শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০২:০৮, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
খুদে হাতের আঁচড়ে ফুটল ’৭১ ও ’২৪

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৯টা। গতকাল ছুটির দিনের সকালে হাজারো শিশুর পদচারণে মুখর হয়ে ওঠে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা বসুন্ধরা। কারও বয়স ৯ বছর, কারও আবার ১৫। সবার হাতে ‘ড্রয়িং বোর্ড’। বাবা-মায়ের হাত ধরে কেউ এসেছে উত্তরা থেকে, কেউ আবার মুন্সিগঞ্জ থেকে। সবার গন্তব্য আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ। সেখানেই আয়োজন করা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ওপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দেশে প্রথমবারের মতো আয়োজিত বৃহৎ এই ছবি আঁকা প্রতিযোগিতায় খুদে হাতের তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে ওঠে বাংলাদেশের ইতিহাসের রক্তক্ষয়ী এ দুই সংগ্রামের দ্রোহ ও মুক্তির আলো।

দেশের সর্বাধুনিক এ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস ও ইনডোর স্টেডিয়ামজুড়ে গতকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ প্রতিযোগিতা। এতে অংশ নিতে অনলাইন ও অফলাইন মিলে নিবন্ধন করে প্রায় ১০ হাজার শিক্ষার্থী। এ সময় শিশু ও অভিভাবকদের পদচারণে মুখরিত হয়ে ওঠে পুরো বসুন্ধরা এলাকা।

তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এর মধ্যে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্যাটাগরি-১, সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরি-২ ও বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ ক্যাটাগরি। তিন ক্যাটাগরিতে মোট ৩০ লাখ টাকার ১৪৩টি পুরস্কার দেওয়া হবে। আর্থিক পুরস্কারের সঙ্গে থাকবে ক্রেস্ট ও সনদপত্র। ক্যাটাগরি ১ ও ২-এ প্রথম পুরস্কার রাখা হয়েছে ৩ লাখ টাকা করে। এই দুই ক্যাটাগরিতে মোট পুরস্কার থাকবে ১৪২টি। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রয়েছে ১ লাখ টাকার পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শ্রেণিভেদে সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে পৌঁছে দিতে সহায়তা করেন। অভিভাবক ও শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বসুন্ধরার ভিতরে পরিবহনের ব্যবস্থা করে। অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়। ছিল পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা ছিল। বেলা ১২টায় প্রতিযোগিতা শেষে নাম ধরে ধরে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় প্রতিযোগী শিক্ষার্থীকে।

এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্প অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন- স্পেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্য ক্রস অব অফিসার অব দ্য অর্ডার অব কুইন ইসাবেলা-এর মতো বিরল সম্মানে ভূষিত শিল্পগুরু ছাপচিত্রের জাদুকর মনিরুল ইসলাম, এস এম সুলতান পদক বিজয়ী দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আবদুর শাকুর শাহ, একুশে পদক জয়ী প্রথিতযশা শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামান, বিশিষ্ট অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন ও প্রচ্ছদ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিল্পী ধ্রুব এষ। জুরি সহযোগী হিসেবে একদল তরুণ শিল্পী।

প্রতিযোগিতার বিষয়ে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে বাহান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের গণ অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ আয়োজন। এই প্রতিযোগিতা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের ব্যক্তিগত পরিকল্পনার অংশ। তিনি চান শৈশব থেকেই নতুন প্রজন্ম দেশপ্রেমে জাগ্রত হোক এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলুক।

প্রতিযোগিতায় অংশ নিতে বাবা-মায়ের হাত ধরে আসে নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামান্থা হক মম। শিশুর মা শাপলা আক্তার বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে এমন আয়োজন খুবই সহায়ক ভূমিকা রাখবে। এখানে দারুণ একটা পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সারা দেশ থেকে অনেক শিক্ষার্থী এসেছে। সবাইকে দেখে বেশ উৎফুল্ল মনে হলো। আমার মেয়েও এখানে অংশ নিয়েছে। সেও খুবই খুশি। দারুণ উদ্যোগ, চমৎকার একটা আয়োজন। এমন আয়োজন প্রতি বছরই হলে অনেক ভালো হতো।

