শিরোনাম
প্রকাশ: ০২:২৯, শুক্রবার, ১৫ মে, ২০২৬

মসজিদের সঙ্গে সুসম্পর্ক গড়ার উপায়

মাওলানা সাখাওয়াত উল্লাহ
অনলাইন ভার্সন
মসজিদের সঙ্গে সুসম্পর্ক গড়ার উপায়

মসজিদ আল্লাহ তাআলার ঘর। এতে তাঁর জিকির ও ইবাদত হয়। তাঁর বড়ত্ব ও মহিমার বর্ণনা হয়। তাঁর তাওহিদ ও রুবুবিয়াতের আলোচনা হয়। আল্লাহ তাআলা বলেন,... ‘সেসব গৃহে, যাকে মর্যাদা দিতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ আদেশ করেছেন। তাতে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবিহ করে সেসব লোক, যাদের ব্যবসা-বাণিজ্য ও বেচাকেনা আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে গাফেল করে না...।’ (সুরা : নুর, আয়াত : ৩৬

মসজিদের সার্বিক কল্যাণ কামনার অর্থ, প্রতিটি গ্রামে মসজিদ প্রতিষ্ঠা হোক, এসব মসজিদ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হোক, মুসল্লি ও জিকিরকারী দ্বারা পরিপূর্ণ হোক এবং এর মাধ্যমে সবখানে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা করা। এটা মসজিদের সঙ্গে সম্পর্কের শুধু গুরুত্বপূর্ণ দিকই নয়, ঈমানের অংশ। পক্ষান্তরে মসজিদের কোনোরূপ অকল্যাণ কামনা এর প্রতি চরম বেয়াদবি ও কুফরের পরিচায়ক।

মুমিনের অন্তরে মসজিদ ও সালাতের প্রতি এক গভীর টান বা আত্মিক আকর্ষণ থাকে। যাদের হৃদয় এমন অনুভূতিতে সদা সিক্ত থাকে, তারাই মূলত মসজিদমুখী বান্দা। শুধু সশরীরে মসজিদে উপস্থিত হওয়া নয়, বরং মসজিদ থেকে বের হওয়ার পর পরবর্তী ওয়াক্তের আজানের জন্য মনে মনে এক ধরনের অস্থিরতা ও ব্যাকুলতা অনুভব করা। কিয়ামতের দিন সাত শ্রেণির মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে, তন্মধ্যে অন্যতম হলো সেই ব্যক্তি, যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। (বুখারি, হাদিস : ৬৬০)

অন্তর মসজিদমুখী করার উপায়

মুমিনের হৃদয়ের প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতির কেন্দ্রবিন্দু হলো মসজিদ। সদিচ্ছা ও কিছু কার্যকর অভ্যাসের মাধ্যমেই একজন মুমিন তার অন্তরকে মসজিদমুখী করে তুলতে পারেন।

নিম্নে অন্তরকে মসজিদমুখী করার কিছু উপায় নিয়ে আলোচনা করা হলো—

মসজিদের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করা

মানুষ স্বভাবগতভাবেই লাভের পেছনে ছোটে। কোনো কাজের উপকারিতা বা পুরস্কার সম্পর্কে জানলে সেই কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। এ জন্য মসজিদমুখী জীবন গঠনের জন্য সর্বপ্রথম মসজিদের ফজিলত ও মর্যাদা উপলব্ধি করা প্রয়োজন। রাসুলুল্লাহ বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (মুসলিম, হাদিস : ৬৭১)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,‌ ‘মসজিদগুলো জমিনে আল্লাহর ঘর। এগুলো আসমানবাসীদের জন্য তেমনি উজ্জ্বল দেখায়, যেমন আসমানের নক্ষত্ররাজি জমিনবাসীদের জন্য উজ্জ্বল দেখায়।’ (তাবারানি, আল-মুজামুল কাবির, হাদিস : ১০৬০৮)

জামাতে সালাত আদায়ের পুরস্কার নিয়ে চিন্তা করা

জামাতের সঙ্গে সালাত আদায়ের নেকি নিয়ে চিন্তা-ভাবনা করলে মসজিদে যাওয়ার আগ্রহ বাড়ে। কারণ একাকী সালাত আদায়ের চেয়ে জামাতে সালাত আদায় করলে ২৭ গুণ বেশি সওয়াব লাভ করা যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জামাতে সালাত আদায় করা একাকী সালাত আদায়ের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ।’ (বুখারি, হাদিস : ৬৪৫)

মসজিদের কার্যক্রম ও সেবায় অংশগ্রহণ

মসজিদ শুধু সালাতের স্থান নয়। এটি জ্ঞান অর্জন ও মুসলমানদের সামাজিক কেন্দ্র। মসজিদের শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিলে ঈমান বাড়ে এবং মসজিদের প্রতি ভালোবাসা জন্মায়। মসজিদে দ্বিনি আলোচনা বা দরস অনুষ্ঠিত হয়, এতে হাজির হলে পরিপূর্ণ হজের সওয়াব লাভ করা যায়। আবু উমামা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কল্যাণময় (দ্বিনি) জ্ঞান অর্জন অথবা ওই জ্ঞান বিতরণের জন্যই শুধু মসজিদে গমনাগমন করে, তার জন্য পরিপূর্ণ হজের নেকি আছে।’ (তাবারানি, মুজামুল কাবির, হাদিস : ৭৪৭৩)

মসজিদকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার দুর্গ মনে করা

একাকী সালাত আদায় করা মানেই হলো শয়তানের সহজ শিকারে পরিণত হওয়া। আর মসজিদে জামাতে সালাত আদায়ের মাধ্যমে মুমিন বান্দা এমন একটি সুরক্ষিত দুর্গে আশ্রয় পায়, যা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো জনপদে বা বনজঙ্গলে তিনজন লোক একত্রে বসবাস করা সত্ত্বেও যদি তারা জামাতে সালাত আদায় না করে, তবে তাদের ওপর শয়তান আধিপত্য বিস্তার করে। অতএব, তোমরা জামাতকে আঁকড়ে ধরো। কারণ নেকড়ে (বাঘ) দলচ্যুত বকরিকেই খেয়ে থাকে।’ (আবু দাউদ, হাদিস : ৫৪৭)

মসজিদমুখী ভালো সঙ্গী নির্বাচন করা

মসজিদমুখী হওয়ার পথে একটি বড় শক্তি হতে পারে একজন মসজিদমুখী বন্ধু। মানুষের স্বভাব হলো সে তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। বন্ধু যদি দ্বিনদার হয়, তবে প্রতিটি আলাপন হবে জান্নাত আর রবের সন্তুষ্টি নিয়ে। দ্বিনদার মানুষের সঙ্গে বন্ধুত্ব করার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘আর তুমি নিজেকে ধরে রাখো তাদের সঙ্গে যারা সকালে ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর চেহারা কামনায় আহবান করে।’ (সুরা : কাহফ, আয়াত : ২৮)

পরিশেষে মসজিদ হলো মুসলিম ঐক্যের প্রতীক এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের নির্ধারিত স্থান। মসজিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা মানে স্বয়ং আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা। মহান আল্লাহ আমাদের মসজিদমুখী বান্দা হিসেবে কবুল করুন।

টপিক

এই বিভাগের আরও খবর
আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা
আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
প্রকৃতির ভারসাম্য রক্ষা মুমিনের দায়িত্ব
প্রকৃতির ভারসাম্য রক্ষা মুমিনের দায়িত্ব
দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬
দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬
হজ শেষে ফিরেছেন ২৯৬৯৪ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৬
হজ শেষে ফিরেছেন ২৯৬৯৪ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৬
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই
আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই
হজ শেষে ফিরেছেন ২৫৩৭৭ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৫
হজ শেষে ফিরেছেন ২৫৩৭৭ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৫
মা-বাবার অবহেলাকারীকে মহানবী (সা.)-এর অভিশাপ
মা-বাবার অবহেলাকারীকে মহানবী (সা.)-এর অভিশাপ
আজকের নামাজের সময়সূচি: ৪ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি: ৪ জুন ২০২৬
হজ শেষে দেশে ফেরা শুরু, ৫২ ফ্লাইটে ফিরলেন ২১ হাজার হাজি
হজ শেষে দেশে ফেরা শুরু, ৫২ ফ্লাইটে ফিরলেন ২১ হাজার হাজি
সর্বশেষ খবর
ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা
ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা

৮ মিনিট আগে | জাতীয়

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

১৩ মিনিট আগে | ক্যাম্পাস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা

২৬ মিনিট আগে | অর্থনীতি

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার
ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের
বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ
জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ

৬ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ
বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন
মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা
আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা

৭ ঘণ্টা আগে | ইসলামী জীবন

প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন

৭ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি
দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার
ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী

৭ ঘণ্টা আগে | নগর জীবন

ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স
স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জামিনের পর কিশোরীকে অপহরণ, উদ্ধারের পর সেফ কাস্টডি
জামিনের পর কিশোরীকে অপহরণ, উদ্ধারের পর সেফ কাস্টডি

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও
যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা
ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা

১৮ ঘণ্টা আগে | হেলথ কর্নার

বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?
ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড
ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল
নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে
বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা
‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল
৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা
সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা

২০ ঘণ্টা আগে | চায়ের দেশ

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?
১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

প্রথম পৃষ্ঠা

বিপদ শুধু বাড়ছেই
বিপদ শুধু বাড়ছেই

প্রথম পৃষ্ঠা

হলো না হ্যাটট্রিক শিরোপা
হলো না হ্যাটট্রিক শিরোপা

মাঠে ময়দানে

রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

২৯ কোটি টাকার লিচুবাগান
২৯ কোটি টাকার লিচুবাগান

পেছনের পৃষ্ঠা

ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব
ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব

প্রথম পৃষ্ঠা

কী করে ঔষধ প্রশাসন
কী করে ঔষধ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?
প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?

প্রথম পৃষ্ঠা

আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি
আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি

প্রথম পৃষ্ঠা

গ্রামের পর লোডশেডিং শহরেও
গ্রামের পর লোডশেডিং শহরেও

পেছনের পৃষ্ঠা

বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা
বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা

নগর জীবন

বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা
বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা

পেছনের পৃষ্ঠা

সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা
সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

নগর জীবন

শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী
শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী

মাঠে ময়দানে

মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে
মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে

পেছনের পৃষ্ঠা

নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম
নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম

সম্পাদকীয়

ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন
ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন

প্রথম পৃষ্ঠা

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম পৃষ্ঠা

ঋণের বোঝায় অর্থনীতি
ঋণের বোঝায় অর্থনীতি

পেছনের পৃষ্ঠা

উপকারী গাছের ছাল থাকে না
উপকারী গাছের ছাল থাকে না

পেছনের পৃষ্ঠা

কমাতে হবে জটিলতা
কমাতে হবে জটিলতা

পেছনের পৃষ্ঠা

অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ
অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

দেশগ্রাম

অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী
অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী

প্রথম পৃষ্ঠা

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ

নগর জীবন

হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান
হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান

পেছনের পৃষ্ঠা

ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা
ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

চ্যাম্পিয়ন ১৯ বছরের মিরা আন্দ্রিভা
চ্যাম্পিয়ন ১৯ বছরের মিরা আন্দ্রিভা

মাঠে ময়দানে

বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ জীবন
বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ জীবন

দেশগ্রাম