শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:৩৯, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এমন খাবার দেওয়া হতো, যা পশুপাখিকেও দেওয়া হয় না

যুক্তরাষ্ট্রফেরত বাংলাদেশিদের - রোমহর্ষক বর্ণনা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এমন খাবার দেওয়া হতো, যা পশুপাখিকেও দেওয়া হয় না

যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া এবং পায়ে শিকল পরানো অবস্থায় ফেরত পাঠানো বাংলাদেশিদের ভাষ্য থেকে বর্বরতার রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। ৮ ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয় ৩১ বাংলাদেশিকে। তাঁদের ওপর পৈশাচিকতার বিবরণ উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। প্রতিবেদনটি নিম্নরূপ, নিজের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক ফয়সাল আহমেদ (নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় ছদ্মনাম ব্যবহার করা হয়েছে)। তিনি বলেন, ‘এখনো আমার হাতে দাগ, কোমরে দাগ, আমার পুরো শরীরে স্পট হয়ে আছে। বাংলাদেশে বিমানবন্দরে নামার আগে ৭৫ ঘণ্টা আমাকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছিল, এমনকি বাথরুমেও যেতে দেয়নি।’ তিনি জানান, পাঁচ বছর আগে ভিজিট ভিসায় বলিভিয়ায় গিয়ে আর দেশে ফেরেননি তিনি। সেখান থেকে দালালের মাধ্যমে প্রায় ছয় মাসের চেষ্টায় পেরু, ইকুয়েডর, মেক্সিকো হয়ে বৈধ কাগজপত্র ছাড়াই ঢোকেন যুক্তরাষ্ট্রে। পরিচিতজনদের বাসায় আশ্রয় নিয়ে তখন থেকেই বৈধ হওয়ার চেষ্টা করতে থাকেন। ফয়সাল আহমেদ বলেন, ‘ওই সময় পরিস্থিতি অনুকূলে ছিল। থেকে যাওয়ার প্রক্রিয়াটাও খুব ইজি ছিল। বাইডেনের সময় এটা অনেকেই করেছেন।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রে গিয়ে গত পাঁচ বছরে সেখানকার বৈধ কাগজপত্র পাওয়ার চেষ্টা করেছেন। তবে রাজনৈতিক আশ্রয়ের আবেদন কিংবা তিনবার ওয়ার্ক পারমিটের আবেদন করেও কাজ হয়নি। তিনি অভিযোগ করেন, অ্যাটর্নি পরিচয় দিয়ে আইনি সহায়তার নামে সেখানেও বাঙালিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটি চক্র তৈরি হয়েছে।

ফয়সাল আহমেদ জানান, বৈধ কাগজপত্র না থাকায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গ্রেপ্তার হন তিনি। সেখান থেকে তাঁকে বাফেলোর একটি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। এরপর জায়গা বদলে তিনিসহ আরও কয়েকজনকে হাতে-পায়ে শিকল পরিয়ে নেওয়া হয় লুইজিয়ানার আরেকটি কারাগারে। তিনি বলেন, ‘ভাই, আর কারও যেন এভাবে কারাগারে না থাকা লাগে। ছয়ডা মাস ছিলাম। যে খাবার খাইতে দিত, মানুষ পশুপাখিকেও এমন খাবার খাওয়ায় না।’

ওই ফ্লাইটে আরেকজন বিবিসি বাংলাকে বলেন, ‘বাংলাদেশের জন্য বিমানে তুলছে সকাল ৮টায়, কিন্তু হাতে, গলায় ও কোমরে শিকল পরানো ছিল রাত ১২টা থেকেই। এরপর প্রায় ২৭ থেকে ২৮ ঘণ্টা বিমানে ছিলাম। আমাকে বাথরুমেও যেতে দেওয়া হয়নি।’

উল্লেখ্য, ফ্লাইটে যে ৩১ জন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন তাদের অধিকাংশই নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলার লোকও রয়েছেন। আরও অনেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন, যাদের ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন ফেরত আসা কর্মীরা। ফেরত আসাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, ‘হাতে বেড়ি, পায়ে বেড়ি, কোমরে বেড়ি। আমেরিকা থেকে বিমানে তুলছে ৪০ ঘণ্টা পর। গার্বেজের মতো ছুড়ে ফেলে গেছে বাংলাদেশের বিমানবন্দরে।’ টেলিফোনে কথা হচ্ছিল এ পরিস্থিতির শিকার আরেকজনের বড় ভাইয়ের সঙ্গে। বিবিসি বাংলাকে তিনি জানান, দুই বছর আগে ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে ব্রাজিল গিয়েছিলেন তাঁর ভাই। নয় মাস আগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হন। এর পর থেকেই ছিলেন কারাগারে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ভাইয়ের জন্য জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করছিলাম, প্রায় ৩৫ লাখ খরচ হইছে, এখন আমগো কী হইব?’

ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে গত সাত মাসে এভাবে ফেরত পাঠানো হয়েছে আড়াই শর বেশি বাংলাদেশিকে, যারা নানাভাবে দেশটিতে ঢুকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে থেকে গিয়েছিলেন। মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।

ব্র্যাক মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে।’ তাঁর মতে নথিপত্রহীন কাউকে নিয়মতান্ত্রিকভাবে ফেরত পাঠানোটা স্বাভাবিক, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা হাতকড়া, পায়ে শিকল পরিয়ে রাখার ঘটনা অমানবিক। ৫০ থেকে ৬০ ঘণ্টা যতক্ষণ তাঁরা ফ্লাইটে ছিলেন হাতে-গায়ে শিকল পরানো ছিল। এমন পরিস্থিতি আসলে একজন ব্যক্তির মধ্যে ট্রমা হয়ে থাকে, আতঙ্ক হয়ে থাকে। সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া। অবৈধভাবে কেউ থাকলে বন্দি করে ফেরত পাঠানো হোক, কিন্তু মানবিক দিকও বিবেচনায় রাখা উচিত।’

ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে সবশেষ দেশে ফেরত আসা ৩১ জনের মধ্যে অন্তত সাতজন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এজন্য একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত খরচ করছেন, কিন্তু ফিরছেন শূন্য হাতে।

শরিফুল হাসান বলেন, ‘যে এজেন্সি তাদের পাঠিয়েছিল এবং যারা এ অনুমোদন প্রক্রিয়ায় ছিল, তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত। অতীতেও নানান অনিয়মের কারণে মালয়েশিয়া, কাতারসহ বেশ কয়েকটি দেশে শ্রমশক্তি পাঠানোর সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে আফ্রিকা এবং উত্তর আমেরিকার যেসব দেশে বৈধভাবে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হচ্ছে, সেসব জায়গায় নজরদারি বাড়ানো প্রয়োজন।’

এই বিভাগের আরও খবর
স্বচ্ছতা ও দায়বদ্ধতা ছাড়া শাসন প্রক্রিয়ায় আস্থা ফিরবে না
স্বচ্ছতা ও দায়বদ্ধতা ছাড়া শাসন প্রক্রিয়ায় আস্থা ফিরবে না
গোপনে বাংলাদেশ ছাড়লেন ভারতীয় ৯ বিদ্যুৎ কর্মকর্তা
গোপনে বাংলাদেশ ছাড়লেন ভারতীয় ৯ বিদ্যুৎ কর্মকর্তা
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বাড়িতে গোখরা পুষছেন পুঠিয়ার আশরাফুল
বাড়িতে গোখরা পুষছেন পুঠিয়ার আশরাফুল
বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ
বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ
জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’
জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’
জনপ্রিয়তার ভয়ে ডিম ছুড়ে মারা হয়েছে
জনপ্রিয়তার ভয়ে ডিম ছুড়ে মারা হয়েছে
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’
নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
মালদ্বীপকে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ
মালদ্বীপকে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান
‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

৫ মিনিট আগে | ভোটের হাওয়া

যে কারণে চারটি দল মাত্র একজন করে প্রার্থী দিল
যে কারণে চারটি দল মাত্র একজন করে প্রার্থী দিল

১০ মিনিট আগে | ভোটের হাওয়া

‘বাংলাদেশকে যেকোনো পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে দিতে হবে’
‘বাংলাদেশকে যেকোনো পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে দিতে হবে’

১১ মিনিট আগে | মাঠে ময়দানে

জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১২ মিনিট আগে | রাজনীতি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে বাসের ধাক্কা, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

২১ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?
বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?

২৩ মিনিট আগে | মাঠে ময়দানে

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৩০ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

৩১ মিনিট আগে | মাঠে ময়দানে

শ্রীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক
শ্রীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

যুক্তরাজ্যে ‘কন্যাভ্রূণ হত্যায়’ রেকর্ড ভারতীয়দের
যুক্তরাজ্যে ‘কন্যাভ্রূণ হত্যায়’ রেকর্ড ভারতীয়দের

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক

৪৩ মিনিট আগে | মাঠে ময়দানে

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

৪৪ মিনিট আগে | জাতীয়

কানাডার সাস্কাটুনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত
কানাডার সাস্কাটুনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

৪৬ মিনিট আগে | পরবাস

‘বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না’
‘বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

১ ঘণ্টা আগে | জাতীয়

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

১ ঘণ্টা আগে | অর্থনীতি

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

১ ঘণ্টা আগে | নগর জীবন

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা
খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা

২ ঘণ্টা আগে | জীবন ধারা

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত

২ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বনাথে জমজমাট মাছের মেলা
বিশ্বনাথে জমজমাট মাছের মেলা

২ ঘণ্টা আগে | চায়ের দেশ

মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত
মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস
ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ
ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ

২ ঘণ্টা আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে
কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে

১৯ ঘণ্টা আগে | জীবন ধারা

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান

২০ ঘণ্টা আগে | রাজনীতি

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল
ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী

২১ ঘণ্টা আগে | রাজনীতি

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির
বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল
বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’
‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

১২ ঘণ্টা আগে | রাজনীতি

যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড
যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!
মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

ফুটসালে ইতিহাস গড়ার দিন
ফুটসালে ইতিহাস গড়ার দিন

মাঠে ময়দানে

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা
সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা

প্রথম পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই
বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই

প্রথম পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল

প্রথম পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির