা

এক গ্রামে তিন এমপি
এক গ্রামে তিন এমপি

নগর জীবন

নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের
নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের

পেছনের পৃষ্ঠা

দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত
দায়িত্বশীল বিরোধী দল হবে জামায়াত

প্রথম পৃষ্ঠা

নতুন সরকারের সামনে কঠিন পথ
নতুন সরকারের সামনে কঠিন পথ

প্রথম পৃষ্ঠা

কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী
কে হচ্ছেন নতুন ক্রীড়ামন্ত্রী

মাঠে ময়দানে

এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়
এনসিপির আট নেতা-নেত্রী আলোচনায়

পেছনের পৃষ্ঠা

২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের
২১ মামলায় বিচার চলছে ৪৫৭ জনের

পেছনের পৃষ্ঠা

মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ
মঙ্গলবার সকালে এমপি বিকালে মন্ত্রীদের শপথ

প্রথম পৃষ্ঠা

ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক
ডা. শফিক ও নাহিদের বাসায় যাবেন তারেক

প্রথম পৃষ্ঠা

১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে
১১-দলীয় জোট সংসদের ভিতরে-বাইরে একসঙ্গে কাজ করবে

নগর জীবন

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শেখ মানিক

নগর জীবন

ভালোবাসা ও বসন্ত একাকার
ভালোবাসা ও বসন্ত একাকার

পেছনের পৃষ্ঠা

ছয়বারের এমপি জি এম সিরাজ
ছয়বারের এমপি জি এম সিরাজ

নগর জীবন

নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ
নির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ

প্রথম পৃষ্ঠা

চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়
চব্বিশ-পরবর্তী বাংলাদেশ ভীতসন্ত্রস্ত নয়

প্রথম পৃষ্ঠা

তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
তিন দল প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রথম পৃষ্ঠা

পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি
পাঁচ কেন্দ্রের ভোট বাতিল, ফলাফল স্থগিতের দাবি

নগর জীবন