আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশে মানবাধিকার প্রচার ও সুরক্ষায় অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। তারা জানিয়েছে, মানবাধিকার বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধি ও স্থিতিশীলতার ভিত্তি। বাংলাদেশে চ্যালেঞ্জ থাকলেও সংলাপ, জবাবদিহিতা এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অগ্রগতি সম্ভব। যুক্তরাজ্য অংশীদারদের সঙ্গে এমন ভবিষ্যৎ গড়তে চায়, যেখানে প্রত্যেক ব্যক্তি মর্যাদা, সমতা ও ন্যায়বিচার ভোগ করবে। গতকাল ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, অধিকার, আইনের শাসন এবং সুশাসনের প্রতি শ্রদ্ধা বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন উৎসাহিত করা এবং নারীদের পূর্ণ অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। মানবাধিকার বিভ্রান্তিকর তথ্য ও দুর্নীতির বিরুদ্ধে স্থিতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সক্রিয় নাগরিক সমাজ গড়ে তুলে নিরাপত্তা জোরদার করা সম্ভব। এটি উন্নয়নকে ত্বরান্বিত করে, জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেয়। পাশাপাশি সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বার্তায় আরও বলা হয়, মানবাধিকার জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রেও অপরিহার্য। কারণ এটি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে এবং জীবন ও জীবিকা রক্ষায় ন্যায্য ও স্বচ্ছ সমাধান নিশ্চিত করে।
শিরোনাম
- ৬ মাসের চিকিৎসা শেষে বুধবার ছাড়পত্র পাচ্ছে মাইলস্টোন শিক্ষার্থী রহিম
- দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপির বিকল্প নেই : টুকু
- রংপুরের ফ্যানদের ‘সরি’ বললেন লিটন
- ইসির শপথ ছিল পোস্টাল ব্যালট বাস্তবায়ন : সিইসি
- আমিরাতের সঙ্গে ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি ভারতের
- বিশ্বকাপ একাদশে রোনালদোর জায়গা নিয়ে কোচের ইঙ্গিত
- ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
- ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা
- আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা
- বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী, মনোনয়নপত্র প্রত্যাহার ৬
- পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক
- ২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ
- ৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন আগামীকাল
- শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জিতিয়ে যা বললেন ওকস
- বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা
- লক্ষ্মীপুরে জামায়াত নেতাসহ তিন জনের প্রার্থীতা প্রত্যাহার
- নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ
- হামলায় বিপর্যস্ত কিয়েভ, শূন্যের নিচে তাপমাত্রায় চরম ভোগান্তি
- নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা
- হবিগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনি মাঠে ২৪ জন
মানবাধিকার বাংলাদেশের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সমৃদ্ধির ভিত্তি : যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নাশকতার পরিকল্পনার অভিযোগে বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার
৫৯ মিনিট আগে | নগর জীবন
যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন ও অভিবাসন বিতর্ক : আইন, বাস্তবতা এবং নৈতিক দ্বন্দ্ব
১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