কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাসের ভিতরে বসে তখন সাউন্ডবক্সে গান শুনছিলেন হেলপার। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসের চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, হেলপার ভিতরে বসে সাউন্ডবক্সে গান শুনছিল। এ সময় হঠাৎ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। কেউ হতাহত হয়নি। কক্সবাজার ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, অগ্নিকাে র সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।