শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ আপডেট: ০১:৫২, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ব্যবসায়ীর ২৬ টুকরো লাশ

বাল্যবন্ধু জরেজ ও তার প্রেমিকা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ও রংপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
বাল্যবন্ধু জরেজ ও তার প্রেমিকা গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ২৬ টুকরো করে হত্যার ঘটনায় বাল্যবন্ধু জরেজ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে মামলার প্রধান আসামি জরেজ মিয়াকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিনে জরেজের প্রেমিকা শামীমাকে আটক করে র‌্যাব-৩। এর আগে গতকাল এ ঘটনায় নিহত আশরাফুলের বোন আনজিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায়  মামলা করেন। মামলায় আশরাফুলের বন্ধু জরেজকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার বাল্যবন্ধু জরেজ মিয়ার সঙ্গে ব্যবসায়িক কাজে ঢাকায় যান আশরাফুল। দুই বন্ধুর চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ঢাকার হাই কোর্ট এলাকা থেকে ড্রাম ভর্তি আশরাফুলের ২৬ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এমন নৃশংস হত্যার পর জরেজ গ্রামের বাড়িতে না যাওয়ায় নিহত ব্যক্তির পরিবারের সন্দেহ হয়। তার মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়। ফলে সবার সন্দেহ হয় জরেজের দিকে।

এদিকে ব্যবসায়ী আশরাফুলের লাশ উদ্ধার হওয়ার পর থেকে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। অন্যতম উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার। আশরাফুলকে ২৬ টুকরো করে নিমর্ম হত্যার কথা বারবার স্মরণ করে ডুকরে কাঁদছেন স্বজনরা। পরিবারের দাবি, আর্থিক লেনদেনের কারণে আশরাফুলকে হত্যা করেন তার বন্ধু জরেজ। জরেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘মঙ্গলবার বাড়ি থেকে আশরাফুল ঢাকায় আসেন। বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। এরপর আর যোগাযোগ হয়নি। পরিবার ও আত্মীয়স্বজন সবাই সন্দেহ করছেন আশরাফুলের বন্ধু জরেজই এই হত্যার সঙ্গে জড়িত। আমদের একাধিক টিম এই হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে।’

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রংপুরের ব্যবসায়ী আশরাফুল হিলি স্থলবন্দর থেকে কাঁচামাল কিনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতেন। তার বন্ধু জরেজ সদর উপজেলার শ্যামপুরের বাসিন্দা ও তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। মাস দেড়েক আগে দেশে ফেরার পর আশরাফুলের সঙ্গে গভীর বন্ধুত্ব হয় জরেজের। আশরাফুলের সব ব্যবসাবাণিজ্য, হিসাবনিকাশ রাখতেন জরেজ। জাপান যাওয়ার জন্য আশরাফুলের কাছে তিনি ৩০ লাখ টাকা চান। স্বজনদের দাবি, ওই টাকা দেওয়ার জন্য জরেজের সঙ্গে ঢাকায় যান আশরাফুল। ওই টাকা বাদেও আশাফুলের কাছে আরও টাকা ছিল বলে ধারণা করছে পরিবার।

মঙ্গলবার আশরাফুল বন্ধু জরেজসহ ঢাকায় যান। বুধবার বিকালে আশরাফুলের সঙ্গে স্ত্রী লাকী বেগমের শেষ কথা হয়। সে সময় আশরাফুল স্ত্রীকে বলেন, ব্যস্ত আছি, পরে ফোন দেব। এরপর আর ফোন দেওয়া হয়নি আশরাফুলের। পরিবার জানায়, আশরাফুল দুটি ফোন ব্যবহার করতেন। যে ফোনে আশরাফুল সব সময় পরিবারের সঙ্গে কথা বলেন সেই ফোনে স্ত্রী ফোন দিলে ফোন ধরেন জরেজ। এ সময় জরেজ অসংলগ্ন কথা বলেন। বৃহস্পতিবার বদরগঞ্জ থানায় জিডি করতে আসেন পরিবারের সদস্যরা। সেখানে এসে জানতে পারেন আশরাফুলকে ঢাকায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আশরাফুলের শ্যালক আবদুল মজিদ বলেন, ‘বুধবার বিকালে আমার বোনের সঙ্গে আশরাফুলের শেষ কথা হয়।’ নিহত ব্যক্তির আরেক শ্যালক রেজোয়ান হোসেন বলেন, ‘আমার দুলাভাই ঢাকা যাওয়ার আগে হিমাগার থেকে ৬০ হাজার বস্তা আলু বিক্রি করেছিলেন। বিক্রির প্রায় ৩০ লাখ টাকা তার কাছে ছিল। জরেজ জাপান যাওয়ার জন্য আমার দুলাভাইয়ের কাছে টাকা চেয়েছিলেন। যেহেতু দুলাভাইয়ের মোবাইল ফোন তার কাছে পাওয়া গেছে, তাই সে টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

নিহত ব্যক্তির বাবা আবদুর রশিদ বলেন, ‘মঙ্গলবার বিকালে আমাকে হাসপাতালে দেখতে যায় আশরাফুল। সঙ্গে ছিল জরেজ। আমি আশরাফুলকে বলেছিলাম, বাবা আমাকে হাসপাতালে রেখে তুই ঢাকায় যাইস না। এ সময় আমার ছেলেকে ঢাকায় যাইতে জরেজ খুব তাগাদা দেয়। আমি খুনিদের ফাঁসি চাই।’

আশরাফুলের স্ত্রী লাকী বেগম বলেন, ‘জরেজ মালয়েশিয়া থেকে আসার পর সব সময় আমার স্বামীর সঙ্গে থাকতেন। তিনি স্বামীর ব্যবসার সব তথ্য জানতেন। টাকার জন্য আমার স্বামীকে এমন নিমর্মভাবে হত্যা করা হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’

জানা গেছে, আশরাফুলের কোনো ভাই নেই। তার চার বোন আছে। ভাইবোনের মধ্যে আশরাফুল তৃতীয়। তার বাবা আবদুুর রশিদ একজন ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী। ছোট থাকতেই বাবার হাত ধরে কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন আশরাফুল। তার ১৩ বছর বয়সি সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও পাঁচ বছর বয়সি এক ছেলে রয়েছে।

বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ‘পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা ঢাকার ওসি শাহবাগ ও ডিসি রমনাকে সরবরাহ করেছি। তারা এসব তথ্য নিয়ে কাজ করছেন। পরিবার জানিয়েছে বন্ধু জরেজই আশরাফুলকে হত্যা করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঢাকায় মামলা করেছেন।’

এলাকার সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘আশরাফুল কাঁচামালের ব্যবসা করতেন। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। কাঁচামাল ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাতেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি অত্যন্ত নম্র ও ভদ্র মানুষ ছিলেন। বছরের দুই ঈদে এলাকার গরিব মানুষদের দুই হাত প্রসার করে শাড়ি-লুঙ্গিসহ শুকনো খাবার বিতরণ করতেন। গরিব মানুষদের জন্য প্রতি বছর কোরবানির ঈদে একটি গরু কিনে মাংস বিতরণ করতেন। তার কোনো শত্রু ছিল না। ঢাকায় কেন তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, এর কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এই বিভাগের আরও খবর
প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল
প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল
শাহজালালে অবৈধ স্পাই ডিভাইসসহ গ্রেপ্তার ২
শাহজালালে অবৈধ স্পাই ডিভাইসসহ গ্রেপ্তার ২
প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
গাজীপুরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা
গাজীপুরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
স্বস্তি ফেরেনি পিঁয়াজে কমেছে সবজির দাম
স্বস্তি ফেরেনি পিঁয়াজে কমেছে সবজির দাম
খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪
খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪
কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
সর্বশেষ খবর
চুল পড়া কমানোর ঘরোয়া উপায়
চুল পড়া কমানোর ঘরোয়া উপায়

২ মিনিট আগে | জীবন ধারা

ভোট দিতে ৩৪০৬৪৩ প্রবাসীর নিবন্ধন
ভোট দিতে ৩৪০৬৪৩ প্রবাসীর নিবন্ধন

৩ মিনিট আগে | জাতীয়

বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ
বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা
বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা

১৭ মিনিট আগে | জাতীয়

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নিখোঁজের তিন দিন পর গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
নিখোঁজের তিন দিন পর গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

২১ মিনিট আগে | দেশগ্রাম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদলের দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদলের দোয়া

৩১ মিনিট আগে | দেশগ্রাম

দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ
দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ

৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে

জাবিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ফ্লিক
জাবিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ফ্লিক

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢাকায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
ঢাকায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

৪৪ মিনিট আগে | জাতীয়

গাজায় শক্তিশালী ঝড় বাইরনের আঘাতে মৃত্যু বেড়ে ১৪
গাজায় শক্তিশালী ঝড় বাইরনের আঘাতে মৃত্যু বেড়ে ১৪

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা

৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী
কোহলিকে ছাড়িয়ে গুগল সার্চের শীর্ষে সূর্যবংশী

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র
লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিয়াল মাদ্রিদে চোটের ধাক্কা
রিয়াল মাদ্রিদে চোটের ধাক্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা
দরিদ্র মেধাবীদের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তা

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা
ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা

১ ঘণ্টা আগে | জাতীয়

শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ
শ্রীরামসী গণহত্যা: এক সকালে নিভেছিল শতাধিক প্রাণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার
কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

১ ঘণ্টা আগে | নগর জীবন

টিভিতে আজ যেসব খেলা
টিভিতে আজ যেসব খেলা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫
আজকের নামাজের সময়সূচি, ১৩ ডিসেম্বর ২০২৫

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল
লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

১ ঘণ্টা আগে | রাজনীতি

সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে
সরকার পদক্ষেপ না নিলে নির্বাচনের আগে হত্যা বাড়বে

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

২ ঘণ্টা আগে | নগর জীবন

যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতিতে ফিরতে রাজি হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

৭ ঘণ্টা আগে | নগর জীবন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

১০ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

১১ ঘণ্টা আগে | জাতীয়

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

১২ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা
হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল
অশ্রুসিক্ত নয়নে সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন
রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

১৮ ঘণ্টা আগে | জাতীয়

এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে
এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল
প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

১৫ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১০ ঘণ্টা আগে | রাজনীতি

হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ
হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ
হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল
পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

৮ ঘণ্টা আগে | জাতীয়

রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন
রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

২ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে

১১ ঘণ্টা আগে | শোবিজ

৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

২০ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে
নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারিত হবে যেভাবে

২১ ঘণ্টা আগে | জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২
শাহজালাল বিমানবন্দরে ৭৬টি স্পাই ডিভাইস জব্দ, আটক ২

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর
ইউক্রেনের আরেক গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর

পূর্ব-পশ্চিম

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা