বাগেরহাটের মোংলা পশুর নদে পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকা উল্টে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজালের (২৮) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজের দুই দিন পর গতকাল সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন নদ থেকে ভাসমান অবস্থায় রিয়ানার লাশ উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট রিয়ানা পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসে শনিবার দুপুরে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে করমজল পর্যটন কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ঢাংমারী খাল ও পশুর নদের সংযোগস্থলে পৌঁছলে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। স্থানীয়রা নৌকায় থাকা বাকি ১২ জনকে উদ্ধার করতে পারলেও রিয়ানা নিখোঁজ হন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, রিয়ানার নিখোঁজের সঙ্গে সঙ্গে বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ডও উদ্ধার অভিযান শুরু করে। দুই দিন পর গতকাল সকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মোংলার সাইলো জেটিসংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় রিয়ানার লাশ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে রিয়ানার বাবা বিমানবাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করা হবে। রিয়ানার বাবার গ্রামের বাড়ি বরিশালে।
শিরোনাম
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
- লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা
- বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান
- এক নজরে তফসিল
- ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- তফসিল ঘোষণায় যা বললেন সিইসি
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
আপডেট:
০১:৪৬, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
সুন্দরবনে নিখোঁজ প্রবাসী নারীর লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে নীতিমালা মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করলো ব্রিটিশ কাউন্সিল
৪৫ মিনিট আগে | কর্পোরেট কর্নার
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়ে বিসিএস ক্যাডার, সেই কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ ঘণ্টা আগে | নগর জীবন