বসুন্ধরা স্পোর্টস সিটি ও বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মহসিনুল করিম বলেন, ঢাকার বাইরে থেকেও অনেক প্রতিযোগী এসেছে। এত বড় আয়োজন অনেক সুশৃঙ্খলভাবে শেষ করতে পেরেছি। প্রচুর স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিল। প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা স্বেচ্ছাসেবী ছিল। সব মিলে অনেক ভালো একটা আয়োজন সম্পন্ন করা গেছে।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় এই স্কুলটিকে এশিয়ার মধ্যে সেরা স্কুল হিসেবে দেখতে চান। এজন্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এখানকার শিক্ষার্থীদের সাঁতার, গান, নাচ, চিত্রাঙ্কন, কারাতে, তায়কোয়ান্দো, ফুটবলসহ সব ধরনের সহশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলার পাশাপাশি আরবি, ইংরেজি, ফ্রেন্স ও চীনা ভাষা শেখানো হবে। তিনি বলেন, ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার সুনাম বিশ্বজুড়ে। আমরা স্কুল চালুর আগে এক বছর ফিনল্যান্ডের কারিকুলামের ওপর আমাদের শিক্ষক ও স্টাফদের প্রশিক্ষণ দিয়েছি। বিদেশ থেকে প্রশিক্ষক এনেছি। কারিকুলাম নিয়ে গবেষণার জন্য গবেষক নিয়োগ দিয়েছি। এখানকার বাচ্চারা জাতীয় শিক্ষাক্রমে পড়লেও শিক্ষার পদ্ধতি ও ধরন হবে আন্তর্জাতিক মানের।

জানা গেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট রেজিস্ট্রেশন করে ৯ হাজার ৭০৮ জন শিক্ষার্থী। ১ ও ২ নম্বর ক্যাটাগরির বাইরে বিশেষ ক্যাটাগরিতে ৩১৫ জন শিক্ষার্থী নিবন্ধন করে।

এই বিভাগের আরও খবর
স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে
স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে
রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকেট
রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকেট
২৪ বাংলাদেশি জেলেকে গ্রেপ্তার করেছে ভারতীয় কোস্টগার্ড
২৪ বাংলাদেশি জেলেকে গ্রেপ্তার করেছে ভারতীয় কোস্টগার্ড
শেষ মুহূর্তে স্থগিত শাকসু নির্বাচন
শেষ মুহূর্তে স্থগিত শাকসু নির্বাচন
প্রতারণায় ১৫ মাসের কারাদণ্ড ইভ্যালির রাসেল-শামীমার
প্রতারণায় ১৫ মাসের কারাদণ্ড ইভ্যালির রাসেল-শামীমার
সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ
সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ
হাবিবসহ আট পুলিশের ভাগ্য নির্ধারণ আজ
হাবিবসহ আট পুলিশের ভাগ্য নির্ধারণ আজ
শুল্ক প্রত্যাহার দাবি বিজিএমইএ ও বিকেএমইএর
শুল্ক প্রত্যাহার দাবি বিজিএমইএ ও বিকেএমইএর
সংখ্যালঘুদের ঘিরে ৬৪৫ সহিংস ঘটনা ৭১টি সাম্প্রদায়িক
সংখ্যালঘুদের ঘিরে ৬৪৫ সহিংস ঘটনা ৭১টি সাম্প্রদায়িক
৩৮ টুকরা লাশের রহস্য জানাল পুলিশ
৩৮ টুকরা লাশের রহস্য জানাল পুলিশ
গুমের ঘটনায় প্রথম মামলার বিচার শুরু
গুমের ঘটনায় প্রথম মামলার বিচার শুরু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সর্বশেষ খবর
ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা
ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা
আইজিপি-ইউনেস্কো বৈঠকে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা আলোচনা

১ মিনিট আগে | জাতীয়

সীতাকুণ্ডে র‌্যাব হত্যার বিচার নিশ্চিত করা হবে: মহাপরিচালক
সীতাকুণ্ডে র‌্যাব হত্যার বিচার নিশ্চিত করা হবে: মহাপরিচালক

২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

জাপান-চীন উত্তেজনা তুঙ্গে, পান্ডা ফিরিয়ে নিচ্ছে বেইজিং
জাপান-চীন উত্তেজনা তুঙ্গে, পান্ডা ফিরিয়ে নিচ্ছে বেইজিং

২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রতি রাতে পুদিনা চা পানের উপকারিতা
প্রতি রাতে পুদিনা চা পানের উপকারিতা

১৫ মিনিট আগে | জীবন ধারা

মাদুরোকে ধরে আনা, ইরানে আক্রমণ: ট্রাম্পের এক বছরের তাণ্ডবে অস্থির দুনিয়া
মাদুরোকে ধরে আনা, ইরানে আক্রমণ: ট্রাম্পের এক বছরের তাণ্ডবে অস্থির দুনিয়া

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী, মনোনয়নপত্র প্রত্যাহার ৬
বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী, মনোনয়নপত্র প্রত্যাহার ৬

২২ মিনিট আগে | ভোটের হাওয়া

প্রবাসী কর্মীদের দুঃসংবাদ দিলো সৌদি আরব
প্রবাসী কর্মীদের দুঃসংবাদ দিলো সৌদি আরব

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হাঙরের ঘন ঘন আক্রমণ:  সিডনিসহ অস্ট্রেলিয়ার বহু সৈকত বন্ধ
হাঙরের ঘন ঘন আক্রমণ: সিডনিসহ অস্ট্রেলিয়ার বহু সৈকত বন্ধ

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন ১২ প্রার্থী
চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন ১২ প্রার্থী

২৬ মিনিট আগে | ভোটের হাওয়া

পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক
পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক

২৭ মিনিট আগে | জাতীয়

২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ
২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষার পূর্ণ সময়সূচি প্রকাশ

২৮ মিনিট আগে | জাতীয়

মাদকসেবীদের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু
মাদকসেবীদের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

২৮ মিনিট আগে | দেশগ্রাম

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে

রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে: জ্বালানি উপদেষ্টা
রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে: জ্বালানি উপদেষ্টা

৪২ মিনিট আগে | অর্থনীতি

ঝালকাঠির দুই আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
ঝালকাঠির দুই আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

৪৩ মিনিট আগে | ভোটের হাওয়া

গাকৃবিতে দুধের গুণগত মান যাচাইকরণে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাকৃবিতে দুধের গুণগত মান যাচাইকরণে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪৫ মিনিট আগে | ক্যাম্পাস

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন আগামীকাল
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন আগামীকাল

৪৫ মিনিট আগে | জাতীয়

টাঙ্গাইলে জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
টাঙ্গাইলে জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

৫০ মিনিট আগে | ভোটের হাওয়া

শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জিতিয়ে যা বললেন ওকস
শেষ বলে ছক্কা মেরে সিলেটকে জিতিয়ে যা বললেন ওকস

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা
বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

৫০ মিনিট আগে | জাতীয়

লক্ষ্মীপুরে জামায়াত নেতাসহ তিন জনের প্রার্থীতা প্রত্যাহার
লক্ষ্মীপুরে জামায়াত নেতাসহ তিন জনের প্রার্থীতা প্রত্যাহার

৫৭ মিনিট আগে | ভোটের হাওয়া

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, তিন দিনের রাষ্ট্রীয় শোক
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, তিন দিনের রাষ্ট্রীয় শোক

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুটি আসনে প্রার্থী ৬ জন
প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুটি আসনে প্রার্থী ৬ জন

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন

১ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ

১ ঘণ্টা আগে | জাতীয়

হামলায় বিপর্যস্ত কিয়েভ, শূন্যের নিচে তাপমাত্রায় চরম ভোগান্তি
হামলায় বিপর্যস্ত কিয়েভ, শূন্যের নিচে তাপমাত্রায় চরম ভোগান্তি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মানুষ খুন করা সম্রাটের নেশায় পরিণত হয়েছিল, পুলিশকে স্বীকারোক্তি
মানুষ খুন করা সম্রাটের নেশায় পরিণত হয়েছিল, পুলিশকে স্বীকারোক্তি

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির
২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির

৬ ঘণ্টা আগে | নগর জীবন

সুনামগঞ্জ-১: জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা
সুনামগঞ্জ-১: জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার
স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরিবর্তন হচ্ছে মন্ত্রণালয়ের নাম
পরিবর্তন হচ্ছে মন্ত্রণালয়ের নাম

৪ ঘণ্টা আগে | জাতীয়

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা
প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

১১ ঘণ্টা আগে | জীবন ধারা

নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প
গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’
‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’

৬ ঘণ্টা আগে | জাতীয়

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইভ্যালির রাসেল-শামীমাকে ফের গ্রেফতার করলো ডিবি
ইভ্যালির রাসেল-শামীমাকে ফের গ্রেফতার করলো ডিবি

৭ ঘণ্টা আগে | নগর জীবন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

স্বাস্থ্যের দুই বিভাগ একত্রিত করার অনুমোদন
স্বাস্থ্যের দুই বিভাগ একত্রিত করার অনুমোদন

৫ ঘণ্টা আগে | জাতীয়

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি
রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি
গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি

১০ ঘণ্টা আগে | হেলথ কর্নার

বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান
বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

২ ঘণ্টা আগে | রাজনীতি

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল
ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল

৫ ঘণ্টা আগে | রাজনীতি

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর

২ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা