জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৩৬ ফ্লাইটের পাঁচ যাত্রীকে তল্লাশি করে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। যার বাজারমূল্য ৩৫ লাখ টাকা। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিএম (ডিটেনশন মেমো) করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, জেসমিন আক্তার নামে যাত্রীর কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তাঁকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়। মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক তাঁকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১৫০ গ্রাম ডিএম করা হয়। মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ২০০ গ্রাম ডিএম করা হয়। কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১৫০ গ্রাম ডিএম করা হয়। ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়। পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম ডিএম করা হয়। তবে যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা
- নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- রাজশাহীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
- টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ময়লার ভাগাড়
- বিসিএলেও খেলা হচ্ছে না অভিজ্ঞ নাহিদার
- ৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার
- মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা
- কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
- সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ
- পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
- যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা
- বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ
- যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
- আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)
- সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
- বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার
শাহ আমানত বিমানবন্দরে ৩৫ লাখ টাকার স্বর্ণ আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর