শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:৪৬, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-আশুলিয়া যোগাযোগে বিপ্লব

► উড়ালসড়কের নকশায় বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে বিমানবন্দর মেট্রোরেল ইন্টারচেঞ্জ ► বরাদ্দ পেলে দুই বছরেই চালুর প্রত্যাশা আন্তর্জাতিক মানের দেশি নির্মাণ উপকরণে অগ্রাধিকার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
ঢাকা-আশুলিয়া যোগাযোগে বিপ্লব

যোগাযোগব্যবস্থায় ‘গেমচেঞ্জার’ হিসেবে বিবেচিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় বড় পরিবর্তন আনা হচ্ছে। প্রকল্পটির সঙ্গে শাহজালাল বিমানবন্দর ও পাতাল মেট্রোরেলের সংযোগ স্থাপন ও গ্রেড সেপারেটর ইন্টারচেঞ্জ ট্রাম্পেট যুক্ত করে এটাকে মাল্টিডাইমেনশনাল হাবে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে যুক্ত সেতুর উচ্চতা ও পিলারের নকশাও বদলানো হচ্ছে। এতে খরচ বাড়লেও সুবিধা বহুগুণ বাড়বে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধিতে চ্যালেঞ্জে পড়েছে গুরুত্বপূর্ণ প্রকল্পটি। প্রকল্প কর্তৃপক্ষের দাবি- প্রয়োজনীয় অর্থ ছাড় পেলে মাত্র দুই বছরের মধ্যেই উড়াল সড়কটি চালু করা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী থেকে দেশের চতুর্দিকে যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। উড়াল সড়কটি শাহজালাল বিমানবন্দরের বিপরীত দিকে কাওলা থেকে শুরু হয়ে আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ইপিজেড ও শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত নির্মাণ করা হবে। এর সুবিধাভোগী হবে রাজধানীসহ অন্তত ২৫ থেকে ৩০টি জেলার মানুষ। প্রকল্পের ২৪ কিলোমিটার মূল সড়ক, ১০ দশমিক ৮৩ কিলোমিটার র‌্যাম্প, নবীনগরে ১ দশমিক ৯৫ কিলোমিটার উড়ালপথ এবং ২ দশমিক ৭২ কিলোমিটার সেতু- সব মিলিয়ে একটি বৃহৎ ও আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে উড়াল সড়কটি ঘিরে। এর মাধ্যমে ইপিজেড ও আশুলিয়া, জিরাবো বাইপাইলসংলগ্ন কলকারখানা, গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য চট্টগ্রাম-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন ও যাতায়াত হবে আরও দ্রুত ও সহজ। তবে ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পের বাস্তব অগ্রগতি এখনো ৫৬.৫ শতাংশ।

জানা গেছে, বাস্তবায়নে ধীরগতি ও নকশায় পরিবর্তনে প্রকল্পের ব্যয় বেড়ে গেছে ৫৫ শতাংশের বেশি। ২০১৭ সালে একনেক অনুমোদনের সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৯০১ কোটি টাকা। পরবর্তীতে নকশা পরিবর্তন, ডলারের বিপরীতে টাকার মূল্যহ্রাস, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, কর ও শুল্ক যুক্ত হওয়ায় প্রথম সংশোধনে ব্যয় বেড়ে হয় ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা। সর্বশেষ দ্বিতীয় সংশোধিত ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৭ হাজার ২৩৩ কোটি টাকা, যা এখন সরকারের বিবেচনাধীন রয়েছে। বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ২০২৮ সালের জুন। নথি বলছে, ২০১৭ সালে প্রকল্পটি একনেকে অনুমোদনের পর ডিপিপি অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। কিন্তু, দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি সম্পন্ন করে কাজ শুরুই হয় ২০২২ সালের অক্টোবরে। ওই বছরের জুনে প্রথম ডিপিপি সংশোধন করা হয়। ব্যয় ৬৫২ কোটি টাকা বাড়িয়ে সম্পন্নের সময়সীমা ধরা হয় ২০২৬ সালের জুন।

ব্যয় ও সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম সংশোধনের সময় ডলারের মূল্য ছিল ৮৬ টাকা, এখন সেটা ১২২ টাকা। শুধু ডলারের মূল্য বৃদ্ধির কারণেই অতিরিক্ত দরকার হচ্ছে ৩ হাজার ৭৩৬ কোটি ৬১ লাখ টাকা। প্রস্তাব অনুযায়ী প্রকল্পের ব্যয় বাড়ছে ৯ হাজার ৬৮০ কোটি ৪৫ লাখ টাকা। এ ব্যয়ের মধ্যে ৩ হাজার ৬৫৩ কোটি (৩৭.৭৪%) টাকা ব্যয় হবে ভৌত কাজ, ভূমি অধিগ্রহণ, ৩৩ কেভি/১১ কেভি বৈদ্যুতিক লাইন স্থানান্তরসহ অন্যান্য ইউটিলিটি অপসারণ কাজে। এর মধ্যে ১৯৩০ কোটি টাকা ব্যয় বাড়ছে সরকারি বিভিন্ন সংস্থার চাহিদা অনুযায়ী নকশা বদলাতে গিয়ে। বিআইডব্লিউটিএর চাহিদার কারণে তুরাগ নদের ওপরে সেতুর পিলারের উচ্চতা ও দূরত্ব বাড়াতে হচ্ছে। রেলওয়ের চাহিদার কারণে রেললাইনের পাশে উড়াল সড়কের নকশা বদলাতে হচ্ছে। বাকি ৬ হাজার ২৬ কোটি টাকাই (৬২.২৬%) লাগছে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বৃদ্ধি ও ‘রেগুলেটরি ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ডিউটিজ’ বাবদ। এর মধ্যে ১৫৮৬ কোটি টাকা সরকারি খাতেই জমা হবে। তবে এই ব্যয়ের কারণে উড়াল সড়কে সুবিধা বাড়বে বহুগুণ। কারণ অনেক জরুরি পরিবর্তন আনা হয়েছে নকশায়, যেটা দু-চার বছর পর হলেও করতে হবে। তখন ব্যয় আরও দু-তিন গুণ বাড়বে। নকশা পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আশুলিয়া থেকে বাইপাইল ও ইপিজেড পর্যন্ত সড়কের দুই পাশে অনেক স্থাপনা ও উচ্চ ভোল্টের বিদ্যুতের লাইনের কারণে সংশোধিত ডিপিপিতে এখানে আন্ডারগ্রাউন্ড করার পরিকল্পনা নিয়েছি। এতে জমি অধিগ্রহণের খরচ কমেছে। মূল সড়ক থেকে নামতে আগে বাইপাইল থেকে ৫০০ মিটার আগে শুধু একটা র‌্যাম্প ধরা ছিল প্রকল্পে। অথচ, বাইপাইল তিনমুখী রাস্তা। উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২৫-৩০টি জেলার যানবাহন এ ত্রিমুখী জাংশন দিয়ে চলাচল করে। এখন সেখানে একটা গ্রেড সেপারেটর ইন্টারচেঞ্জ ট্রাম্পেট নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এতে বিরতিহীন সবদিকে গাড়ি যেতে পারবে। মূল ডিপিপিতে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সঙ্গে এক্সপ্রেসওয়ের সংযোগ ছিল না। আমরা সংযোগ করে দিতে চাচ্ছি। বিমানবন্দরের কাছে পাতাল মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়েছে। এটার সঙ্গেও এক্সপ্রেসওয়ের সংযোগ দিতে চাচ্ছি। এতে এয়ার, মেট্রোরেল ও সড়ক নিয়ে একটা মাল্টিডাইমেনশনাল হাব সৃষ্টি হবে। এজন্য ডিপিপি সংশোধন করতে হচ্ছে। বিনিয়োগকারী চীনের এক্সিম ব্যাংক এসব পরিবর্তন ও অতিরিক্ত ব্যয় বহনে নীতিগত সম্মতি দিয়েছে। এখন শুধু প্রয়োজন একনেকের চূড়ান্ত অনুমোদন। দ্রুত অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্প বাস্তবায়িত হবে। সড়কটির স্থায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, এক্সপ্রেসওয়ে টেকসই ও দীর্ঘস্থায়ী করতে উপকরণে মানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। প্রতিটা পণ্য আমরা ল্যাবে টেস্ট করে ব্যবহার করছি। তবে অগ্রাধিকার দিচ্ছি আন্তর্জাতিক মানসম্পন্ন দেশি পণ্যে, যাতে নিজেদের অর্থনীতিরও ভালো হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ না পড়ে। এতে আমাদের আমদানি শুল্কও দিতে হবে না। যেসব উপকরণ দেশে পাচ্ছি না, শুধু সেগুলো আমদানি করছি। তবে আন্তর্জাতিকমানের সিমেন্ট, রড, বিটুমিন আমরা দেশেই পাচ্ছি। প্রকল্পে বসুন্ধরা, শাহ, ক্রাউন, সেভেন রিং, ফ্রেস সিমেন্ট ব্যবহার করছি। বিটুমিন ইস্টার্ন রিফাইনারি ও বসুন্ধরা থেকে নিচ্ছি। ৬০ ও ৭০ গ্রেডের পাশাপাশি বসুন্ধরার পলিমার বিটুমিন ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে আর কেউ এই বিটুমিন উৎপাদন করে না। এটা আমরা ল্যাবে পরীক্ষা করেছি। খুবই ভালো। পলিমার বিটুমিন একটা আধুনিক প্রযুক্তিগত, টেকসই ও পরিবেশবান্ধব বিটুমিন। এটা পানিতে নষ্ট হয় না, ৯০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহনশীল। এটা ব্যবহার করলে গ্রীষ্মের গরমে গাড়ির চাকার ঘর্ষণে সড়ক থেকে পিচ সরে যাবে না। নির্মাণ কাজটি হবে গুণগত মানসম্পন্ন ও টেকসই।

এই বিভাগের আরও খবর
প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল
প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল
শাহজালালে অবৈধ স্পাই ডিভাইসসহ গ্রেপ্তার ২
শাহজালালে অবৈধ স্পাই ডিভাইসসহ গ্রেপ্তার ২
প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
গাজীপুরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা
গাজীপুরে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়িপেটা
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
স্বস্তি ফেরেনি পিঁয়াজে কমেছে সবজির দাম
স্বস্তি ফেরেনি পিঁয়াজে কমেছে সবজির দাম
খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪
খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪
কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
সর্বশেষ খবর
নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কর্মকর্তার মৃত্যু
নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কর্মকর্তার মৃত্যু

১ মিনিট আগে | দেশগ্রাম

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

৬ মিনিট আগে | দেশগ্রাম

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

২২ মিনিট আগে | দেশগ্রাম

সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে : কাদের গনি চৌধুরী
সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে : কাদের গনি চৌধুরী

৪২ মিনিট আগে | নগর জীবন

মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

৪৩ মিনিট আগে | জাতীয়

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত, আহত ৮
সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত, আহত ৮

৫১ মিনিট আগে | জাতীয়

মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন মেয়ে মির্জা সাফারুহ
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন মেয়ে মির্জা সাফারুহ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুয়াশায় ঢাকা লালমনিরহাটে ছিন্নমূল মানুষের দুর্ভোগ
কুয়াশায় ঢাকা লালমনিরহাটে ছিন্নমূল মানুষের দুর্ভোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদির উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ
হাদির উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫
গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

১ ঘণ্টা আগে | অর্থনীতি

হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান
হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান

১ ঘণ্টা আগে | রাজনীতি

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ওসমান হাদির বাড়িতে চুরি, ঝালকাঠিতে বিক্ষোভ-অবরোধ
ওসমান হাদির বাড়িতে চুরি, ঝালকাঠিতে বিক্ষোভ-অবরোধ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গজারিয়ায় সড়কে লাশ
গজারিয়ায় সড়কে লাশ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নাটোরে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫০৬
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫০৬

১ ঘণ্টা আগে | জাতীয়

চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না, আমিও না: প্রেস সচিব
চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না, আমিও না: প্রেস সচিব

১ ঘণ্টা আগে | জাতীয়

রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

১ ঘণ্টা আগে | রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৫

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তৃপ্তি
অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তৃপ্তি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩
খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ইশরাক
হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ইশরাক

১ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি
হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

গোপালগঞ্জে অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১০
গোপালগঞ্জে অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১০

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে ১০ লাখ ঘর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে ১০ লাখ ঘর

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মির্জাপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

তিতুমীর কলেজ ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
তিতুমীর কলেজ ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২ ঘণ্টা আগে | রাজনীতি

শিল্পের টেকসই প্রযুক্তি নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী আই-ইইই সম্মেলন
শিল্পের টেকসই প্রযুক্তি নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী আই-ইইই সম্মেলন

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২২ ঘণ্টা আগে | রাজনীতি

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

১০ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

১০ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড

৫ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

১১ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ঝালকাঠির বাসায় চুরি
হাদির ঝালকাঠির বাসায় চুরি

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ
হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

৭ ঘণ্টা আগে | জাতীয়

এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান
এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে

২৩ ঘণ্টা আগে | শোবিজ

যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন
যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

১ ঘণ্টা আগে | রাজনীতি

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স

৭ ঘণ্টা আগে | জাতীয়

মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী
মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

২০ ঘণ্টা আগে | জাতীয়

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | রাজনীতি

দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ
দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা

১১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে
সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে

১১ ঘণ্টা আগে | জাতীয়

'আন্তরিকভাবে ক্ষমা চাইছি'
'আন্তরিকভাবে ক্ষমা চাইছি'

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

৮ ঘণ্টা আগে | জাতীয়

ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা
ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা

প্রথম পৃষ্ঠা

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা