শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ আপডেট: ০০:৪৭, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

চাকরির আড়ালে রাশিয়ায় মানব পাচার

► সক্রিয় অনুমোদনহীন এজেন্সির অবৈধ সিন্ডিকেট ► আস্থা অর্জনে চীনা প্রশিক্ষক নিয়োগ ► হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
আবির আব্দুল্লাহ
প্রিন্ট ভার্সন
চাকরির আড়ালে রাশিয়ায় মানব পাচার

মস্কোতে অবস্থিত চীনা কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় মানব পাচার করছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। দুবাই, সৌদি আরব ও তুরস্ক হয়ে কর্মীদের পাঠানো হয় রাশিয়ায়। এরপর প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়। অনুমোদনহীন কিছু রিক্রুটিং এজেন্সির আড়ালে চলছে এসব মানব পাচার। সাধারণ মানুষের আস্থা অর্জনে এসব এজেন্সি নিয়োগ দিয়েছে চীনা প্রশিক্ষক, দেওয়া হয় ভুয়া ওয়ার্ক পারমিট ও অ্যাপ্রুভাল লেটার। এভাবেই তরুণদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছে এ সংঘবদ্ধ চক্র।

সংশ্লিষ্ট সূত্র জানান, চার ধাপে রাশিয়ায় মানব পাচার করছে চক্রগুলো। বিদেশে চাকরির কথা বলে প্রথমে লোক বাছাই করা হয়। সে ক্ষেত্রে ২৩ থেকে ৩৫ বছর বয়সি ৫ ফুট ৭ ইঞ্চির অধিক উচ্চতার যুবকদের টার্গেট করা হয়। রাশিয়ায় অবস্থিত চীনা কোম্পানিতে চাকরির কথা বলে তারা লোক সংগ্রহ করে। এরপর বাছাই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আস্থা অর্জনের জন্য নিয়োগ করা হয় চীনা প্রশিক্ষক। প্রশিক্ষণ শেষে চীনা কর্মকর্তারা একটি পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে লোক বাছাই করেন। বাছাই কর্মীদের নিয়োগপত্র ও অ্যাপ্রুভাল লেটার দেয় চীনা কোম্পানিগুলো। পুরো প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন করা হয় যাতে কেউ সন্দেহ করতে না পারে। তৃতীয় ধাপে চূড়ান্ত বাছাই কর্মীদের ট্যুরিস্ট ভিসায় দুবাই, সৌদি আরব ও তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। রাশিয়ায় পৌঁছানোর পর ৩৫ থেকে ৪০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়। প্রলোভনে রাজি না হলে ভয়ভীতি ও হুমকি দিয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।

এ সূত্র ধরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে ফ্রেন্ডস অ্যান্ড কোঅপারেশন (এফসি) সেন্টার নামে অনুমোদনহীন এক প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, রাশিয়ায় পাঠানোর জন্য বাছাই তরুণদের নির্মাণকাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিনই কয়েক শিফটে ৮০ থেকে ১২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব কর্মীর প্রশিক্ষণের জন্য রয়েছেন দুজন চীনা প্রশিক্ষক। এ ছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের দেয়ালে বিভিন্ন চীনা কোম্পানির লোগো ও চীনা ভাষায় লেখা পোস্টার সাঁটানো রয়েছে।

রাশিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. হাসানের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। মো. হাসান জানান, ‘রাশিয়ায় নির্মাণকাজে সংশ্লিষ্ট কয়েকটি চীনা কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে উইসন গ্রুপ, সিনোপেক, সেপকো-৩, পাওয়ার চায়না ও সিসিসি। কর্মীদের প্রশিক্ষণের জন্য তারা এখানে নিজস্ব প্রশিক্ষক রেখেছে। কোম্পানিগুলোই প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের রাশিয়ার ভিসা প্রস্তুত করে দেয়। প্রশিক্ষণ, ভিসা প্রসেস প্রক্রিয়া, বিমান টিকিটসহ প্রত্যেক কর্মীর কাছ থেকে আমরা ৬ লাখ ২০ হাজার টাকা নিয়ে থাকি।’

প্রকাশ্য দিবালোকে রাশিয়ায় কর্মী পাঠানোর মহাযজ্ঞ পরিচালনা করলেও এফসি সেন্টারের কোনো সরকারি অনুমোদন নেই। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকায়ও নেই প্রতিষ্ঠানটির নাম। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন ড. বরুণ ও ইমরুল কায়েস নামে দুই ব্যক্তি। এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভুয়া কোম্পানি ও ওয়ার্ক পারমিট ব্যবহার করে রাশিয়ায় মানব পাচারের অভিযোগ রয়েছে টু স্টোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও ড্রিম হোম ট্রাভেলের বিরুদ্ধে। এ দুই প্রতিষ্ঠানেরও কোনো সরকারি অনুমোদন নেই। গত দুই বছরে ড্রিম হোম ট্রাভেল ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ২০ জনকে রাশিয়ায় পাচার করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ। সেলসম্যান, সিকিউরিটি গার্ড, ক্লিনার ও রেস্টুরেন্টে শেফের চাকরির কথা বলে রাশিয়ায় মানব পাচার করছে এ চক্র।

আসাদুজ্জামান নামে এক ভুক্তভোগী জানান, ‘রাশিয়ায় ক্লিনার পদে চাকরির জন্য গত মে মাসে টু স্টোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সঙ্গে ৮ লাখ টাকায় চুক্তি হয়। ভিসা প্রসেস করে তিন থেকে চার মাসের মধ্যে তারা রাশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দেয়। পরে আমার বন্ধুও ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে এবং প্রাথমিকভাবে আমরা জনপ্রতি ১ লাখ টাকা করে তাদের দিই। এক মাস পর তারা আমাদের ওয়ার্ক পারমিট দেয়। রাশিয়া দূতাবাসে ওয়ার্ক পারমিট যাচাই করতে গেলে তারা ভুয়া বলে বাতিল করে দেয়।’

অভিবাসনসংশ্লিষ্টরা বলছেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে বিদেশে কর্মী পাঠানোর অভিযোগ নতুন নয়। এর ফলে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তবে রাশিয়ার বিষয়টি ভিন্ন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশে ভুয়া কাগজ ব্যবহার করে কর্মী পাঠানো মানব পাচারের শামিল। এর ফলে কর্মীরা শুধু আর্থিকভাবেই ক্ষতির মুখে পড়ছেন না, বরং তাদের যুদ্ধক্ষেত্রে জীবনমৃত্যুর শঙ্কার মধ্যে পড়তে হচ্ছে। সরকারের উচিত এ বিষয়ে মানুষকে সচেতন করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করা।

এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞ ও ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাশিয়ায় মানব পাচার নিয়ে অসংখ্য পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। কিছু মৃত্যুর খবরও পেয়েছি। মোটা অঙ্কের বেতনে চাকরির প্রলোভনে পড়েই মূলত তারা পাচারকারী চক্রে ফাঁদে পা দেয়। এটা থেকে উত্তরণে সচেতনতার বিকল্প নেই। পাশাপাশি এ মুহূর্তে সরকারের উচিত রাশিয়ায় যাওয়ার ছাড়পত্র দেওয়া বন্ধ করা।’

এই বিভাগের আরও খবর
প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল
প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল
শাহজালালে অবৈধ স্পাই ডিভাইসসহ গ্রেপ্তার ২
শাহজালালে অবৈধ স্পাই ডিভাইসসহ গ্রেপ্তার ২
প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
গাজীপুরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা
গাজীপুরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
স্বস্তি ফেরেনি পিঁয়াজে কমেছে সবজির দাম
স্বস্তি ফেরেনি পিঁয়াজে কমেছে সবজির দাম
খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪
খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪
কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
সর্বশেষ খবর
চুল পড়া কমানোর ঘরোয়া উপায়
চুল পড়া কমানোর ঘরোয়া উপায়

২ মিনিট আগে | জীবন ধারা

ভোট দিতে ৩৪০৬৪৩ প্রবাসীর নিবন্ধন
ভোট দিতে ৩৪০৬৪৩ প্রবাসীর নিবন্ধন

৩ মিনিট আগে | জাতীয়

বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ
বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা
বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা

১৭ মিনিট আগে | জাতীয়

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নিখোঁজের তিন দিন পর গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
নিখোঁজের তিন দিন পর গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

২১ মিনিট আগে | দেশগ্রাম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদলের দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদলের দোয়া

৩১ মিনিট আগে | দেশগ্রাম

দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ
দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ

৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে

জাবিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ফ্লিক
জাবিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ফ্লিক

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢাকায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
ঢাকায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

৪৪ মিনিট আগে | জাতীয়

গাজায় শক্তিশালী ঝড় বাইরনের আঘাতে মৃত্যু বেড়ে ১৪
গাজায় শক্তিশালী ঝড় বাইরনের আঘাতে মৃত্যু বেড়ে ১৪

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী
কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র
লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিয়াল মাদ্রিদে চোটের ধাক্কা
রিয়াল মাদ্রিদে চোটের ধাক্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা
দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা
ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা

১ ঘণ্টা আগে | জাতীয়

শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ
শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার
কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

১ ঘণ্টা আগে | নগর জীবন

টিভিতে আজ যেসব খেলা
টিভিতে আজ যেসব খেলা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫
আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল
লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

১ ঘণ্টা আগে | রাজনীতি

সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে
সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

২ ঘণ্টা আগে | নগর জীবন

যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

৭ ঘণ্টা আগে | নগর জীবন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

১০ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

১১ ঘণ্টা আগে | জাতীয়

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

১২ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা
হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল
অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন
রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

১৮ ঘণ্টা আগে | জাতীয়

এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে
এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল
প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

১৫ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১০ ঘণ্টা আগে | রাজনীতি

হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ
হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ
হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল
পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

৮ ঘণ্টা আগে | জাতীয়

রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন
রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

২ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে

১১ ঘণ্টা আগে | শোবিজ

৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

২০ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে

২১ ঘণ্টা আগে | জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২
শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর
ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর

পূর্ব-পশ্চিম

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা