রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত এইচএসসি শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) মারা গেছেন। তিন দিন লাইফ সাপোর্টে রাখার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল দুপুরে তাকে মৃত ঘোষণা করেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, মাথায় আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত থাকার কারণে শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। জানা যায়, ৬ ডিসেম্বর রাতে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে সাকিবুল হাসান রানাসহ তিনজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত অন্য দুজন হলেন- হৃদয় আহমেদ এবং জান্নাত। ওইদিন রাতে সংঘর্ষের পর পুলিশ ছাত্রাবাসে ভোর পর্যন্ত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ওই শিক্ষার্থী আহত হয়েছিলেন।
শিরোনাম
- নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
- যে কারণে জেলেনস্কির ওপর ক্ষেপেছে ইরান
- ‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান
- যে কারণে চারটি দল মাত্র একজন করে প্রার্থী দিল
- বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?
- বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
- যুক্তরাজ্যে ‘কন্যাভ্রূণ হত্যায়’ রেকর্ড ভারতীয়দের
- বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
- দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি
- তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
- রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
- নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
- প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
- সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
- নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির ভাই
- ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর গণসংযোগ
- ‘ধানের শীষ হচ্ছে জিয়াউর রহমান-তারেক রহমান-বিএনপি ও জনগণের প্রতীক’
- রাজধানীর খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- লৌহজংয়ে শাপলা কলি প্রতীকে মাজেদুল ইসলামের গণসংযোগ
খুনাখুনি-সহিংসতা
তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর