চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। আটকদের মধ্যে চারজন পুরুষ, ১০ জন নারী ও এক শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি আবদুল বারি।
জানা যায়, গতকাল ভোরে গোমস্তাপুর উপজেলার ২১৯/৭১/আর পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়।
ভোর ৪টার দিকে সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমটি এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।